Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
এবার বগুড়ায় করোনা উপসর্গে মৃত নারীকে গোসল করালেন ইউএনও

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
14 July, 2021, 03:05 pm
Last modified: 14 July, 2021, 07:42 pm

Related News

  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

এবার বগুড়ায় করোনা উপসর্গে মৃত নারীকে গোসল করালেন ইউএনও

ভয়ে কেউ এগিয়ে না আসায় করোনা উপসর্গে মৃত নারীকে দাফনের আগে নিজ হাতে গোসল করান সোনাতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।
বগুড়া প্রতিনিধি
14 July, 2021, 03:05 pm
Last modified: 14 July, 2021, 07:42 pm
ছবি: টিবিএস

ভয়ে কেউ এগিয়ে না আসায় বগুড়ায় করোনা উপসর্গে মৃত এক নারীকে দাফনের আগে নিজ হাতে গোসল করালেন সোনাতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে উপস্থিত হয়ে মৃত রিনা বেগমের (৫৫) দাফন কাজে সহায়তা করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ ও নিউমেনিয়া আক্রান্ত হয়ে কয়েকদিন ধরেই বাড়িতে ছিলেন কুশাহাটা গ্রামের রিনা বেগম। ক্রমশ অবস্থার অবনতি হলে দুদিন আগে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৩ টার দিকে রিনা বেগমের মৃত্যু হয় বলে জানা যায়। করোনার উপসর্গ থাকলেও কোনো পরীক্ষা করা হয়নি।

জোড়গাছা ইউনিয়নের মো. রোস্তম আলী মন্ডল জানান, "রিনার দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। ছেলে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাইওয়ানে থাকেন। আর মেয়ের বিয়ে হয়েছে বগুড়ার গাবতলী উপজেলায়। মেয়েই তার মা রিনা ও বাবা মোতালেব হোসেনকে দেখাশোনা করেন। এর মধ্যে রিনার মেয়ের স্বামী করোনায় আক্রান্ত হয়। তাকে দেখতে গিয়েছিলেন রিনা ও তার স্বামী মোতালেব। এরপর বাড়িতে এসে স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে পড়েন।"

চেয়ারম্যান আরও বলেন, "মঙ্গলবার রিনা বেগমের মৃত্যুর খবর পাওয়া যায় রাত পৌনে ১০ টার দিকে। এ সময় তাকে গোসল করানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। গ্রামের লোকজন তার দাফন কাজে যেতে ভয় পাচ্ছিলেন। পরে বাধ্য হয়ে ইউএনওকে ফোন দেওয়া হয় রাত ১০ টার দিকে। ইউএনও সাথে সাথে আসার কথা জানান। ঘন্টা খানেক পরেই ইউএনও এসে নিজেই ওই নারীকে গোসল করান। এরপর রাত দুইটার দিকে রিনার দাফন করা হয়। এ সময় এলাকার ৩০ থেকে ৪০ জন মানুষ অংশগ্রহণ করেন।"

ইউএনও সাদিয়া আফরিন বলেন, "করোনা ভাইরাস এখনো মানুষের মধ্যে আতঙ্কের কারণ। এই কারণে মৃত ওই নারীকে কেউ গোসল করাচ্ছিলেন না। পরে চেয়ারম্যানের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গোসল করাই। এ সময় আমাকে সঙ্গ দেন স্থানীয় একজন নারী।"

তিনি আরও বলেন, "রিনার মেয়ে বার বার দাবি করছিলেন তার মা করোনায় আক্রান্ত ছিলেন না। তবে রিনার প্রেসক্রিপশনে করোনা উপসর্গ ও নিউমোনিয়ায় মৃত্যু হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।"

সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, "মৃত নারীর স্বামী করোনায় আক্রান্ত। তিনি তার স্বামীর সেবাযত্ন করছিলেন। এর মধ্যে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি করোনায় মারা গেছেন কিনা তা নিশ্চিত নয়। করোনা উপসর্গ থাকায় এলাকার লোকজন দাফনকাজে আসছিলেন না।"

এর আগে, গত শুক্রবার পিরোজপুরের কাউখালীতে করোনায় মৃত এক নারীকে দাফনের জন্য গোসল করান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। গণমাধ্যমে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে।

 

 

Related Topics

টপ নিউজ

বগুড়া করোনা পরিস্থিতি / বগুড়া / নারী ইউএনও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net