Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
উৎসব ও শঙ্কার মধ্যে ভোট গ্রহণ কাল

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
31 January, 2020, 06:55 pm
Last modified: 31 January, 2020, 07:03 pm

Related News

  • ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ সড়ক ও অবকাঠামো উন্নয়নে
  • ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য ও ড্রেনেজ সমস্যার সমাধান
  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি

উৎসব ও শঙ্কার মধ্যে ভোট গ্রহণ কাল

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ভোট হবে। ঢাকার দুই অংশে মোট ভোটার রয়েছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।
টিবিএস ডেস্ক
31 January, 2020, 06:55 pm
Last modified: 31 January, 2020, 07:03 pm

প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ। রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে।

বহুল আলোচিত এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জয় এ মন্তব্য করেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনস্যুলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ শঙ্কার কথা জানান তিনি।

এ নির্বাচনে ডিএনসিসিতে আওয়ামী লীগের হয়ে মেয়র পদে লড়ছেন আনিসুল হকের মৃত্যুতে উপনির্বাচনে মেয়র হওয়া ব্যবসায়ী আতিকুল ইসলাম। তার বিপরীতে বিএনপির হয়ে লড়ছেন ব্যবসায়ী ও রাজনীতিক আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। 

সংসদ সদস্য (এমপি) পদ ছেড়ে ডিএসসিসিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সিটিতে বিএনপির হয়ে লড়ছেন তরুণ রাজনীতিক ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ভোট হবে। ঢাকার দুই অংশে মোট ভোটার রয়েছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।

নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম ছিল রাজধানী। 

মাঠের প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন প্রার্থীরা। প্রচারে আধিক্য ছিল প্রার্থীদের প্রশংসা করে বিভিন্ন গানের অনুকরণ। 

ভোটের আগের দিন নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। শুক্রবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএমসহ নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সেখানে বিএনপির মেয়র প্রার্থীদের নানা শঙ্কা নিয়ে তিনি বলেন, আগামীকালের নির্বাচন হবে প্রতিযোগিতামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। 

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি / ডিএসসিসি / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ সড়ক ও অবকাঠামো উন্নয়নে
  • ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য ও ড্রেনেজ সমস্যার সমাধান
  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net