Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ঈদের আনন্দ করতে গিয়ে বিষাক্ত মদপান, ১৮ জনের মৃত্যু

বাংলাদেশ

দিনাজপুর ও রংপুর প্রতিনিধি
28 May, 2020, 05:50 pm
Last modified: 28 May, 2020, 10:41 pm

Related News

  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

ঈদের আনন্দ করতে গিয়ে বিষাক্ত মদপান, ১৮ জনের মৃত্যু

তিনদিনে বিষাক্ত অ্যালকোহল ও মদপান করে দিনাজপুরের বিরামপুর উপজেলা, রংপুর সদর ও পীরগঞ্জ উপজেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।
দিনাজপুর ও রংপুর প্রতিনিধি
28 May, 2020, 05:50 pm
Last modified: 28 May, 2020, 10:41 pm
দিনাজপুরের বিরামপুরে মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঈদের আনন্দ করতে গিয়ে বিষাক্ত অ্যালকোহল ও মদপান করে দিনাজপুরের বিরামপুর উপজেলা, রংপুর সদর ও পীরগঞ্জ উপজেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। 

গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে বিরামপুর উপজেলার মামুদপুর গ্রামের পল্লী চিকিৎসক আবদুল মান্নানকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের আনন্দ পালন করতে মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার মামুদপুর গ্রামের পল্লী চিকিৎসক আবদুল মান্নানের দোকান থেকে কয়েকজন বন্ধু অ্যালকোহল কেনে। পরে রাতে ১০/১২ জন বন্ধু মিলে অ্যালকোহল পান করে। 

মঙ্গলবার মধ্য রাতে মামুদপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আবদুল মতিন (২৭), তোফাজ্জল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৩) ও সুলতান মাহমুদের ছেলে মহসিন আলী (৩৮) মারা যান। 

পরদিন বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মনজু আরা (৩৫) মারা যান। 

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসলামপাড়ার তাপস কুমারের ছেলে অমৃত রায় (২৫) মারা যান। বৃহস্পতিবার ভোরে ওই হাসপাতালে মামুদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহেল রানা (৩০), আবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪২) মারা যান। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম (৩০) মারা যান। 

পুলিশ সুপার জানান, কিছুদিন ধরে বিরামপুর উপজেলার পল্লী চিকিৎসকরা অ্যালকোহল বিক্রি করছেন। আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমরা থেকে বিরামপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করেছি। যে সব দোকানে অ্যালকোহল পাওয়া যাবে সেই সব দোকান সিলগালা করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের দোকানে অ্যালকোহল বিক্রির প্রমাণ পাওয়া গেছে। 

এদিকে, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, সোমবার রংপুর জেলার সদর শ্যামপুরে বিষাক্ত মদপান করে কয়েকজন অসুস্থ হয়। মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার পুটিমারী এলাকার মৃত জোনাব আলীর ছেলে সারোয়ার হোসেন (৩১) এবং একই এলাকার মোস্তফা মিয়া (৩০) মারা যান। পরদিন বুধবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্টেশনপাড়ার আব্দুল হামিদের পুত্র নূর ইসলাম (৩০)। 

তিনি আরও জানান, রোববার রাতে ঈদ উদযাপন করতে পীরগঞ্জ উপজেলার শানেরহাটে বন্দরে বিভিন্ন বয়সের মানুষ সংঘবদ্ধ হয়ে নেশা জাতীয় বিষাক্ত মদ পান করে। ওইদিন রাত থেকেই প্রায় ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

পরদিন সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার খোলাহাটির খলিল মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক (৪৫), রাতিয়াবাজিতপুরের সাদুল্লাপুর এলাকার দুলা মিয়া (৫২), বড় পাহারপুর এলাকার উদ্দিনের কমর উদ্দিনের পুত্র জাহিদুল হক (৩৫), বাজিতপুরের চন্দন কুমার (৩০) এবং হরিরামপুরের সিরাজুল মিস্ত্রির দুই ছেলে লুলু (৩৪) ও সোলিম মিয়া (৩০) মারা যান। 

পুলিশ সুপার আরও জানান, বিষাক্ত মদপান করে ছয় জনের মৃত্যুর ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে আসল কারণ জানা যাবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Related Topics

টপ নিউজ

বিষাক্ত মদপান / রংপুর / দিনাজপুর / অ্যালকোহল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net