Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন কোয়ারেন্টিন বিধি

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
03 September, 2021, 10:55 am
Last modified: 03 September, 2021, 11:10 am

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ

ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন কোয়ারেন্টিন বিধি

বাংলাদেশ, ব্রাজিল, ভারত, শ্রীলঙ্কা এবং আরও কয়েকটি দেশের নাগরিকেরা শুধুমাত্র চিকিৎসা, পড়াশোনা বা কাজের উদ্দেশ্যে ইতালিতে প্রবেশ করতে পারবে।
টিবিএস ডেস্ক
03 September, 2021, 10:55 am
Last modified: 03 September, 2021, 11:10 am
রোম এয়ারপোর্ট/ফাইল ছবি

ইতালির 'ই-লিস্টে' স্থান পাওয়া বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে আগত যাত্রীদের এখন ইউরোপের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের সম্মুখীন হতে হবে।

বাংলাদেশ, ব্রাজিল, ভারত, শ্রীলঙ্কা এবং আরও কয়েকটি দেশ এই ই-লিস্টের অন্তর্ভুক্ত। 

গত ৩০ আগস্ট ইতালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এ মর্মে একটি অধ্যাদেশ জারি করেছে। সেখানে বলা হয়, এসব দেশের মানুষেরা ইতালিতে শুধুমাত্র চিকিৎসা, পড়াশোনা বা কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবে। 

এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় উদ্দেশ্যে ভ্রমণকারীদের পাশাপাশি যারা তাদের নিজ দেশে বা বাসস্থানে ফিরছেন তাদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে শেনজেন ভিসা ইনফো ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে।

ইতালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, "যারা ট্রানজিটের জন্য অথবা গত ১৪ দিনের মধ্যে দেশটিতে অবস্থান করেছেন তাদের কেবলমাত্র কাজ, অধ্যয়ন, স্বাস্থ্য বা অন্যান্য প্রয়োজনীয় কারণে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে"।

অধ্যাদেশে উল্লেখিত ই-লিস্টভুক্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের আরও যেসব করোনাবিধি মেনে চলতে হবে তা হলো-

  • ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটর ফর্ম (পিএলএফ) পূরণ করা
  • ইতালিতে প্রবেশের পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে করা নেগেটিভ পিসিআর বা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফলাফল প্রদর্শন করা
  • চিকিৎসকের তত্ত্বাবধানে দশ দিনের জন্য সেলফ-আইসোলেশনে থাকা

দশ দিন সেলফ-আইসোলেশনে থাকার পর প্রত্যেককে দ্বিতীয়বার করোনা শনাক্তের পরীক্ষা করাতে হবে।

এ সময় যাদের মধ্যে ভাইরাসের লক্ষণ দেখা যাবে, তাদের অবিলম্বে স্বাস্থ্য কর্তৃপক্ষকে তাদের অবস্থা সম্পর্কে অবহিত করতে হবে, সেলফ-আইসোলেটেড থাকতে হবে এবং দায়িত্বরত কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

ই-লিস্টভুক্তদেশগুলোর জন্য কঠোর নিয়ম আরোপ করার পাশাপাশি মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১লা সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশকারী সকল ব্যক্তিকে 'গ্রিন পাস' বা এর সমতুল্য একটি সার্টিফিকেট বহন করতে হবে। এর জেরেই তাকে বিমান, জাহাজ, ফেরি, দূরপাল্লার ট্রেন ও বাসে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

এর আগে যারা রেস্তোরাঁ, বার, ক্যাফে, থিয়েটার, জাদুঘর এবং অন্যান্য পাবলিক প্লেসে প্রবেশে ইচ্ছুক ছিলেন, তাদেরই বাধ্যতামূলকভাবে এই গ্রিন পাস বহন করতে হতো।  
 
Related Topics

টপ নিউজ

ইতালি / ভ্রমণ নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net