Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
আবরার হত্যাকাণ্ডের রিট শুনতে রাজি হয়নি হাইকোর্টের ৩ বেঞ্চ

বাংলাদেশ

ইউএনবি
15 October, 2019, 09:55 pm
Last modified: 16 October, 2019, 10:14 am

Related News

  • ৩ মাসের মধ্যে পৃথক স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • হাইকোর্ট চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর

আবরার হত্যাকাণ্ডের রিট শুনতে রাজি হয়নি হাইকোর্টের ৩ বেঞ্চ

'আইনগত কোনো ব্যত্যয় ঘটলে প্রয়োজনে উপযুক্ত আদেশ দেয়া হবে। আদালত বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং রিটকারীকেও পর্যবেক্ষণ করতে বলেছে'...
ইউএনবি
15 October, 2019, 09:55 pm
Last modified: 16 October, 2019, 10:14 am

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনতে রাজি হয়নি হাইকোর্টের পৃথক তিনটি বেঞ্চ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রিট আবেদনটি শুনানির জন্য পৃথক তিনটি বেঞ্চে উত্থাপন করলে রিট আবেদনটি শুনানি না করে ফেরত দেন তারা।

রিটকারী পক্ষের আইনজীবী এ কে এম ফয়েজ সাংবাদিকদের বলেন, "রিট আবেদনটি প্রথমে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করি। শুনানি না করে এই বেঞ্চ অন্য কোনো বেঞ্চে যেতে পরামর্শ দেন। তখন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে গেলে তারও একই কথা বলেন। পরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি উত্থাপন করলে অপেক্ষা করতে বলেন।"

তিনি বলেন, "আদালত বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন, তাই অপেক্ষা করেন। আদালত আপাতত রিট আবেদনটি শুনতে চাননি।"

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, "আদালত বলেছেন রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন অপরাধীরা যেই হোক, যে পরিচয়ই থাকুক, সে অপরাধী। তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া এ মামলার এজাহারভুক্ত প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম আসছে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে। তাই আদালত এ মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন।"

আদালত আরও বলেছেন, "আইনগত কোনো ব্যত্যয় ঘটলে প্রয়োজনে উপযুক্ত আদেশ দেয়া হবে। আদালত বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং রিটকারীকেও পর্যবেক্ষণ করতে বলেছে।"

এর আগে গত ১৩ অক্টোবর আইনজীবী শাহীন বাবু বাদী হয়ে এই রিট করেন। রিটে আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে, এ হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়। রিটে বুয়েট কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, ইউজিসি, ডিএমপি কমিশনার, চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র আবরারকে তার আবাসিক হলে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী।

এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্ত করতে ডিবিকে দায়িত্ব দেয়া হয়েছে।

ঘটনার পর থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বুয়েটে সাংগঠনিক ছাত্র-শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

আবরার ফাহাদ হত্যা / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ৩ মাসের মধ্যে পৃথক স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • হাইকোর্ট চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net