Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
আবরার ফাহাদ: এক উজ্জ্বল নক্ষত্রের অকাল বিদায়

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
08 October, 2019, 11:40 pm
Last modified: 08 October, 2019, 11:58 pm

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
  • গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর
  • সমাজের উচ্চপর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না: উপদেষ্টা নাহিদ
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

আবরার ফাহাদ: এক উজ্জ্বল নক্ষত্রের অকাল বিদায়

আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। চান্স পেয়েছিলেন ঢাকা মেডিকেলে কলেজেও।কিন্তু প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর আবরার নিজের পছন্দেই বুয়েটে ভর্তি হন...
ইউএনবি রিপোর্ট
08 October, 2019, 11:40 pm
Last modified: 08 October, 2019, 11:58 pm

ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারপিটের শিকার হয়ে নির্মমভাবে নিহত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ (২১)। আর এর মধ্য দিয়ে অকালেই বিদায় নিতে হল এক উজ্জ্বল নক্ষত্রকে।

আবরারকে রোববার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই আবরার ছিল খুব মেধাবী। ক্লাসে প্রথম ছাড়া কখনও দ্বিতীয় হননি। কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র হিসেবে ২০১৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেন। সব বিষয়ে এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হন সে পরীক্ষায়। মেধার স্বীকৃতি হিসেবে অষ্টম ও দশম শ্রেণিতেও বিশেষ বৃত্তি পেয়েছিলেন আবরার।

পরে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হন ঢাকার নটর ডেম কলেজে। সেখান থেকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষাতেও সব বিষয়ে এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। সেখানে শের-ই-বাংলা হলের ১০১১ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।

মেধাবী এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। চান্স পেয়েছিলেন ঢাকা মেডিকেলে কলেজেও। পরিবারের সদস্যরা চেয়েছিলেন আবরার মেডিকেলে ভর্তি হোন। কিন্তু প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর আবরার নিজের পছন্দেই বুয়েটে ভর্তি হন।

তার চাচা মিজানুর রহমান বলেন, “আবরার ফাহাদ শিবিরের কর্মী বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটা বানোয়াট। আবরার উদারমনা ও প্রগতিশীল ছেলে। আমাদের পুরো পরিবার আওয়ামী লীগের সমর্থক। হানিফ সাহেবের সব অনুষ্ঠানে আমরা অংশ নিই। তবে আবরার এমনিতে মাঝেমধ্যে তাবলিগে যেত। বুয়েটে ভর্তির পরও দু’তিনবার সে তাবলিগে গিয়েছিল। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ এবং পবিত্র কোরআন শরীফ পড়ত।”

ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মা রোকেয়া খাতুন বলেন, “রোববার সকালে আমি তাকে নিজে ঘুম থেকে ডেকে তুলি। এরপর সে ঢাকায় রওনা দেয়। মাঝে তিন থেকে চারবার ছেলের সঙ্গে মুঠোফোনে আমার কথা হয়। বিকাল পাঁচটায় হলে পৌঁছে ছেলে আমাকে ফোন দেয়। এরপর আর কথা হয়নি। রাতে অনেকবার ফোন দিয়েছিলাম, ও আর ফোন ধরেনি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন শোকে বিহ্বল আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।

মঙ্গলবার সকালে নিজ গ্রাম কুমারখালীর রায়ডাঙ্গা কবরস্থানে ছেলেকে সমাহিত করে কান্নাবিজড়িত কণ্ঠে আবরারের বাবা বরকত উল্লাহ আবারও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ছেলেকে অমানুষিক নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যে ছেলেটা বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাল, তাকে ৮টার দিকে নির্যাতন করার জন্য ডেকে নিয়ে গেল, ছয় ঘণ্টা ধরে নির্যাতন চালাল, এটা অবশ্যই পরিকল্পিত।”

এদিকে এই হত্যাকাণ্ডে ক্ষমতাসীন দলের বড় কোনো নেতার নির্দেশ থাকতে পারে দাবি করে আবরারের চাচা মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় কোনো নেতার ইন্ধন রয়েছে। কেননা দু’একজন নয়, সেখানে ১৫ জনেরও বেশি ছেলে আবরার হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। পূর্বপরিকল্পনা ছাড়া এত জন কাউকে মারতে পারে না।” 

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “ভাইয়ার সেমিস্টার পরীক্ষার পড়াশুনার জন্য বাসায় ছুটি না কাটিয়ে রবিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া থেকে বাসে ঢাকায় রওনা দিয়েছিলেন। বিকাল ৫টায় পৌঁছানোর পর তার মোবাইলে সে কথা জানান আমাদের। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি আমাদের সঙ্গে।”

আবরারের মোবাইলে একাধিকবার রিং দিলেও তিনি ফোন না ধরায় মেসেঞ্জারে তাকে ফোন দেন ফাইয়াজ। সেখানে তাকে অ্যাকটিভ দেখা গেলে ও রিং হলেও কেউ ফোন ধরেনি। ফলে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েন।

ফাইয়াজ জানালেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আবরারের এক বন্ধু বুয়েট থেকে প্রথমে খবর দিয়ে বলেন যে, আবরার মারাত্মক অসুস্থ। কিছুক্ষণ পর তাদের আবার খবর দেওয়া হল যে, আবরার মারা গেছেন।

Related Topics

টপ নিউজ

আবরার হত্যা / বুয়েট শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
  • গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর
  • সমাজের উচ্চপর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না: উপদেষ্টা নাহিদ
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net