Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
আন্দামান সাগরে ‘নিখোঁজ’ জাহাজের রহস্য উদঘাটন হয়নি ১ মাসেও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2021, 10:00 pm
Last modified: 02 September, 2021, 10:00 pm

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • প্রায় দেড়শ বছর পর মিললো ডুবে যাওয়া জাহাজের রহস্যের জবাব
  • কেরালায় বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ায় উপকূলজুড়ে সতর্কতা জারি
  • রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ২
  • ইয়েমেন উপকূলে হুথিদের হামলার শিকার ব্রিটিশ মালিকানাধীন জাহাজ ডুবে গেছে

আন্দামান সাগরে ‘নিখোঁজ’ জাহাজের রহস্য উদঘাটন হয়নি ১ মাসেও

জাহজটি নিখোঁজ হওয়ার বিষয়ে স্থানীয় এজেন্ট এবং মালিক পক্ষ সঠিক তথ্য না দেওয়ায় ১১০ কোটি টাকার পণ্য নিয়ে উৎকণ্ঠায় পড়েছেন বাংলাদেশি আমদানিকারকরা।
টিবিএস রিপোর্ট
02 September, 2021, 10:00 pm
Last modified: 02 September, 2021, 10:00 pm
ফাইল ছবি।

ভিয়েতনাম থেকে ১১০ কোটি টাকা মূল্যের ১১ হাজার মেট্রিক টন ইস্পাতের রোল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসছিলো পানামা পতাকাবাহী জাহাজ এমভি তান বিন ১২৭ । সাধারণ কার্গোবাহী এই জাহাজটি গত ৪ আগষ্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা ছিল। বন্দরে জাহাজ পৌঁছার আগে শুল্কায়নের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসে নথিপত্রও জামা দিয়েছিলো ওই জাহাজে থাকা পণ্যের আমদানিকারকরা।

কিন্তু ভিয়েতনাম থেকে চট্টগ্রাম আসার পথে মিয়ানমার উপকূলের অদূরে আসার পর পণ্যবাহী এই জাহাজটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জাহাজটি ডুবে গেছে নাকি পরিত্যাক্ত হয়েছ নাকি অন্য কোনো কারণে এর খোঁজ মিলছে না তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। জাহাজটির স্থানীয় এজেন্ট এবং মালিক পক্ষ জাহাজ ডুবির সঠিক তথ্য না দেওয়ায় আমদানিকারকরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। 

এদিকে জাহাজটি সম্পর্কে শুরুতে গত ৩ আগস্ট তথ্য প্রকাশ করে মিয়ানমার নৌ প্রশাসন। মিয়ানমার নৌ প্রশাসন নোটিশে জানায়, ১ আগস্ট মিয়ানমার উপকূল থেকে ৯০ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে জাহাজের ক্যাপ্টেন। ওই জাহাজের ১৮ জন নাবিককে এমসিসি চিটাগাং নামের একটি কন্টেইনার জাহাজের নাবিকরা উদ্ধার করেন বলে ওই নোটিশে বলা হয়।

জাহাজের গতিপথের তাৎক্ষনিক তথ্য প্রদান করা ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, দূর্ঘটনার আগের দিন জাহাজটি আন্দামান সাগরের সঙ্গে সংযুক্ত মালাক্কা প্রণালিতে অবস্থান করছিলো। এরপর জাহাজটি সম্পর্কে আর কোন তথ্য পাওয়া যায়নি।

এমভি তান বিন ১২৭ জাহাজে কেরানীগঞ্জের তন্ময় মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ৫১৯ মেট্রিক টন পণ্য ছিলো। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার বনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ওই জাহাজটিতে বিভিন্ন আমদানিকারকের প্রায় ১১০ কোটি টাকা মূল্যের ১১ হাজার মেট্রিক টন পণ্য ছিলো। জাহাজটি সম্পর্কে স্থানীয় শিপিং এজন্ট হক এন্ড সন্স আমাদের একেক সময় একেক তথ্য দিচ্ছে। অথচ জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে নাবিকরাও নেমে গেছে। জাহাজের মালিক পক্ষ জাহাজ পরিত্যক্ত ঘোষণা না দেওয়ায় বীমা দাবিও করতে পারছি না। পণ্য হাতে না পেয়ে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছি আমরা।"
 
জাহাজটির বাংলাদেশের স্থানীয় এজেন্ট হক এন্ড সন্স শিপিং লাইন্সের সিনিয়র অপারেশন অফিসার মতিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, জাহাজটির মালিক ভিয়েতনামের প্রতিষ্ঠান তানবিন কোম্পানি লি:। মালিক পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে না জাহাজটির ডুবে গেছে নাকি অন্য কোনো দূর্ঘটনার কবলে পড়েছে। গত ১ মাস ধরে জাহাজ মালিকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হলেও তারা কোন সাড়া দিচ্ছেনা।

ওই জাহাজটিতে ঢাকার হাজীবাগের সুজন এন্টারপ্রাইজেরও পণ্য ছিলো। ওই প্রতিষ্ঠানের মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, আমদানি পণ্যের মুল্য বাবদ কোরিয়ার সরবরহাকারী প্রতিষ্ঠানকে আমদানি পণ্যের মূল্য পরিশোধ করা হয়েছে। অথচ এখনো পণ্য হাতে পাইনি।

জাহাজে পণ্য আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আমীর হোসেন নুর আলী বলেন, জাহাজটি ডুবেছে কিনা, এর কোন তথ্য মালিক পক্ষের প্রতিনিধি কিংবা স্থানীয় এজেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছেনা। বিষয়টি ইস্পাত খাতের ব্যবসায়ীদের জন্য খুবই উদ্বেগের। এমন পরিস্থিতিতে আমদানিকারকরা চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

জাহাজ ডুবি / আন্দামান সাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • প্রায় দেড়শ বছর পর মিললো ডুবে যাওয়া জাহাজের রহস্যের জবাব
  • কেরালায় বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ায় উপকূলজুড়ে সতর্কতা জারি
  • রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ২
  • ইয়েমেন উপকূলে হুথিদের হামলার শিকার ব্রিটিশ মালিকানাধীন জাহাজ ডুবে গেছে

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net