Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
আদা-রসুনের দাম: পাইকারিতে সস্তা, খুচরা বাজারে চড়া

বাংলাদেশ

ইউএনবি
30 April, 2020, 09:00 am
Last modified: 30 April, 2020, 09:11 am

Related News

  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • কাজী ফার্মসের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে আসছে আলফামার্ট, বিনিয়োগ করবে ১২০ মিলিয়ন ডলার
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • আমদানির ঘোষণায় পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে

আদা-রসুনের দাম: পাইকারিতে সস্তা, খুচরা বাজারে চড়া

করোনাভাইরাস পরিস্থিতি ও খারাপ আবহাওয়ার কারণে ক্রেতাদের উপস্থিতি হ্রাসের ফলে দামের এমন তারতম্য দেখা যাচ্ছে বলে জানালেন বিক্রেতারা। 
ইউএনবি
30 April, 2020, 09:00 am
Last modified: 30 April, 2020, 09:11 am

পাইকারি বাজারে আদা-রসুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমলেও খুচরা বাজারগুলোতে তা চড়া রয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি ও খারাপ আবহাওয়ার কারণে ক্রেতাদের উপস্থিতি হ্রাসের ফলে দামের এমন তারতম্য দেখা যাচ্ছে বলে জানালেন বিক্রেতারা। 

পাইকারি বিক্রেতারা বলছেন, গত দুদিনের তুলনায় মঙ্গলবার আদার দাম কেজিতে ১০০ টাকা এবং রসুনের দাম ৩০ টাকা কমেছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের খুচরা বাজারগুলোতে ঠিক উল্টো চিত্র।

বেশ কয়েকজন খুচরা বিক্রেতা জানান, তারা আদা কেজিতে ২৮০ টাকা থেকে ৩২০ টাকায় এবং রসুন ১৩০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন।

তারা বলছেন, তারা কয়েক দিন আগে পাইকারি বাজারে বেশি দাম দিয়ে কিনেছেন বলে বেশি দামে বিক্রি করছেন।

আমদানিকারকরা বলছেন, আদা ও রসুনের প্রধান উৎস চীনসহ বিভিন্ন দেশ থেকে অনেক আদা ও রসুন আমদানি করেছে বাংলাদেশ, তবে করোনাভাইরাস আমদানিতে প্রভাব ফেলেছে।

ভোক্তাদের অভিযোগে, কিছু অসাধু ব্যবসায়ী রমজানের সময় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন।

শামসুর রহমান নামে রাজধানীর শ্যামবাজারের এক আড়তদার বলেন, ক্রেতার অভাবে গত দুদিনের তুলনায় পাইকারি বাজারে আদা, রসুন এবং পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তিনি বলেন, 'দুদিন আগে যে পেঁয়াজ, আদা ও রসুন যথাক্রমে ৫০ টাকা, ২৪০-২৫০ টাকা এবং ১৩০ টাকায় বিক্রি করেছি, আজ (মঙ্গলবার) তা ৪৩-৪৫ টাকা, ১৫০ টাকা এবং ১৩০ টাকায় বিক্রি করছি।'

'অনেক গ্রাহক আগে কিনে মজুদ করায় দাম কমেছে এবং করোনাভাইরাসের প্রভাব তো রয়েছেই,' যোগ করেন শামসুর।

শ্যামবাজারের পাইকারী বিক্রেতা মানিক সাহা বলেন, তারা দেশি পেঁয়াজ ৪৫ টাকা এবং আমদানি করা বিদেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি করছেন।

'পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। কিন্তু আদা ও রসুনের দাম এক সপ্তাহ আগে যা ছিল ক্রেতার অভাবে তা ব্যাপক হ্রাস পেয়েছে,' যোগ করেন তিনি।

পাইকারি বিক্রেতা মানিক বলেন, বন্দরগুলোতে প্রচুর পরিমাণে আদা রয়েছে, যা শ্রমিকের অভাব এবং বন্দরের ধীরগতির কার্যক্রমের কারণে আনলোড করা যাচ্ছে না।

রাশেদুল নামে পুরাতন ঢাকার এক দোকানদার বলেন, তারা বেশ কয়েক দিন আগে পাইকারি বাজার থেকে বেশি দামে কেনায় আদা ৩০০ টাকা কেজি এবং রসুন ১৩০-২০০ টাকা কেজি বিক্রি করছেন।

বংশালের বাসিন্দা নাছির উদ্দিন জানান, তিনি স্থানীয় একটি দোকান থেকে আদা ৩০০ টাকা এবং রসুন ২০০ টাকা কেজি ক্রয় করেছেন।

'বাজার তদারকির অভাবের সুযোগ নিয়ে প্রতিবছর রমজান মাস এলেই বিক্রেতরা দ্রুত বড়লোক হওয়ার জন্য জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলেন। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে অন্তত তাদের মানবিক হওয়া উচিত,' যোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন যে বেশিরভাগ দোকানদার দামের তালিকা ঝুলিয়ে রাখেন না।

সরকারি সূত্র বলছে, দেশে রসুনের চাহিদার পরিমাণ ০.৬ মিলিয়ন মেট্রিক টন হলেও উৎপাদিত হয় ০.৪৫ মিলিয়ন মেট্রিক টন। প্রয়োজনীয় অবশিষ্ট রসুন চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

এদিকে, ইফতারের সবচেয়ে সাধারণ খাবার বেগুন ৬০-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে, সপ্তাহ খানেক আগেও যেগুলো ৪০-৫০ টাকা কেজি বিক্রি হয়েছে। শশার দামও কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৩০-৫০ টাকা এবং টমেটো ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পাশাপাশি, ডাল ও চিনির মধ্যে ছোলার ডাল ৬০-৭০ থেকে বৃদ্ধি পেয়ে ৮০-৯০ টাকা, মশুর ডাল ৪০-৪৫ থেকে ৫০-৫৫ টাকা এবং চিনি ৬৫-৭০ টাকা থেকে ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের মধ্যে ব্রয়লার মুরগি ১৩০-১৪০ টাকায়, গরুর মাংস ৬০০-৬২০ টাকায় এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

শাক-সবজির মধ্যে পেঁপে ৩৫-৪০ টাকা, করলা ৩৫-৪০ টাকা এবং কাঁচা মরিচ ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

যোগাযোগ করা হলে ভোক্তাদের নিয়ে কাজ করা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিএবি) সভাপতি গোলাম রহমান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।

'সরকারের উচিত বিভিন্ন উপায়ে পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা, যাতে অসাধু ব্যবসায়ীরা করোনাভাইরাস সংকটের মধ্যে প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি করতে না পারে,' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

পাইকারি বাজার / খুচরা বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • কাজী ফার্মসের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে আসছে আলফামার্ট, বিনিয়োগ করবে ১২০ মিলিয়ন ডলার
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • আমদানির ঘোষণায় পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net