Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
আজ থেকে কুমিল্লা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
05 October, 2021, 10:30 am
Last modified: 05 October, 2021, 10:31 am

Related News

  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল
  • রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচলে আবারও শ্রমিকদের বাধা, যাত্রী ভোগান্তি

আজ থেকে কুমিল্লা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

তবে শ্রমিক মালিকদের একাংশ বলছেন, তাদেরকে কুমিল্লা থেকে চালকরা জানিয়েছেন বাস বন্ধ থাকবে। আনুষ্ঠানিকভাবে কেন্দ্র থেকে জানানো হয়নি।
কুমিল্লা প্রতিনিধি
05 October, 2021, 10:30 am
Last modified: 05 October, 2021, 10:31 am
প্রতীকি ছবি/ফাইল

মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ। সোমবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। একটি বাস কুমিল্লা থেকে সিলেট রুটে যাত্রীসেবা দেওয়ার কারণে ওই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে শ্রমিক মালিকদের একাংশ বলছেন, তাদেরকে কুমিল্লা থেকে চালকরা জানিয়েছেন বাস বন্ধ থাকবে। আনুষ্ঠানিকভাবে কেন্দ্র থেকে জানানো হয়নি।

পরিবহন মালিক গাজী শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন পরিবহন মালিক ও দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সহসম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, শ্রমিকনেতা শহিদুর রহমান, মফিজুল ইসলাম ও আনিসুর রহমান।

তারা জানান, কুমিল্লা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের সব বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কুটি পর্যন্ত সুগন্ধা পরিবহনের বাস চলাচলও বন্ধ থাকবে। কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা পরিবহনের বাস চলাচলও বন্ধ থাকবে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রয়েল সুপার সার্ভিস চট্টগ্রাম থেকে সিলেট রুটে বাস চলাচলের অনুমতি নিয়ে বাস নামায়। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের জহির খান নামের এক পরিবহন ব্যবসায়ী ওই বাস নামান। কিন্তু বাস চলাচলের নীতিমালা লঙ্ঘন করে রয়েল সুপার সার্ভিস চট্টগ্রাম থেকে বাস না ছেড়ে কুমিল্লার ময়নামতি থেকে সিলেটের উদ্দেশে বাস ছাড়ে। এতে করে কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা পরিবহন যাত্রীসংকটে পড়বে।

দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, রয়েল সার্ভিসের অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পর্যায়ক্রমে কুমিল্লা নগরীর চারটি বাস টার্মিনাল থেকে সবধরনের এবং সকল রুটের যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হবে।

পরিবহন ব্যবসায়ী জহির খান জানান, প্রথমে আমাদের কুমিল্লা-সিলেট রুটে বাস চালানোর অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের আপত্তির কারণে তা স্থগিত করা হয়।

বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী বলেন, গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয় টার্মিনাল টু টার্মিনালে। ওই পরিবহন সিলেটে চলতে পারবে সমস্যা নেই। তবে তা শাসনগাছা কিংবা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে চলতে হবে। আমি বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হাইওয়ে পুলিশ সুপারের সাথে কথা বলে সমাধান করবো।

কুমিল্লার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন,  আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা-সিলেট রুট / বাস চলাচল বন্ধ / বাস চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল
  • রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচলে আবারও শ্রমিকদের বাধা, যাত্রী ভোগান্তি

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net