Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
আগামী সপ্তাহ থেকে বৃহৎ পরিসরে টিকা কর্মসূচী চালুর পরিকল্পনা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
09 July, 2021, 10:05 am
Last modified: 09 July, 2021, 10:18 am

Related News

  • একদিনে ১ কোটি ২০ লাখ মানুষের টিকাদান হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ
  • মঙ্গলবার থেকে দেশব্যাপী কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি
  • গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর
  • গণটিকাদান কার্যক্রম স্থগিত করল সরকার

আগামী সপ্তাহ থেকে বৃহৎ পরিসরে টিকা কর্মসূচী চালুর পরিকল্পনা

দেশে এই মুহূর্তে মডার্নার ২৫ লাখ, ফাইজারের ১ লাখ এবং সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা মজুত রয়েছে।
তাওছিয়া তাজমিম
09 July, 2021, 10:05 am
Last modified: 09 July, 2021, 10:18 am

দেশে করোনাভাইরাসের থার্ড ওয়েভে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী সপ্তাহ থেকে আবারো ফেব্রুয়ারি মাসের মত বড় পরিসরে গণ টিকাদান কর্মসূচী শুরুর পরিকল্পনা করছে সরকার। এবার ক্যাম্প করে দ্রুত অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিনেটেড করা হবে।

কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মর্ডানার টিকা ঢাকা থেকে সিটি করপোরেশনগুলোর টিকাকেন্দ্রে পৌঁছানোর পর, একই দিনে মর্ডানা ও সিনোফার্ম দিয়ে লার্জ স্কেলে টিকাদান শুরু হবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই আমরা লার্জ স্কেলে টিকাদান শুরু করতে পারবো। তবে এখনই নির্দিষ্ট কোন তারিখ বলা যাচ্ছে না"।  

দেশে এই মুহূর্তে মডার্নার ২৫ লাখ, ফাইজারের ১ লাখ এবং সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা মজুত রয়েছে।

এই ৫৬ লাখ ডোজ টিকা দিয়েই বৃহত্তর পরিসরে গণ টিকাদান শুরু হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানী ঢাকার ৭টি কেন্দ্রে। যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে। 

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রথম গণ টিকাদান কার্যক্রম শুরুর পর প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত দিনে দেড় থেকে দুই লাখ টিকা ভ্যাকসিন দেয়া হতো। এবার দিনে কত মানুষকে টিকা দেয়ার লক্ষ্য রয়েছে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, "এবার দিনে আগের তুলনায় আরো বেশি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এবার ক্যাম্প করে দিন-রাত টিকা দেয়া হবে"। এজন্য টিকার সংকট হবে না বলে জানান তিনি। 

এর আগে গত ২৫ এপ্রিল টিকার সংকটের কারণে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদান কর্মসূচী স্থগিত ঘোষণা করে।

এরপর ১ জুলাই থেকে প্রবাসী শ্রমিক, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার মাধ্যমে আবার গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে। এখন দিনে গড়ে ১০ হাজার মানুষ ফাইজার ও সিনোফার্মের টিকা পাচ্ছেন। 

আগে টিকা নেয়ার বয়সসীমা ৪০ থাকলেও এখন তা কমিয়ে ৩৫ এ নামিয়ে আনা হয়েছে। বুধবার থেকে ৩৫ বছর ও তার বেশি বয়সীরা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন। এদের দুই ডোজ করে টিকা দিতে প্রয়োজন প্রায় সাত কোটি ডোজ টিকার।

এ বছরের ২৭ জানুয়ারি থেকে সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করেছে ৭৯.৪৮ লাখ মানুষ, যা ভ্যাকসিনেশনের জন্য সরকারের টার্গেটকৃত জনসংখ্যার মাত্র ১৮.২%।

এ পর্যন্ত দেশে মোট টিকা এসেছে ১ কোটি ৬০ লাখ। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩ লাখ, চীনের সিনোফার্মের ৩১ লাখ, কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ও ফাইজারের ১ লাখ ৬ হাজার ডোজ টিকা রয়েছে। এতে সর্বোচ্চ ৮০ লাখ মানুষকে টিকা দেয়া সম্ভব।

ইতিমধ্যে, ৫৮.২০ লাখ মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দুটি ডোজই গ্রহণ করেছে; টিকার একটি ডোজ পেয়েছে ৪২.৯৩ লাখ মানুষ।

এছাড়াও, এখন পর্যন্ত ২,২৩৭ জন সিনোফার্মের টিকার দুই ডোজ নিয়েছে, এক ডোজ নিয়েছেন ১.০৩ লাখ মানুষ। অন্যদিকে ফাইজারের ডোজ গ্রহণ করেছে ৬,৭৫২ জন।

সংক্রমণ ও মৃত্যু বাড়ায় প্রাণ বাঁচাতে টিকার সর্বোত্তম ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, "বেশি মানুষকে টিকার আওতায় আনার ইচ্ছা ভালো। কিন্তু যে বয়সসীমায় মৃত্যু বেশি হচ্ছে, তাদের টিকা পাওয়া আগে নিশ্চিত করা দরকার। সংক্রমণের ঊর্ধ্বগতি ও হাতে থাকা ৫৬ লাখ ডোজ টিকা নিয়ে এখন সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে। মানুষের জীবন বাঁচাতে চাইলে দ্রুত ৫৫ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেটেড করতে হবে"। 

আগামীতে যে পরিমাণ টিকা আসবে

বাংলাদেশ চলতি মাসে কোভ্যাক্সের মাধ্যমে ৩৫ লাখ ডোজ টিকা পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, "কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ জাপান থেকে ২৫ লাখ এবং ইইউ থেকে ১০ লাখ টিকা পেতে যাচ্ছে। এগুলো সম্ভবত অ্যাস্ট্রাজেনেকার টিকা হবে"।

চীনের সিনোফার্মের কাছ থেকে তিন দফায় দেড় কোটি ডোজ টিকা পেতে চুক্তি করেছে সরকার। চুক্তি অনুসারে জুন, জুলাই ও আগ্স্ট প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসবে। জুনে এখন পর্যন্ত সিনোফার্মের ২০ লাখ ডোজ দেশে এসেছে।

এছাড়া রাশিয়া থেকে এক কোটি ডোজ টিকা কেনার চুক্তির প্রক্রিয়া চলছে। এ মাসের মধ্যে দেশে রাশিয়ার টিকা আসতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে কী পরিমাণে ও কবে আসবে নির্দিষ্ট করে বলেননি তিনি। 
 

Related Topics

টপ নিউজ

গণটিকাদান / টিকা কর্মসূচী / বাংলাদেশের টিকাদান কর্মসূচী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • একদিনে ১ কোটি ২০ লাখ মানুষের টিকাদান হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ
  • মঙ্গলবার থেকে দেশব্যাপী কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি
  • গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর
  • গণটিকাদান কার্যক্রম স্থগিত করল সরকার

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net