Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আইসিডি নয়, পোশাক শিল্পের কাঁচামাল বন্দর থেকেই চায় বিজিএমইএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2020, 04:50 pm
Last modified: 13 June, 2020, 07:03 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

আইসিডি নয়, পোশাক শিল্পের কাঁচামাল বন্দর থেকেই চায় বিজিএমইএ

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণার পর পরিবহন সংকট এবং কাস্টম হাউসের কার্যক্রম সীমিত হওয়ায় চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের সৃষ্টি হয়।
টিবিএস রিপোর্ট
13 June, 2020, 04:50 pm
Last modified: 13 June, 2020, 07:03 pm

তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামালের চালান বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোর (আইসিডি) পরিবর্তে চট্টগ্রাম বন্দর থেকে খালাস নিতে চায় পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার ইমেইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে দেওয়া এক চিঠিতে বিজিএমই'এর প্রথম সহসভাপতি আবদুস ছালাম এই অনুরোধ জানিয়েছেন।

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণার পর পরিবহন সংকট এবং কাস্টম হাউসের কার্যক্রম সীমিত হওয়ায় বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের সৃষ্টি হয়। এই সংকট কাটাতে জাতীয় রাজস্ব বোর্ড ১৯টি বেসরকারি আইসিডিতে ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ৩৮ ধরনের পণ্য স্থানান্তরের পাশাপাশি সকল ধরনের পণ্য স্থানান্তরের নির্দেশনা দেয়। গত ২৩ এপ্রিল এই নির্দেশনা জারি করা হয়।

শনিবার বন্দর চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার করোনা প্রতিরোধে সাধারণ ছুটিসহ লকডাউন ঘোষণা করায় তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা বা বন্ধ থাকায় উৎপাদনসহ সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে বন্দরে জাহাজ ও কন্টেইনার জট থেকে উত্তোরণের লক্ষ্যে ২৪ এপ্রিল থেকে তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামালের চালান বেসরকারি আইসিডি থেকে খালাস হচ্ছে।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, আইসিডিগুলোতে স্থান, ইক্যুইপমেন্ট ও শ্রমিক স্বল্পতায় পণ্য খালাসে দীর্ঘসূত্রিতাসহ প্রচুর সময়ক্ষেপণ হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। বন্দর থেকে যেখানে ২ দিনের মধ্যে পণ্য খালাস করা যায় সেখানে বেসরকারি আইসিডি থেকে ৬-৭ দিন সময় লাগছে। তাছাড়া প্রাইভেট আইসিডির চার্জ বন্দরের চেয়ে অনেক বেশি। বর্তমান সংকটময় মুহুর্তে অতিরিক্ত চার্জ আদায় করে আইসিডি থেকে পণ্য খালাস সম্ভব হচ্ছে না। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রফতানিতে সক্ষমতা হারাচ্ছে।

এরফলে বেসরকারি আইসিডির পরিবর্তে পুনরায় বন্দর থকে তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত চালান খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর চেয়ারম্যানকে অনুরোধ করে বিজিএমইএ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিজিএমইএর চিঠির বিষয়ে আগামীকাল রোববার অফিস চলাকালীন সময়ে জানতে পারব। তখন সেই অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।

Related Topics

টপ নিউজ

আইসিডি / বিজিএমইএ / পোশাক শিল্পের কাঁচামাল / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net