Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
আইজিডাব্লিউ অপারেটরের লাইসেন্স নবায়ন ফি ৭০% কমছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2021, 09:35 pm
Last modified: 12 May, 2021, 09:37 pm

Related News

  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • বিটিআরসি ভবনে হামলা: গ্রেপ্তার ৪৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ
  • এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর, আটক একাধিক

আইজিডাব্লিউ অপারেটরের লাইসেন্স নবায়ন ফি ৭০% কমছে

এতোদিন ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরদের প্রতিবছর লাইসেন্স নবায়ন ফি বাবদ ৩.৭৫ কোটি টাকা দিতে হতো। এখন তা ৭০ শতাংশেরও বেশি কমিয়ে ১ কোটি টাকা নির্ধারণ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
12 May, 2021, 09:35 pm
Last modified: 12 May, 2021, 09:37 pm

র্টেলিযোগাযোগখাতের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডাব্লিউ) অপারেটরগুলোর বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৭০ শতাংশেরও বেশি কমিয়ে ১ কোটি টাকা নির্ধারণ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদিও আন্তর্জাতিক কল থেকে আয় কমে যাওয়ায় এ ফি আরও কমানোর দাবি করেছিল অপারেটরগুলো।

এতোদিন আইজিডাব্লিউ অপারেটরদের প্রতিবছর লাইসেন্স নবায়ন ফি বাবদ ৩.৭৫ কোটি টাকা দিতে হতো। পুনঃনির্ধারিত এই লাইসেন্স ফি ২০২০ সাল থেকে কার্যকর করতে চায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

বিভিন্ন ওটিটি (ওভার দ্য টপ) অ্যাপসের কারণে আন্তর্জাতিক ভয়েস কল থেকে আয় কমে যাওয়ায় আইজিডাব্লিউও অপারেটর ফোরাম লাইসেন্স নবায়ন ফি কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করে তা ২০২০ পঞ্জিকা বছর থেকে কার্যকর করতে গত নভেম্বর মাসে বিটিআরসি এর কাছে আবেদন করেছিল। বিটিআরসির ওই আবেদনটি গত ২২ নভেম্বর অর্থবিভাগে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

লাইসেন্স নবায়ন ফি কমিয়ে ১ কোটি টাকা নির্ধারণ করে দিলেও তা কোন সময় থেকে কার্যকর হবে, সে বিষয়ে কিছু বলেনি অর্থবিভাগ। নতুন লাইসেন্স নবায়ন ফি গত বছর থেকে কার্যকর করতে অর্থবিভাগের মতামত চেয়ে চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যার কপি বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে রয়েছে।

গত ৮ মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মাসুমা নাছরিন স্বাক্ষরিত একটি চিঠি অর্থবিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদারের কাছে পাঠানো হয়েছে। তাতে আইজিডাব্লিউটি অপারেটর ফোরামের দাবি অনুযায়ী হ্রাসকৃত লাইসেন্স নবায়ন ফি ২০২০ থেকে কার্যকর করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

বাংলাদেশে ২৪টি আইজিডাব্লিউ অপারেটর রয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী আইজিডাব্লিউসহ ইন্টারনেট গেটওয়ে ও ইন্টারন্যাশনাল কল টার্মিনেশন সেক্টরে সরাসরি বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ রয়েছে, যা সংশোধণ করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি।  
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরটিসি) / টেলিযোগাযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • বিটিআরসি ভবনে হামলা: গ্রেপ্তার ৪৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ
  • এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর, আটক একাধিক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net