Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
অসহায়দের সেবায় চট্টগ্রামে ‘মানবিক পুলিশ ইউনিটের’ যাত্রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2019, 06:00 pm
Last modified: 30 November, 2019, 06:11 pm

Related News

  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

অসহায়দের সেবায় চট্টগ্রামে ‘মানবিক পুলিশ ইউনিটের’ যাত্রা

বিষয়টি এতোদিন অজানা থাকলেও সম্প্রতি সিএমপি মানবিক পুলিশ ইউনিট গঠনের ঘোষণার পর এই পুলিশ সদস্যদের কর্মকাণ্ড জনসম্মুখে আসে
টিবিএস রিপোর্ট
30 November, 2019, 06:00 pm
Last modified: 30 November, 2019, 06:11 pm
প্রচারের আড়ালে থেকেই প্রায় নয় বছর ধরে পথের ধারের অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন মানবিক এই পুলিশ সদস্যরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

গায়ে পুলিশের পোশাক। হাতে লাঠি কিংবা অস্ত্র থাকার কথা। কিন্তু না, তাদের হাতে ছিলো প্রাথমিক চিকিৎসা সামগ্রীর বাক্স। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল জরুরি বিভাগের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন তারা। দীর্ঘদিন ধরে অসহায়দের এভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একদল সদস্য।

বিষয়টি এতোদিন অজানা থাকলেও সম্প্রতি সিএমপি মানবিক পুলিশ ইউনিট গঠনের ঘোষণার পর এসব সদস্যদের কর্মকাণ্ড জনসম্মুখে আসে। 

এই উদ্যোগটি মূলত চট্টগ্রামের দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের কনস্টেবল মো. শওকত হোসেনের। ২০০৫ সালে কনস্টেবল হিসেবে পুলিশের চাকরিতে যোগ দেন শওকত। পাঁচ বছর পর ঢাকা থেকে বদলি হন চট্টগ্রামে। নার্সিং ও প্যারামেডিক ডিপ্লোমাধারী শওকত দামপাড়া পুলিশ হাসপাতালে কর্মরত।

প্রচারের আড়ালে থেকেই প্রায় নয় বছর ধরে পথের ধারের অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন মানবিক এই পুলিশ সদস্যরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মূলত শওকতের আহ্বানে সাড়া দিয়ে ২০১১ সালে এ কাজে শামিল হয়েছেন কনস্টেবল মো. হান্নান, মো. মাঈনুদ্দীন, মো. মাহবুবুল আলম, মো. ইয়াছিন আরাফাত, মো. রবিউল হোসেন, মো. এমরান হোসেন। এতোদিন পরিচয় গোপন করে নিজেদের টাকায় তারা এ সেবা দিতেন। এই টিম প্রায় ৪০ জন অসহায়কে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

বিষয়টি নগর পুলিশের কর্মকর্তাদেরও নজরে ছিল না। বৃহস্পতিবার সিএমপির মাসিক কল্যাণ সভায় এই সাত মানবিক পুলিশ সদস্যের কাজের বিষয়টি উঠে আসে।

এ বিষয়ে মো. শওকত হোসেন বলেন, বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে অসুস্থ পুলিশ সদস্যদের চমেক হাসপাতালে আনা নেওয়া করতে হতো তাঁকে। সেই সুবাদে হাসপাতাল এলাকায় অনেক অসহায় মানুষকে পথের ধারে পড়ে থাকতে দেখতেন যাদের বেশিরভাগই অভিভাবকহীন এবং প্রতিবন্ধী।

“এরপর থেকে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। পাশাপাশি বিষয়টি আমার সহকর্মীদের জানালে তারা এই কাজে শরিক হওয়ার আগ্রহ প্রকাশ করে। আমরা মূলত কোনো রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। কাজ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ জনকে আমরা সেবা দিয়েছি। এদের মধ্যে প্রায় ২০ জনের ছোটখাটো অস্ত্রোপচার প্রয়োজন হয়েছিল।”
এদিকে এসব মানবিক পুলিশের সদস্যদের কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সিএমপি। এজন্য ‘মানবিক পুলিশ ইউনিট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, “তারা সবার অজান্তে যে মানবিক কাজগুলো করেছে সেটি জেনে পুলিশ কর্মকর্তারা অভিভূত। এই কাজটা চারিদিকে ছড়িয়ে দিতে ‘মানবিক পুলিশ ইউনিট’ গঠন করবে সিএমপি।”

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ / মানবিক পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net