Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার হচ্ছে: বিএফআইইউ

অর্থনীতি

ফরহাদ হোসেন
08 January, 2021, 02:20 pm
Last modified: 08 January, 2021, 02:44 pm

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • অননুমোদিত অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মে ঋণ লেনদেন নিয়ে সতর্ক করল বিএফআইইউ
  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার হচ্ছে: বিএফআইইউ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাল্টার একটি অনলাইন গেমিং প্রতিষ্ঠানে ২০ জন বাংলাদেশীর নিবন্ধিত অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন। তারা গত অর্থবছরে অ্যাকাউন্টে প্রায় ৩৩ কোটি টাকা জমা করেছেন এবং প্রায় ২২ কোটি টাকা তুলেছেন। 
ফরহাদ হোসেন
08 January, 2021, 02:20 pm
Last modified: 08 January, 2021, 02:44 pm

সারাদেশে জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক অনেক বাংলাদেশী 'তিন পাত্তি গোল্ড'সহ বিভিন্ন অনলাইন জুয়া গেম খেলছেন এবং তাদের গেমিং অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে।    

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাল্টার একটি অনলাইন গেমিং প্রতিষ্ঠানে ২০ জন বাংলাদেশীর নিবন্ধিত অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন। তারা গত অর্থবছরে অ্যাকাউন্টে প্রায় ৩৩ কোটি টাকা জমা করেছেন এবং প্রায় ২২ কোটি টাকা তুলেছেন। 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০১৯-২০'র বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জুয়াড়িরা নেটেলার, স্ক্রিল এবং মানিবুকারস এর মতো পরিসেবার মাধ্যমে গেমিং অ্যাকাউন্ট থেকে টাকা জমা ও তোলার কাজ করেন। 

প্রতিবেদন থেকে জানা যায়, অর্থের উৎসের ব্যাপারে পর্যাপ্ত তথ্যের অভাব ও প্রচুর অর্থ সরবরাহের কারণে ২০ জন বাংলাদেশীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গেমিং কোম্পানিগুলো।

অনলাইন জুয়া খেলা ও অর্থ পাচারের মাধ্যম হিসেবে মোবাইল আর্থিক পরিসেবাও ব্যবহৃত হচ্ছে বলে জানতে পেরেছে বিএফআইইউ। 

ভারতের বেঙ্গালুরু ভিত্তিক একটি প্রতিষ্ঠানের তৈরি তিন পাত্তি গোল্ড গেমটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। 

অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অনলাইনে গেমটি 'চিপ' (তিন পাত্তি জুয়ার ভার্চুয়াল কয়েন) ক্রয়- বিক্রয়ের কাজ করছেন। মূলত মোবাইল আর্থিক পরিসেবার মাধ্যমেই এ ক্রয়-বিক্রয়ের কাজ হয়ে থাকে এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এর বিপণন হয়। 

অ্যান্ড্রয়েড ও আইওএস ভিত্তিক ভিত্তিক মোবাইল ব্যবহারকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীসহ সববয়সী মানুষ গেমটিতে আসক্ত হয়ে পড়ছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।  

২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বরের লেনদেন বিশ্লেষণ করেও বিএফআইইউ দেখতে পায়, তিন পাত্তি গেম অ্যাপ ব্যবহার করে প্রায় ২ লাখ টাকা পাচার হয়েছে। জুয়াড়িরা মোবাইল আর্থিক পরিসেবার মাধ্যমে ৬০টাকা, ৭৫ টাকা, ৮০ টাকা, ১৫০ টাকা ও ৩৩০ টাকা এভাবে অল্প অল্প করে অর্থ পাচারের কাজ করেছেন। 

ক্যাশ-ইন ও ক্যাশ-আউটের গড় পরিমাণ ছিল ২৩৯ টাকা ও সর্বোচ্চ ক্যাশ-আউট ছিল ১০ হাজার টাকা। 

জুয়াড়িয়া কীভাবে অ্যাকাউন্ট থেকে অর্থ জমা করেন?

বেশিরভাগ ক্ষেত্রেই হাওয়ালা/হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের কাজ হয়ে থাকে। অনলাইনে জুয়া খেলতে ইচ্ছুক কোনো ব্যক্তিকে নেটেলার, স্ক্রিল বা অন্য কোনো প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খুলতে হয়, অথবা দ্বিতীয় কোনো ব্যক্তিকে তার অ্যাকাউন্ট খুলে দিতে হয়। 

তারপর তারা বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করেন এমন কোনো ফ্রিল্যান্সার বা অ্যাকাউন্টে ডলার আছে এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করেন। তারা দ্বিতীয় পক্ষকে আগেই দেশীয় মুদ্রায় অর্থ পরিশোধ করেন। দ্বিতীয় পক্ষ তখন তার ক্লায়েন্টকে জুয়াড়ির নেটেলার বা স্ক্রিলের মাধ্যমে তার অর্থ পরিশোধ করতে বলেন।

এভাবেই জুয়া খেলার জন্য ডিজিটাল ওয়ালেটে অর্থ সরবরাহ হয়ে থাকে। এক্ষেত্রে অনেক এজেন্ট/মধ্যস্থতাকারীও নিয়োজিত থাকেন যারা বিকাশ ও অন্যান্য মোবাইল আর্থিক পরিসেবার মাধ্যমে ভবিষ্যতে গেম খেলতে ইচ্ছুক ব্যক্তিদের অর্থ সংগ্রহ করেন। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাদের ই-মানি অ্যাকাউন্টে টাকা জমা করেন। 

এছাড়াও, ফেসবুক সার্চের মাধ্যমে দেখা গেছে পেমেন্ট.বিডির মতো কিছু প্রতিষ্ঠান নেটেলার, স্ক্রিল অন্যন্য ই-ওয়ালেট অ্যাকাউন্টে টাকা জমা করার বিজ্ঞাপন প্রচার করছে। সর্বনিম্ন ৫০০ ডলার হলে নেটেলার অ্যাকাউন্টে অর্থ জমা করে দেয় পেমেন্ট.বিডি। 

কেউ তার ব্যক্তিগত নেটেলার অ্যাকাউন্টে ডলার জমা করতে চাইলে, সেবামূল্য সহ প্রতি মার্কিন ডলারে ১০৫ টাকা পরিশোধ করতে হয়। প্রতি ডলারে ১০০টাকা নেয়া হয় এবং বাকি ৫ টাকা সেবামূল্য ধরা হয়। 

২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকার অন্তত ৫টি ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো পরিচালনার সাথে সম্পৃক্ত থাকা, জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে ১৮২ জনকে গ্রেফতার করে র‍্যাব। সেসময় অন্তত ২টি ক্লাব বন্ধ করে দেয় র‍্যাব। পরবর্তীতে অক্টোবরে অনলাইন ক্যাসিনা কিংপিন সেলিম প্রধানকে গ্রেফতার করে র‍্যাব। 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

জুয়া / অনলাইন গেম / তিন পাত্তি গোল্ড / অং সান সু চি / বিএফআইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • অননুমোদিত অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মে ঋণ লেনদেন নিয়ে সতর্ক করল বিএফআইইউ
  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net