Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
মানুষ ঘুমিয়ে পড়লেই জেগে ওঠে ক্যান্সার কোষ

ফিচার

টিবিএস ডেস্ক
23 June, 2022, 09:10 pm
Last modified: 23 June, 2022, 09:42 pm

Related News

  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • গ্যালেরি টেস্ট: ৫০ ধরনের ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল
  • ক্যান্সার চিকিৎসায় ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ৬টি লিনাক মেশিন কিনছে সরকার

মানুষ ঘুমিয়ে পড়লেই জেগে ওঠে ক্যান্সার কোষ

২২ জুন নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে রাতের বেলা বিশ্রাম নেওয়ার সময় ক্যান্সার কোষ দ্রুত ছড়ায়।
টিবিএস ডেস্ক
23 June, 2022, 09:10 pm
Last modified: 23 June, 2022, 09:42 pm

টিউমারের কোষগুলো যখন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে শরীরের নতুন কোনো জায়গায় বাসা বাঁধতে শুরু করে তখন ক্যান্সারের অবস্থা হয় সবচেয়ে গুরুতর। ক্যান্সার ছড়ানোর এই প্রক্রিয়াটি মেটাস্ট্যাসিস নামে পরিচিত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে স্তন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের দেহে সিটিসি বা সার্কুলেটিং টিউমার সেলস নামের এই খারাপ কোষগুলোর দিনের তুলনায় রাতে রক্তে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। ২২ জুন ন্যাচার জার্নালে 'দ্য মেটাস্ট্যাটিক স্প্রেড অব ব্রেস্ট ক্যান্সার এক্সিলারেটস ডিউরিং স্লিপ' শীর্ষক গবেষণায় এসব তথ্য প্রকাশিত হয়।

"ক্যান্সার আক্রান্ত রোগী ঘুমিয়ে পড়লেই তার টিউমারগুলো জেগে ওঠে," বলেন জুরিখের সুইস ফেডেরাল ইন্সটিটিউট অব টেকনোলজির ক্যান্সার বায়োলজিস্ট ও গবেষণাপত্রের সহলেখক নিকোলা অ্যাসিটো।

তিনি আরও বলেন, "মেটাস্ট্যাটিসকে বোঝার ক্ষেত্রে আমরা আরেকটি ধাপ অতিক্রম করলাম। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন এমন রোগীদের জন্য এটি একটি সুখবর।"

জানা যায়, গবেষক দলটি দীর্ঘদিন ধরেই সারকাডিয়ান রিদম বা দেহঘড়ির সঙ্গে ক্যান্সারের যোগসূত্র খুঁজছিলেন। গবেষণাটি সম্পর্কে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ক্রোনোবায়োলজিস্ট কিং জুন মেং বলেন, এই আবিষ্কারের মাধ্যমে শরীরতত্ত্বের মৌলিক কিছু বিষয় জানা গেছে যা এতদিন কেউ ধরতে পারেনি। এর ফলে ক্যান্সারের চিকিৎসা নতুন মোড় আসবে বলেই তার বিশ্বাস।

দেহঘড়ির সঙ্গে ক্যান্সারের যোগসূত্র

২০০৭ সালে সারকাডিয়ান রিদম ব্যাহত হওয়াকে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ক্যান্সারের অন্যতম প্রভাবক হিসেবে উল্লেখ করে। গবেষণাটিতে আরও বলা হয়, যারা রাত জেগে বা অসময়ে কাজ করে যেমন ফ্লাইট অ্যাটেনড্যান্টস, রাতে কাজ করা নার্স- ইত্যাদি পেশার মানুষদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে কেন এমন ঘটে সেই প্রশ্ন এতদিন জানা যায়নি।

মানুষের সার্কাডিয়ান ঘড়ি সাধারণত তাদের জিন দ্বারা নিয়ন্ত্রিত যা ২৪ ঘণ্টার সময়সূচিতে ঘুম ও পরিপাক ব্যবস্থার মতো শরীরের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণ করে। অধিকাংশ গবেষকই আগে ভাবতেন ক্যান্সার কোষগুলো এতটাই অবাধ্য যে তারা দেহঘড়ির মতো সময়সূচির কোনো তোয়াক্কাই করে, বলেন অ্যাসিটো।

যেসব ইঁদুরের টিউমার আছে তাদের সিটিজি-র মাত্রা দিনের কোন সময় রক্ত নেওয়া হয় তার ওপর নির্ভর করে। সেখান থেকেই অ্যাসিটো দিনের ভিন্ন ভিন্ন সময়ে রক্ত পরীক্ষার পরিকল্পনা করেন। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০ জন নারীর রক্ত সংগ্রহ করা হয়। ভোর ৪টা এবং রাত ১০টা, এই দুটি ভিন্ন সময়ে তিনি রক্ত সংগ্রহ করেন।

গবেষকরা দেখেন ভোর ৪টায় সংগৃহীত নমুনায় শনাক্তকৃত সিটিসির হার প্রায় ৮০ শতাংশ। সেসময় রোগীরা বিশ্রাম নিচ্ছিলেন।

গবেষকরা দ্বিতীয় যে কাজটি করেছেন তা হলো, এই গুটিকয়েক আক্রান্তদের বাইরে অন্যদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে কি না, তা খুঁজে বের করা। এর জন্য গবেষকরা স্তন ক্যান্সারের টিউমার ইঁদুরে প্রতিস্থাপিত করে সারাদিন তাদের সিটিসির মাত্রা পর্যবেক্ষণ করে।

মানুষের তুলনায় ইঁদুরের সারকাডিয়ান রিদম সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ তারা রাতে বেশি সক্রিয় থাকে এবং দিনের বেলায় বিশ্রাম নেয়। গবেষক দল দেখে ইঁদুরগুলোর সিটিসি স্তর দিনের বেলায় সর্বোচ্চ ছিল। এসময় তাদের সিটিসির হার স্বাভাবিকের তুলনায় ৮৮ গুণ পর্যন্ত বেশি দেখা যায়।

ঘুম আসল শত্রু নয়

স্তন ক্যান্সারের কোষগুলো কেন রাতে অধিক সক্রিয় থাকে তা অসংখ্য বিষয়ের ওপর নির্ভর করে। এসব নিয়ে এখনও অনেক গবেষণা দরকার বলে জানান অ্যাসিটো। শরীরের ঘুমানো ও জেগে ওঠার সময় নির্ণয়ে হরমোনের ভূমিকাও উল্লেখযোগ্য। কাজেই এক্ষেত্রে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও গবেষকদের ধারণা।

গবেষক দলটি আরও দেখে টেস্টোস্টেরন বা ইনসুলিনের মতো হরমোনের ব্যবহার ইঁদুরের সিটিসি স্তরের ওপর প্রভাব ফেলে। কখন কোন সময় হরমোনগুলো বাড়ানো বা কমানো হয়েছিল তারও প্রভাব পড়েছিল সিটিসি স্তরে।

কীভাবে পুরো বিষয়টি কাজ করে তা জানতে পারলে ভবিষ্যতে হয়তো ক্যান্সারের চিকিৎসা করা আরও সহজ হবে। তবে গবেষকরা জানান, সেজন্য সম্ভবত আরও বহুদিন অপেক্ষা করতে হবে। সারকাডিয়ান রিদমের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক ভালোমতো বুঝতে আরও দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন।

তবে এর মধ্যে কেউ যেন ঘুমকেই স্তন ক্যান্সার রোগীদের শত্রু ভেবে না বসেন, সেই বিষয়েও তিনি সতর্ক করেন। কিছু গবেষণায় দেখা গেছে ক্যান্সার রোগীরা দিনে সাত ঘণ্টার কম ঘুমালে তাদের মৃত্যুঝুঁকি বাড়ে। অন্যদিকে ইঁদুরের ক্ষেত্রে দেখা গেছে যে সারকাডিয়ান রিদম ব্যাহত হলে ক্যান্সার দ্রুত ছড়াচ্ছে।

"গবেষণার ফলাফল এই নয় যে আপনার ঘুমের প্রয়োজন নেই বা কম ঘুমাবেন। এর খুব সাধারণ অর্থ এই যে, দিনের ২৪ ঘণ্টার মধ্যে একটি নির্দিষ্ট সময়কালে খারাপ কোষগুলোর রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ার হার বেশি," বলেন কিং জুন মেং।

  • সূত্র: নেচার ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

ক্যান্সার / ক্যান্সার কোষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • গ্যালেরি টেস্ট: ৫০ ধরনের ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল
  • ক্যান্সার চিকিৎসায় ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ৬টি লিনাক মেশিন কিনছে সরকার

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net