Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
চাকরি ছাড়তে চান? সঠিকভাবে চাকরি ছাড়ার স্টেপ বাই স্টেপ গাইড! 

ফিচার

টিবিএস ডেস্ক
20 March, 2022, 10:15 pm
Last modified: 20 March, 2022, 10:13 pm

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

চাকরি ছাড়তে চান? সঠিকভাবে চাকরি ছাড়ার স্টেপ বাই স্টেপ গাইড! 

চাকরি ছেড়ে নতুন কর্মস্থলে যেতে চান, অবশ্যই যান। কিন্তু, সম্পর্কের যে সেতুবন্ধন গড়েছেন- তা নষ্ট করবেন না......
টিবিএস ডেস্ক
20 March, 2022, 10:15 pm
Last modified: 20 March, 2022, 10:13 pm
ইলাস্ট্রেশন: আনাস্তেসিয়া নিউ/ গেটি ইমেজেস ভায়া ফাস্ট কোম্পানি ডটকম

অফিসের বেতন-কাঠামো সন্তোষজনক নয়, অথবা নিজেকে মানিয়ে নিতেই পারছেন না বর্তমান কাজের পরিবেশে—ভাবছেন চাকরিটা এবার ছেড়েই দেবেন। জাঁদরেল কাজপাগল বড় কর্তার মুখে পদত্যাগপত্রটা ছুঁড়ে মারছেন- সে সুখ চিন্তায় বিভোরও হচ্ছেন?

চাকরি আপনার পোষায় কিনা- তা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয়, আর দিনশেষের সিদ্ধান্তটিও আপনার। কিন্তু, একইসঙ্গে জরুরি সঠিক উপায় মেনে কর্মস্থল ত্যাগ। কারণ, তাতে আপনার ক্যারিয়ারের উন্নতি বৈ ক্ষতি হবে না- রক্ষা হবে কর্মী হিসেবে আপনার সুনাম, নিশ্চিত হবে ভবিষ্যতে আরও ভালো চাকরি ও বেতনের সুযোগ।

কয়েকটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করে, আপনি বর্তমান কর্মস্থল সঠিক উপায়ে ত্যাগ করতে পারেন; যার গুরুত্ব তুলে ধরে চাকরির সন্ধানদাতা ওয়েবসাইট 'ইনডিড'- এর ভাইস প্রেসিডেন্ট স্কট বনেউ বলছেন, "রাগারাগি করে চাকরি ছাড়ার পরিণাম ভালো হয় না। তার জের পড়ে পুরো ক্যারিয়ারে। হয়তো আপনি যে শিল্পে আছেন, সেখানকার অন্যান্য কোম্পানি আপনাকে বর্জন করবে। ক্ষুণ্ণ হবে আপনার পেশাগত সুনাম।"

তার মতে, "অনেক শিল্পের পরিধিটা বেশ ছোট। সবাই সবাইকে চেনে, নতুন কর্মী নিয়োগের পূর্বে তারা আগের প্রতিষ্ঠানে খোঁজখবর নেয়। এ বাস্তবতায়- আপনি যদি বর্তমান চাকরি বাজেভাবে ছাড়েন বা সদ্য চাকরিতে ঢুকেই ছেড়ে দিতে উদ্যত হন- নির্ঘাত তা আপনার পরের চাকরির আবেদনে কালো ছায়া ফেলবে।"

তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন, পেশাদারিভাবে চাকরি ছাড়ার ধাপগুলো। এই গাইড আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়াও শেখাবে।

প্রথমেই ঊর্ধ্বতন কর্মকর্তার (বস) সাথে মিটিং সেট করুন:

চাকরিটা এবার ছেড়েই দিচ্ছেন—কথাটি কাছের কয়েকজন সহকর্মী বন্ধুকে বলার তর হয়তো সইছে না আপনার! তার ওপর যদি হয়- নতুন চাকরিতে যোগদানের উৎসাহে—তাহলে অনেকের জন্যই উত্তেজনা চেপে রাখা দায়। 

'উতলা হবেন না, স্রেফ চেপে যান' এমন পরামর্শ দিয়েছেন আরেক চাকরির বিজ্ঞাপন দাতা সাইট 'মনস্টার'- এর ক্যারিয়ার বিশেষজ্ঞ ভিকি সালেমি। 

তার পরামর্শ, "এক্ষেত্রে ধৈর্য ধরাটাই বুদ্ধিমানের কাজ। বসকে জানানোটাই আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারা ফাঁকা আছেন, এমন সময়ে বৈঠকের দিনক্ষণ ঠিক করুন। খোলাখুলি আলাপ করুন। তারপর শেষ সিদ্ধান্ত ইমেইল বা লিখিত আকারে পাঠান।"

কী বলবেন সে প্রস্তুতি নিন:

বসের সাথে বৈঠকের আগে কি বলবেন, ঠিক করেছেন? না করলে তা আগে ভাবনা-চিন্তা করে সাজিয়ে নিন। 

সালেমি বলেন, "চাকরি ছাড়ার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন সেটাই যথেষ্ট ব্যাখ্যা, এর বাইরে বাড়তি কোনো ব্যাখ্যা আপনার বসের প্রাপ্য নয়, আপনি তা দিতে আর বাধ্যও নন। চাইলে তার কাছে নতুন কর্মদাতার পরিচয় সম্পর্কেও গোপনীয়তা বজায় রাখতে পারেন।" অর্থাৎ নতুন কোথায় জয়েন করছেন, তা বলারই দরকার নেই।  

"শুরুটা করতে পারেন একসাথে কাজের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে। যেমন বলতে পারেন, গত দুই বছরে আপনার থেকে অনেককিছুই তো শিখলাম, এবার সিদ্ধান্ত নিয়েছি অন্য কোথাও তার সদ্ব্যবহার করব। এরপর এক কথায়, জানিয়ে দিতে পারেন পদত্যাগের সিদ্ধান্ত এবং শেষ কবে অফিস করবেন- ইত্যাদি। এরপর বসকে বলুন- আপনি অনুমতি দিলে এবার আমি সহকর্মী আর বন্ধুদেরও বিষয়টি জানাতে চাই।" 

সালেমি বলেন, এটা যেহেতু একটি আলাপচারিতা তাই আপনার বস স্বাভাবিকভাবেই আপনি কেন চাকরি ছাড়তে চান, কোথায় যাচ্ছেন- এমন প্রশ্ন করবেন। তিনি উল্টো আপনাকে বেশি বেতন ও অন্য সুবিধার প্রস্তাবও দিতে পারেন। আর সেজন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ বেশিরভাগ মানুষ এই আলাপের আগেই- কী বলবে না বলবে তা নিয়ে অহেতুক ভাবনায় হয়রান হয়।

যথাযথ সময় মেনে নোটিশ দিন: 

স্কট বনেউ বলছেন, চাকরি বদলের এ প্রক্রিয়া নির্বিবাদ রাখতে পেশাদারি উপায় হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম মেনে নোটিশ দেওয়া। প্রতিষ্ঠান ও চাকরির শর্তভেদে দুই সপ্তাহ থেকে এক মাস আগেই তা দেওয়া যেতে পারে। 

হিউম্যান রিসোর্স সফটওয়্যার প্রোভাইডার ব্যাম্বুএইচআর- এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্যাসি হুইটলকের মতে, "এমন যদি হয়- আপনার নতুন নিয়োগদাতা আপনাকে কালকেই কাজে যোগ দিতে বলছেন, তাহলে বুঝবেন প্রতিষ্ঠানটি নিয়মনিষ্ঠ নয়। আগেভাগে তাদের সম্পর্কে সতর্ক হোন। কারণ রীতিবিরুদ্ধ এমন হঠকারি সিদ্ধান্ত তারা আপনার ব্যাপারেও নিতে দ্বিধা করবে না।"

তিনি আরও বলেন, "নতুন নিয়োগদাতা আপনার চাকরি পরিবর্তনের পুরো প্রক্রিয়াটিতে কীভাবে আপনাকে সহায়তা দেবে- তার ওপর নির্ভর করছে দুঃসময়ে তারা আসলেই কতখানি আপনার পাশে থাকবে।"

প্রয়োজনে এইচআর-এর সাথে যোগাযোগ করুন: 

মানবসম্পদ কর্মকর্তা (এইচআর) একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভাগ। কোনো প্রতিষ্ঠানে যোগদানের আগেই তাদের উচিৎ আপনাকে নিয়োগপত্র পাঠানো। সেটি হাতে না আসার আগেই বর্তমান কর্মস্থলে কিছু জানাতে যাবেন না বলে পরামর্শ দেন সালেমি। 

"আবার নতুন কোম্পানির নিয়োগপত্র পেলে অবশ্যই পুরোনো প্রতিষ্ঠানের এইচআরকে জানান। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি বা সরঞ্জাম আপনার জিম্মায় থাকলে, তা কখন কীভাবে জমা দিতে হবে- এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখুন তাদের কাছে। কারণ আপনার চূড়ান্ত লক্ষ্য- একটি নির্বিবাদ, মসৃণ চাকরি বদল।"

অবশ্যই পদত্যাগপত্র জমা দিন:

মৌখিক ভাবে সিদ্ধান্ত জানালেও লিখিত পদত্যাগপত্র অবশ্যই জমা দিতে ভুলবেন না। সেখানে আপনার চাকরি ছাড়ার কিছুটা বিস্তারিত ব্যাখ্যা দিন। 

বনেউ বলছেন, "পদত্যাগপত্রে এইচআর'কে প্রতিষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন, কর্মপরিবেশ আরও উন্নত করার পরামর্শ দিতে পারেন। এতে আপনার পুরোনো সহকর্মীদের কর্মপরিবেশ সহজতর হতে পারে।" 

মন দিয়ে কাজ করতে থাকুন:

পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই সপ্তাহ সময় দিয়ে। এ সময়টা হেলাফেলা করে কাজ করবেন না। আগের মতো নিয়ম মেনে মন দিয়ে কাজ করুন। খেয়াল রাখবেন, এই সময় যেন আপনি আপনার সেরা কাজটি উপহার দিয়ে যান। তাতে আপনার চলে যাওয়া নিয়ে সবাই মনে মনে আক্ষেপ করবে।  

যোগাযোগের উপায় নষ্ট করবেন না, সম্পর্ক রক্ষার সুযোগ রাখুন:

হুইটলক বলেন, "পেশাদারি নেটওয়ার্ক আমাদের কর্মক্ষেত্রের চমৎকার সব সুযোগ সৃষ্টি করতে পারে। তাই সেখানে স্থায়ী কোনো নেতিবাচক ঘটনার ছায়া রাখবেন না। বরং, সুনাম নিয়ে বেড়িয়ে যান। একথা বলা সহজ, করা কঠিন। কিন্তু চেষ্টা আপনাকে করতেই হবে। অফিসে যার সাথে মনোমালিন্য ছিল, যাবার আগে অবশ্যই তার সাথে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করুন। যাতে তিনিও আপনাকে মনে রাখেন। নিজের ব্র্যান্ডিং সম্পর্কে সচেতন থাকবেন। একটি স্পষ্ট ব্র্যান্ডিং লক্ষ্য রেখে নিজেকে এগিয়ে নিয়ে যান।" 


 

  • সূত্র: ফাস্ট কোম্পানি ডটকম 
     

Related Topics

টপ নিউজ

চাকরি ছাড়া / পদত্যাগ / নতুন চাকরি / গাইড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net