Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ভালোবাসা দিবসের নেপথ্য কাহিনি কী? ভালোবাসার কথা কম, রক্তপাতই কি বেশি?

ফিচার

টিবিএস ডেস্ক
13 February, 2022, 07:10 pm
Last modified: 14 February, 2022, 02:22 pm

Related News

  • ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • ভ্যালেন্টাইনস ডে নয়, এলো ‘গ্যালেন্টাইনস ডে’

ভালোবাসা দিবসের নেপথ্য কাহিনি কী? ভালোবাসার কথা কম, রক্তপাতই কি বেশি?

গোটা বিশ্বজুড়ে রোমান্টিক প্রেমের অভিন্ন কনসেপ্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভ্যালেন্টাইনস ডে-র ঐতিহ্য। কিন্তু যে সেইন্ট ভ্যালেন্টাইনের থেকে এসেছে এ দিনটির নাম, তার আসল কাহিনি কিন্তু নৃশংসতায় ভরপুর, এবং যথেষ্ট হৃদয়বিদারক।
টিবিএস ডেস্ক
13 February, 2022, 07:10 pm
Last modified: 14 February, 2022, 02:22 pm

ভ্যালেন্টাইনস ডে-কে আমরা বলি ভালোবাসা দিবস। অর্থাৎ এ দিনটা ভালোবাসার। গোটা বিশ্বজুড়ে রোমান্টিক প্রেমের অভিন্ন কনসেপ্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভ্যালেন্টাইনস ডে-র ঐতিহ্য। কিন্তু যে সেইন্ট ভ্যালেন্টাইনের থেকে এসেছে এ দিনটির নাম, তার আসল কাহিনি কিন্তু নৃশংসতায় ভরপুর, এবং যথেষ্ট হৃদয়বিদারক।

ইতিহাসে বেশ কয়েকজন সেইন্ট ভ্যালেন্টাইন রয়েছে। তাই এই বিশেষ ব্যক্তিত্বের ঐতিহাসিক উৎপত্তিস্থল নিয়ে ধোঁয়াশা রয়েছে। আছে সন্দেহের অবকাশও। কেউ কেউ মনে করেন, সেইন্ট ভ্যালেন্টাইন নিছকই একটি মিথ। আবার অনেকের মতে, তিনি ছিলেন রক্ত-মাংসের বাস্তব এক মানুষ।

অ্যাকাডেমিক জার্নাল 'রেপার্টোরিও দে মেডিসিনা ওয়াই সিরুগিয়া' অনুযায়ী, সেইন্ট ভ্যালেন্টাইন নামক ঐতিহাসিক চরিত্রটির নেপথ্যের সম্ভাব্য মানুষটি হলেন তৃতীয় শতকের রোমান পুরোহিত ভ্যালেন্টাইন দে টার্নি।

২৭০ খ্রিস্টাব্দের কথা। সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তখন নিষেধাজ্ঞা আরোপ করেন নারী-পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উপর। কেননা তার ধারণা ছিল, বিয়ে করার পর যুদ্ধের প্রতি পুরুষদের মনে এক ধরনের অনীহা সৃষ্টি হয়। তাই ক্ষতির সম্মুখীন হতে পারে সামরিক বাহিনী।

কিন্তু সম্রাটের এমন স্বেচ্ছাচারী আচরণ মানতে সেইন্ট ভ্যালেন্টাইন ছিলেন নারাজ। কোনো নারী-পুরুষ যদি পরস্পরকে ভালোবাসত, তাহলে সম্রাটের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তাদের দুজনকে গোপনে বিয়ে দিয়ে দিতেন। এ ঘটনা জানাজানি হলে ক্রুদ্ধ সম্রাট সেইন্ট ভ্যালেন্টাইনকে কারারুদ্ধ করেন।

কারাগারে সেইন্ট ভ্যালেন্টাইনকে পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন অ্যাস্টেরিয়াস নামের একজন জেলার। ক্যাথলিক পুরোহিত ভ্যালেন্টাইনকে তার কথিত ক্ষমতা নিয়ে খোঁটা দিতেন অ্যাস্টেরিয়াস। বলতেন, এতই যদি তার শক্তি, তাহলে তার জন্মান্ধ কন্যা জুলিয়াকে সুস্থ করে তুলতে পারেন না কেন!

সেইন্ট ভ্যালেন্টাইন তখন প্রার্থনা করে জুলিয়াকে দৃষ্টিশক্তি দান করেন। তার এই অত্যাশ্চর্য ক্ষমতা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান অ্যাস্টেরিয়াস। তৎক্ষণাৎ খ্রিষ্টধর্মে দীক্ষিত হন তিনি, এবং কারাগার থেকে সব ধর্মীয় কারাবন্দিকে মুক্ত করে দেন। 
বলাই বাহুল্য, এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস। তিনি সিদ্ধান্ত নেন, ২৭১ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি শিরশ্ছেদ করবেন সেইন্ট ভ্যালেন্টাইন ও অ্যাস্টেরিয়াসের। 

ভ্যালেন্টাইন দে টার্নি তখন একটি চিঠি লেখেন তার মেয়ে জুলিয়াকে। চিঠির শেষে তিনি স্বাক্ষর করেন "ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন" লিখে। এই শব্দ তিনটি পরবর্তীতে তার শহীদী মৃত্যুকে উদযাপনের প্রধান হাতিয়ার হয়ে ওঠে।

যা-ই হোক, সেইন্ট ভ্যালেন্টাইন মৃগীরোগ সারিয়ে তোলার অনন্য ক্ষমতার কারণেও বিশেষ পরিচিতি পেয়েছিলেন। মৃগীরোগ শতকের পর শতক ধরে জনমনে ত্রাস ছড়িয়ে এসেছে। ভাবা হতো, কোনো এক প্রেতাত্মার আছরের কারণে এই রোগটি হতো। তাই সেইন্ট ভ্যালেন্টাইন একসরসিস্ট, অর্থাৎ ওঝা হিসেবে ঝেড়ে মৃগীরোগীদের প্রেতাত্মার কবল থেকে মুক্ত করতেন এবং তাদের রোগ সারিয়ে দিতেন।

চ্যাপেলসহ ইউরোপজুড়ে বিভিন্ন আর্টে সেইন্ট ভ্যালেন্টাইনের অবিশ্বাস্য রোগ-নিরাময় ক্ষমতার চিত্র উঠে এসেছে। কিন্তু বিশ্ব আজ তাকে সেজন্য নয়, চেনে একদমই ভিন্ন এক কারণে: ভালোবাসার সমার্থক আজ তার নাম!


  • সূত্র: ইউএসএ টুডে

Related Topics

টপ নিউজ

ভালোবাসা দিবস / ভ্যালেনটাইন / ভ্যালেন্টাইনস ডে / ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • ভ্যালেন্টাইনস ডে নয়, এলো ‘গ্যালেন্টাইনস ডে’

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net