Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
১৩ হাজার বছর আগে পৃথিবীর ১০ শতাংশ জুড়ে বয়ে যায় এক অগ্নিঝড়, তারপর শুরু হয় বরফ যুগ

ফিচার

টিবিএস ডেস্ক 
07 February, 2022, 09:45 pm
Last modified: 07 February, 2022, 10:02 pm

Related News

  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬
  • দাউদকান্দিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে চারজন নিহত
  • গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৩ হাজার বছর আগে পৃথিবীর ১০ শতাংশ জুড়ে বয়ে যায় এক অগ্নিঝড়, তারপর শুরু হয় বরফ যুগ

এ ঘটনা প্রমাণ করে আগুনের প্রভাব কোনো অংশে মহাপ্রলয়ের চেয়ে কম কিছু ছিল না। আরও প্রমাণ করে, মানবজাতি এরপরও টিকে গিয়েছে কোনোভাবে। তবে বিপদ শুধু সেখানেই শেষ হয়নি.........
টিবিএস ডেস্ক 
07 February, 2022, 09:45 pm
Last modified: 07 February, 2022, 10:02 pm
বৈশ্বিক উষ্ণায়নের কারণে বর্তমান যুগেও প্রতিবছর বাড়ছে দাবানলের তীব্রতা। ছবি: ডেভিড গ্রে/ গেটি ইমেজেস/ দ্য গার্ডিয়ান

আমাদের পৃথিবী নামের গ্রহটি বহু নাটকীয় রদবদলের সাক্ষী। তার কোনো কোনোটি এতই বিস্ময়কর, যা আবিষ্কারের পর বিজ্ঞানীরা অভিভূত হন। 

এককালে আদি ও ঘন মহাবনে ঘেরা ছিল পৃথিবীর সিংহভাগ ভূমি। কিন্তু বনানীর এ প্রাচুর্যই জন্ম দিয়েছিল এক ভয়াবহ ঘটনার। ১২ হাজার ৮০০ বছর আগের ওই সময়ে পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল এক মহা-দাবানল। হঠাৎ লাগা এই অগ্নিঝড় ছিল সর্বনাশী।  

উল্কাপিণ্ডের আঘাতে ডাইনোসরদের যুগেও দাবানল সৃষ্টি হয়েছিল- যা তাদের বিলুপ্তির অন্যতম কারণ। কিন্তু, প্রায় ১৩ হাজার বছর আগের মহা-দাবানলের কাছে তুচ্ছ হয়ে যায় পূর্ববর্তী ডাইনোসর যুগের অগ্নিকাণ্ড।

এ আগুনের জন্য দায়ী ধূমকেতু, এর জ্বলন্ত খণ্ডগুলি প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। 

আগুন যখন লাগে পৃথিবী তখন এক লাখ বছরব্যাপী বরফযুগের গ্রাস থেকে কেবল মুক্তি পেয়েছিল। বরফগলা ভূমিতে জন্ম নিয়েছিল সবুজের মহাসমারোহ। নতুন প্রাণবৈচিত্র্যে ভরপুর ছিল মহারণ্যগুলো। এরপর আগুন লাগা মাত্রই পুড়ে ছাই হয় বিপুল বনরাজি, ধোঁয়ার কুণ্ডলী বায়ুমণ্ডলকে ঢেকে দেওয়ায় প্রায় হাজার বছর সুর্যালোকের অভাব দেখা যায়। নেমে আসে চিররাত্রির মতো অন্ধকার। 

এ ঘটনা প্রমাণ করে আগুনের প্রভাব কোনো অংশে মহাপ্রলয়ের চেয়ে কম কিছু ছিল না। আরও প্রমাণ করে, মানবজাতি এরপরও টিকে গিয়েছে কোনোভাবে। তবে বিপদ শুধু সেখানেই শেষ হয়নি। 

আগুনের কারণে ধোঁয়াচ্ছন্ন বায়ুমণ্ডল এক খুদে হিমযুগের জন্ম দেয়—যা পৃথিবীকে আরও হাজার বছর তীব্র শীতের চাদরে মুড়ে রাখে। 

ইউনিভার্সিটি অব ক্যানসাসের বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান মেলট বলেন, "আমাদের তাত্ত্বিক অনুমান, বড় একটি ধূমকেতু পৃথিবীর মধ্যাকর্ষণ টানে খণ্ডিত হয়ে যায় এবং বড় কিছু টুকরো পৃথিবীতে আছড়ে পরে।"

২০১৮ সালে এ ঘটনা নিয়ে লিখিত একটি গবেষণা নিবন্ধের সহ-লেখক হলেন মেলট। তিনি বলেছেন, "কার্বন ডাই-অক্সাইড, নাইট্রেট, অ্যামোনিয়া ও অন্যান্য রাসায়নিকের বিশ্লেষণ প্রমাণ করে ধূমকেতু খণ্ডের আঘাতে পৃথিবীর মোট ভূমির ১০ শতাংশ বা ১ কোটি বর্গকিলোমিটার এলাকায় আগুন লেগে যায়।"

উদ্বাহু ওই অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে ২৪ জন বিজ্ঞানীর দল বিশ্বের ১৭০টি স্থানের ভূযৌগিক রসায়ন ও আণবিক গড়ন বিশ্লেষণ করেছেন। মেলটও ছিলেন সে দলে। 

বিশ্লেষণের আরেকটি উৎস ছিল উদ্ভিদের পরাগায়ন। এতে আকস্মিকভাবে বিশাল অঞ্চলের পাইন বন হঠাৎ পুড়ে সেখানে পপলার গাছের বন সৃষ্টির বিষয়টি উঠে আসে। পপলার যেহেতু বিরান ভূমিতে সহজে জন্মায়- তাই এমন বন সৃষ্টির ঘটনাও ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ইঙ্গিতবহ। 

১৩ হাজার বছর পরও আগুনের জন্য দায়ী প্রকাণ্ড ধূমকেতুটির খণ্ডিত অংশ সৌর জগতে ভেসে বেড়াচ্ছে বলেও ধারণা করছেন বিজ্ঞানীরা। 

ধূমকেতু ও উল্কাপিণ্ডে বিজ্ঞানীরা এর আগে প্ল্যাটিনাম ধাতুর উচ্চ ঘনত্ব লক্ষ করেছেন, হিমবাহে আটকা ১৩ হাজার বছর আগের বাতাসেও পাওয়া গেছে প্ল্যাটিনাম সমৃদ্ধ ধূলিকণার উপস্থিতি। 

একইসাথে, তারা বিপুল পরিমাণ জৈবিক উপাদান পুড়ে যাওয়ার প্রমাণ হিসেবে ধুম্রকণার উপাদান- অ্যামোনিয়াম, নাইট্রেট ইত্যাদি পেয়েছেন।   

বিজ্ঞানীরা জানান, আগুনের পর ঠাণ্ডা আবহাওয়ার কারণে হিমবাহগুলো আবার পৃথিবীর বিপুল ভূমিকে আচ্ছাদিত করে। ওই সময়ের মানুষকে এসব দুঃসহ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বাঁচতে শিখতে হয়েছিল। তবে কমে যায় জনসংখ্যা। 

মেলট বলেন, "কম্পিউটার সিম্যুলেশন ইঙ্গিত দিচ্ছে এ ঘটনায় বায়ুমণ্ডলের ওজন স্তরও ক্ষয়ে যায়। ফলে ত্বকের ক্যান্সারসহ বিভিন্ন রোগব্যাধী অনেকগুণ বেড়ে যায়।"

বিজ্ঞানীদের তত্ত্ব অনুসারে, ধূমকেতুর আঘাত ও তার ফলে সৃষ্ট অগ্নিঝড়ই ছিল 'ইয়ঙ্গার ড্রাইস পিরিয়ড' বলে পরিচিত একটি যুগের জন্য দায়ী। (পৃথিবীর প্রাচীন ইতিহাসের বিচারে) স্বল্পস্থায়ী এই সময়ে সমুদ্রস্রোতে পরিবর্তন আসার কথাও ধারণা করা হয়।
 
অবশ্য সব বিজ্ঞানী ধূমকেতুর আঘাতে মহা-দাবানলের তত্ত্বে বিশ্বাস করেন না। তবে ২০১৭ সালে তুরস্কে আদিম মানুষের আঁকা কিছু গুহাচিত্র আবিষ্কার হয়, যেখানে মহাজাগতিক কোনো বস্তুর আঘাতে ভয়াবহ দুর্যোগের ছবি পাওয়া গেছে। গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা এসব চিত্রকে ঐতিহাসিক প্রমাণই বলেছেন। 


  • সূত্র: সায়েন্স এলার্ট 
     

Related Topics

টপ নিউজ

অগ্নিকাণ্ড / দাবানল / পৃথিবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬
  • দাউদকান্দিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে চারজন নিহত
  • গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net