Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
যেসব ঐতিহাসিক রহস্যের আজও কিনারা হয়নি

ফিচার

20 January, 2022, 03:50 pm
Last modified: 20 January, 2022, 03:48 pm

Related News

  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?

যেসব ঐতিহাসিক রহস্যের আজও কিনারা হয়নি

বিশ্বজুড়ে রহস্যের ছড়াছড়ি। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই তালিকা। তারপরও এমন কিছু ঐতিহাসিক রহস্য আছে, যেগুলো আজও তাড়া করে ফেরে অনুসন্ধিৎসু ও কৌতূহলী মনের মানুষদের।
20 January, 2022, 03:50 pm
Last modified: 20 January, 2022, 03:48 pm
লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া পুড়ে যাওয়ার চিত্রকর্ম। ছবি: ফাইন আর্ট ইমেজেস

কী ছিল লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়ায়?

প্রাচীন যুগে আলেকজান্দ্রিয়ার মতো সমৃদ্ধ লাইব্রেরি বেশি ছিল না। যেমন আয়তনে ছিল বড় তেমনই ছিল মূল্যবান সব সংগ্রহ। আলেকজান্দ্রিয়া গবেষণা ইনস্টিটিউটের অংশ ছিল এটি। বেশিরভাগ গবেষক একমত এর গ্রন্থসংখ্যা ছিল তিন থেকে সাত লক্ষ। কিন্তু সম্ভবত আমরা কখনোই জানতে পারেব না, আসলেই এটা কত বড় ছিল আর কত অমূল্য সম্ভার ছিল এতে? কারণ এটি ধ্বংস হয়ে গেছে। আর এর কোনো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষও নেই। এর ব্যাপারে জানার উপায় কেবলই কিছু লিখিত কাগজপত্র।

ঐতিহাসিকরা বলছেন, এতে অলংকারশাস্ত্র, আইন, মহাকাব্য, বিষাদকাব্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, গণিত এবং প্রকৃতিবিজ্ঞান বিষয়ক বই ছিল। সেসব বই আমাদেরকে বলতে পারত ওই সময়ের মানুষ কী ভাবত বিশ্ব সম্পর্কে। কিন্তু সেগুলো এমনভাবেই হারিয়ে গেছে যে কিছুই ধারণা করা যাচ্ছে না।

এডগার অ্যালান পো। ছবি: সংগৃহীত

যেভাবে মারা গেলেন অ্যাডগার অ্যালান পো (১৮০৯-১৮৪৯)

কী হয়েছিল শেষ জীবনে এই আমেরিকান এই কবির? কোনো উত্তর মিলছে না। কবিকে শেষ দেখা গিয়েছিল বাল্টিমোরের রাস্তায় এলোমেলো ঘুরছেন। তাঁকে দেখাচ্ছিল দিশেহারা, হতাশাগ্রস্ত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর দিনকয়েক পরেই তিনি মারা যান।

কবির বন্ধু জোসেফ ই স্নডগ্রাস তাকে দেখতে গিয়েছিলেন কিন্তু চিনতে পারছিলেন না। তিনি প্রলাপ বকছিলেন, তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক, নিশ্চিতভাবে মনে হচ্ছিল সেটা তার নয়। যেহেতু বিকারগ্রস্ত ছিলেন তাই পো বলতে পারছিলেন না, তার কী হয়েছিল। মৃত্যুর আগে আগে তিনি বারবারই রেনল্ড নামে কারো নাম আউড়ে যাচ্ছিলেন। কিন্তু কেন তিনি এ নাম বলছেন, তা ভেবে বের করতে পারেনি কেউই।  

ডাক্তাররা বলেছেন, পোর ব্লাড সুগার একদম নিচে নেমে গিয়েছিল। ধারণা করা হয় তিনি আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়ে থাকবেন। তিনি সম্ভবত অতিরিক্ত মাদক গ্রহণ করেছিলেন। স্নডগ্রাসও বিশ্বাস করতেন, মাদক নামে তাকে বিষ খাওয়ানো হয়েছিল। অনেকে বলেন, তিনি সম্ভবত কোনো দলের নির্যাতনের শিকার হয়ে থাকবেন। সেসময় কিছু কিছু মাস্তান ঘুরে বেড়াচ্ছিল যারা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য লোকেদের পীড়াপীড়ি করত। তারা জোর করে মাদক গ্রহণ করাত ভোটারকে যেন সে তাদের কথা মানতে বাধ্য হয়।

পরিহাসের বিষয় এই যে, পোয়ের সাহিত্যে দারুণ চৌকস সব গোয়েন্দার দেখা মিললেও, বাস্তবে সেরকম কোনো গোয়েন্দা এসেই পোয়ের নিজের মৃত্যুরহস্য উদঘাটন করতে পারেনি। 

ভ্যাটিকান লাইব্রেরি। ছবি: সংগৃহীত

রহস্যময় ভ্যাটিকান লাইব্রেরি

জনসাধারণের জন্য উন্মুক্ত নয় ভ্যাটিকান লাইব্রেরি। লাইব্রেরির সবচেয়ে আকর্ষণীয় অংশ অ্যাপস্টলিক আর্কাইভ, যেখানে যীশুর ১২ জন শিষ্য এবং যীশুর সময়কালের কথা সংরক্ষিত আছে। এখানে পোপদের নিজেদের লেখা চিঠি, এবং পোপদের উদ্দেশে লেখা চিঠিও সংরক্ষিত আছে। ১৭ শতকে এটিকে মূল লাইব্রেরি থেকে আলাদা করে দেওয়া হয়। এর সবচেয়ে পুরনো নথি হলো ৮০৯ খ্রিস্টাব্দের একটি লুজ (ছাড়া ছাড়া) পার্চমেন্ট। এতে ভেনিস থেকে প্রাপ্ত দানের কথা বলা থাকতে পারে। আর্কাইভে আরো আছে মার্টিন লুথার কিংকে ১৫২১ সালের ১ জানুয়ারিতে পোপ দশম লিওর জারিকৃত সনদ। যেখানে তাকে রোমান সম্রাট পঞ্চম চার্লসের সম্মুখে হাজির হয়ে সাফাই গাইতে বলা হয়। কিন্তু তিনি তার লেখনীর বিপক্ষে অবস্থান নিতে রাজী হননি। তাই তাকে বিপথগামী ঘোষণা করা হয়েছিল। আর্কাইভটি আকর্ষনীয় এই কারণেও যে, এতে ১২০০ বছরের ঐতিহাসিক নথিপত্র আছে। বিভিন্ন ভাষায় লেখা অসংখ্য গ্রন্থ আছে এতে যা পর পর সাজালে কয়েক কিলোমিটার পার হয়ে যাবে। কেবল নির্বাচিত গবেষকরাই এতে প্রবেশের অনুমতি পায়, সবমিলিয়ে সংখ্যাটি বছরে দাড়ায় মোটে হাজারখানেক।

চেঙ্গিস খান। ছবি: সংগৃহীত

কবর কোথায় চেঙ্গিস খানের?

 কোথায় কবর চেঙ্গিস খানের? উত্তর ধোঁয়াশা। তাকে মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় এবং তিনিই এই সাম্রাজ্যের প্রথম অধিপতি। তিনি এতো বেশি এলাকা দখলে নিয়েছিলেন যে এত বড় সাম্রাজ্য পৃথিবী আর দেখেনি। সে সাম্রাজ্য তার মৃত্যুর পরেও সম্প্রসারিত হয়েছে। এটা পৃথিবীর মোট আয়তনের ১৬ ভাগ ছিল এবং পৃথিবীর মোট জনসংখ্যা ২৫ ভাগ এসেছিল মোঙ্গলদের আয়ত্ত্বে।

চেঙ্গিস মারা গিয়েছিলেন চীনের একটি এলাকা ইনচুয়ান পতনের পর। তার মৃত্যুর কারণ যেমন অপরিষ্কার তেমনি তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল তা-ও জানা যায় না পরিষ্কার করে। গবেষকরা বলেন, এটা মোঙ্গলদের পবিত্র পাহাড় বুরখান খালদুনের (উত্তর-পূর্ব্ মঙ্গোলিয়ায়) কাছাকাছি কোথাও হবে। জনশ্রুতি আছে, চেঙ্গিস নিজেই চাননি তার কবরে কোনো চিহ্ন দেওয়া হোক এবং তাকে মেইনল্যান্ড মঙ্গোলিয়ায় ফিরিয়ে নেওয়া হোক।

ম্যান ইন দ্য আয়রন মাস্কের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

আয়রন মাস্কের পেছনের আসল মানুষ

তিনি একজন বন্দি ছিলেন যাকে গ্রেপ্তার করা হয়েছিল ১৯৬৯ বা ১৯৭০ সালে। ৩৪ বছরের পুরো বন্দি জীবনে তিনি সব সময় মুখ ঢেকে রেখেছিলেন। আসলে তিনি কিন্তু আয়রন মাস্ক পরেননি। কালো ভেলভেট কাপড়ে ঢেকে রাখতেন মুখ কিন্তু ভলটেয়ার নাটকীয়ভাবে একে আয়রন মাস্ক অভিধা দিয়েছিলেন। লোকে বলে, মানুষটি বয়স্ক ছিল আর তিনি চতুর্দশ লুইয়ের অবৈধ ভাই ছিলেন। এই জনশ্রুতির কারণ হলো, তাকে যেখানে রাখা হয়েছিল সেখানে তেমন কাউকেই রাখা হতো যারা রাষ্ট্রের জন্য বিব্রতকর। রাজা লুইয়ের শ্যালিকা এলিজাবেথ একটি চিঠিতে লিখেছিলেন, দুইজন প্রহরী দণ্ডায়মান থাকত তার পাশে এবং ক্রমাগত হুমকি দিত মাস্ক খুললেই মেরে ফেলব।

আলবার্ট আইনস্টাইন। ছবি: সংগৃহীত

আইনস্টাইনের শেষ কথা

জার্মান পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইন মারা গেছেন নিউ জার্সির প্রিন্সটন হাসপাতালে ১৯৫৫ সালে। তিনি আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যান। তিনি চিকিৎসা নিতেও বেশি রাজী ছিলেন না কারণ কৃত্রিমভাবে জীবনের দৈর্ঘ্য বাড়ানোর আগ্রহ তার ছিল না। তিনি সম্ভবত সময় বেশি কাটাচ্ছিলেন এই ভেবেই যে, শেষ সময়ে কী বলে যাবেন।

ঘটনাচক্রে একজন সেবিকা ছিলেন তাঁর মৃত্যুশয্যার পাশে। সেবিকা দেখেছিলেন, তিনি বিড়বিড় করছেন। কিন্তু সেবিকা কিছুই বুঝতে পারেননি কারণ স্বর ছিল নিচু আর তিনি বলছিলেন জার্মান ভাষায়। সম্ভবত আইনস্টাইন খুব গুরুত্বপূর্ণ কোনো উপলব্ধির কথা বলছিলেন অথবা মাতৃভাষায় পৃথিবীকে বিদায় বলেছিলেন।

বিগ ব্যাং। ছবি: সংগৃহীত

বিগ ব্যাংয়ের আগে কী ছিল?

প্রায় সব বিজ্ঞানী একমত আমাদের মহাবিশ্বের শুরুর কাল নিয়ে। তারা বলেন, একটা খুব উত্তপ্ত ও ঘন কিছু থেকে মহাবিশ্বের সূচনা, প্রসারণ; এবং তা আজো প্রসারিত হয়ে চলেছে। এটাকেই বলা হচ্ছে বিগ ব্যাং। কিন্তু তার আগে কী ছিল?

এর উত্তর সত্যি কারও জানা নেই। কিন্তু এ বিষয়ে থিওরি-হাইপোথিসিসিসের কোনো কমতি নেই। সেগুলো থেকে আমরা যদি কোনো নির্দিষ্ট তত্ত্বেও থিতু হয়ে যাই, তারপরও প্রশ্ন আসবে: এর আগে তবে কী ছিল? তাই অনেকে বলছেন, তাহলে ইস্তফা দেওয়া হোক এ ভাবনায়। কিছু ব্যাপার থাক না গোপন! 
 

Related Topics

টপ নিউজ

রহস্য / ইতিহাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net