Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
বাইরের পৃথিবী থেকে লুকানো যেসব বাড়ি!

ফিচার

টিবিএস ডেস্ক
08 January, 2022, 06:40 pm
Last modified: 08 January, 2022, 06:43 pm

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

বাইরের পৃথিবী থেকে লুকানো যেসব বাড়ি!

মস্কোর 'হাউজ ইন দ্য ল্যান্ডস্কেপ' বাড়িটি নির্মাণের জন্য রুশ স্টুডিও নিকো আর্কিটেক্ট তৈরি করেছে আস্ত এক কৃত্রিম পাহাড়! এরপর সেই পাহাড়ের নিচেই চাপা দিয়েছে বাড়িটিকে। গম্বুজ আকৃতির, সাদা দেয়ালের বাড়িতে সবুজ ছাদ রাখা হয়েছে এবং উত্তর দিকে পুকুরের মতো দেখতে প্রাঙ্গণকে ঘিরে ফেলা হয়েছে মসৃণ-চকচকে দেয়াল দিয়ে।
টিবিএস ডেস্ক
08 January, 2022, 06:40 pm
Last modified: 08 January, 2022, 06:43 pm
ছবি: সংগৃহীত

বাড়ি বলতে আপনি সাধারণত কি বোঝেন? ইট-কাঠের তৈরি একটা কাঠামো যা মাটির উপরে নির্মাণ করা হয় এবং দিনশেষে সেটিই আমাদের আশ্রয়স্থল। কিন্তু ইচ্ছে করেই মাটির নিচে রাখা, এমন ভূগর্ভস্থ বাড়িতে বসবাসের কথা কি আপনি ভাবতে পারেন? বিস্ময়কর হলেও সত্যি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন অনেক বাড়ি যা আক্ষরিক অর্থেই অর্ধেক মাটিচাপা দেওয়া। খ্যাতনামা স্থপতিদের হাতে তৈরি এসব বাড়িতে নান্দনিকতারও কোনো অভাব নেই!

পৃথিবীর কাছ থেকে আংশিকভাবে নিজের অস্তিত্ব লুকানোর চেষ্টায় ব্যস্ত, এমনই ১০টি বাড়ির কথা আজ জানাবো পাঠকদের।

কাসা আগুয়াকেটস, মেক্সিকো

ছবি: সান্দ্রা পেরেজনিতো

মেক্সিকো শহর থেকে ঘন্টাদুয়েকের দূরত্বে অবস্থিত একটি গ্রাম্য লেকটাউনে তৈরি করা হয়েছে কাসা আগুয়াকেটস। বনের দিকে ঢালু নেমে যাওয়া অ্যাভোকাডো ক্ষেতের উপরে নির্মিত বাড়িটিতে প্রবেশ করার উপায় হলো একটি চলন্ত সিড়ি।

বাড়ির স্থপতি ফ্রান্সিসকো পারদো জানান, বাড়িটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ঘরে বসেই বনের দৃশ্য উপভোগ করা; কিন্তু ক্লায়েন্ট একই সাথে অ্যাভোকাডো ক্ষেতকেও নষ্ট করতে চাননি। তাই এটিকে অর্ধেকটা মাটির নিচে রাখার পরিকল্পনা করেন তারা।

এনকেভড, গ্রিস

ছবি: ইয়োর্গিস ইয়েরোলিম্পোস

সেরিফস দ্বীপের পাথুরে পাহাড়ি এলাকায় সমুদ্রমুখী এই বাড়িটি নির্মাণ করেছে গ্রিক স্টুডিও মোল্ড আর্কিটেক্টস। উদ্দেশ্য ছিল সমুদ্রের সৌন্দর্য্য উপভোগ করার পাশাপাশি ঝড়ো হাওয়া প্রতিরোধী একটি বাড়ি তৈরি করা।

'ভি' আকৃতির এই বাড়ির লিভিংরুম পুরোটাই মাটির নিচে এবং সুরক্ষিত প্রাঙ্গণ ও ব্যালকনির মাধ্যমে এখানে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থাও রয়েছে।

লান্ডাবুরু বোরদা, স্পেন

ছবি: হোসে হেভিয়া

স্পেনের গ্রাম্য অঞ্চলে অবস্থিত ছোট্ট এই পাথরের দালানটির সাথে কাঁচের তৈরি করিডরের মাধ্যমে আলাদা একটি কংক্রিটের দালানকে যুক্ত করা হয়েছে। বাড়ির নকশা করেছে আর্কিটেকচার স্টুডিও জর্দি হিদালগো তানে।

বাড়ির এক্সটেনশন অংশে রয়েছে বড় লিভিং রুম, ডাইনিং এবং রান্নাঘর। কিন্তু মজার ব্যাপার হলো, নাভারা পর্বতের অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষত রাখার জন্য বাড়ির এদিকের পুরো অংশই পাহাড়ের মধ্যে লুকিয়ে ফেলা হয়েছে!

স্লোপড ভিলা, বেলজিয়াম

ছবি: ফিলিপ দুজারদিন

বেলজিয়ামের মন্ট-ডি-এনক্লুস উপত্যকার প্রাকৃতিক ল্যান্ডস্কেপের মধ্যে পাহাড় খুঁড়ে এই বাড়ি তৈরি করেছে স্টুডিও ওকামি আর্কিটেকটেন। আসলে এ অঞ্চলে ভবন নির্মাণের কড়া বিধিনিষেধ থেকে বাঁচার জন্যই এত লুকোচুরি! সাইডওয়ে এবং ঢালুর দিক থেকে বাড়ির কাঠামো বোঝা গেলেও পশ্চিম দিক থেকে তাকালে বাড়িটিকে দেখা যায় না বললেই চলে।

হাউজ ইন মনসারাজ, পর্তুগাল

ছবি: হোয়াও গিমারেস

হাউজ ইন মনসারাজ-এর পনেরো আনাই যেন মাটির নিচে লুকিয়ে; পাহাড়ের পাদদেশ থেকে জেগে ওঠা বড় খিলান কিছুদূর এগিয়ে বাঁকানো ভবনে রূপ নিয়েছে। সবুজ ছাদওয়ালা বৃত্তাকার বহিঃপ্রাঙ্গণের মাধ্যমে বাড়ির ভেতরে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির নকশা করেছে আর্কিটেকচার স্টুডিও এইরেস মাতেয়াস।

হাউজ ইন দ্য ল্যান্ডস্কেপ, রাশিয়া

ছবি: ভাসিলি খুরতিন

মস্কোর এই বাড়িটি নির্মাণের জন্য রুশ স্টুডিও নিকো আর্কিটেক্ট তৈরি করেছে আস্ত এক কৃত্রিম পাহাড়! এরপর সেই পাহাড়ের নিচেই চাপা দিয়েছে বাড়িটিকে।

গম্বুজ আকৃতির, সাদা দেয়ালের বাড়িতে সবুজ ছাদ রাখা হয়েছে এবং উত্তর দিকে পুকুরের মতো দেখতে প্রাঙ্গণকে ঘিরে ফেলা হয়েছে মসৃণ-চকচকে দেয়াল দিয়ে।

টিলট রুফ, দক্ষিণ কোরিয়া

ছবি: সের্হিও পিরোনি

দক্ষিণ কোরিয়ার গিওংগি প্রদেশের পাহাড়ি এলাকায় নির্মিত এই বাড়ির নকশা করেছে বিসিএইচও আর্কিটেক্টস। বলাই বাহুল্য, প্রকৃতির সাথে বাড়িটিকে মিশিয়ে দিতে যথেষ্ট পরিশ্রম করেছে তারা।

চওড়া ছাদওয়ালা ব্যালকনি ঢালু হয়ে নিচে নেমে গেছে এবং ভবনের সাথে মিলিয়ে বসার ঘরের অংশও নিচু রাখা হয়েছে বাড়িটিতে।

হাউজ অন দ্য ক্লিফ, স্পেন

ছবি: জেসাস গ্রানাডা

খাড়া পর্বতের গা বেয়ে তৈরি এই বাড়িটি অবস্থিত স্পেনের গ্রানাডা অঞ্চলে। অনবদ্য নকশার জন্য প্রায়ই এটিকে বিখ্যাত কাতালান স্থপতি আন্তোনি গাউদি'র কাজের সাথে তুলনা করা হয়।

ভূগর্ভস্থ ঠান্ডা পরিবেশ পেতে মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠান গিলবার্তোমে আর্কিটেক্টস দুই তলা বাড়িটির সিংহভাগই রেখেছে মাটির নিচে।

আউটহাউজ, যুক্তরাজ্য

ছবি: চার্লস হোসি

নির্মাতা লয়েন অ্যান্ড কোম্পানি আউটহাউজকে আখ্যা দিয়েছে 'আর্থ শেল্টার' হিসেবে। বিশাল এই একতলা বাড়িতে রয়েছে গাছপালা সমৃদ্ধ একটি ছাদ এবং চারদিকে ঘেরা প্রাঙ্গণ।

কাসা পাতিওস, ইকুয়েডর

ছবি: জ্যাগ স্টুডিও
 

কোটোপাক্সি প্রদেশের গ্রামীণ অঞ্চলে ভবনটি নির্মাণ করেছে কুইটোভিত্তিক প্রতিষ্ঠান রামা এ'তুদিও। বাড়ির দুপাশের দুই ঢাল ল্যান্ডস্কেপের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এবং ছাদ ঢেকে দেওয়া হয়েছে সবুজ ঘাসে। এছাড়াও, বাড়ির দেয়াল নির্মাণে ইকুয়েডরের ঐতিহ্যবাহী কায়দায় নির্মাণক্ষেত্রের মাটি ব্যবহার করা হয়েছে।

সূত্র: ডিজিন

Related Topics

টপ নিউজ

লুকানো বাড়ি / স্থপতি / স্থাপত্য / স্পেন / মস্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net