Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
নতুন বছরে পুরুষদের সেরা ৫ স্নিকারস  

ফিচার

টিবিএস ডেস্ক
02 January, 2022, 04:35 pm
Last modified: 03 January, 2022, 04:39 pm

Related News

  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 
  • তৈরি হচ্ছে মাত্র তিন মিনিটে; ভবিষ্যতের স্নিকার হবে মোজার মতো হালকা!
  • ব্র্যাড পিট, জেরাড লেটোর মতো তারকারা কেন 'পুরুষদের বিউটি ব্র্যান্ড' চালু করছেন?  
  • ‘কিং অব ঢাকা’র ড্যাপার বেসপোক, ফ্যাশনসচেতন কেতাদুরস্ত তরুণেরা কেন যাবে সেখানে?  
  • ২০২২-এ পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটিরা  

নতুন বছরে পুরুষদের সেরা ৫ স্নিকারস  

নতুন বছরে পা রেখে স্নিকারসপ্রেমীরাও নতুন কিছু প্রত্যাশা করতেই পারেন। গত এক সপ্তাহের ট্রেন্ডিং সেরা ৫ স্নিকারস নিয়ে থাকছে আমাদের এ আয়োজন।
টিবিএস ডেস্ক
02 January, 2022, 04:35 pm
Last modified: 03 January, 2022, 04:39 pm
ছবি: সংগৃহীত

পুরুষদের ফ্যাশনে বহুল পরিচিত ও জনপ্রিয় এক নাম স্নিকারস। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে জমকালো অনুষ্ঠানেও তাদের পায়ে জায়গা করে নেয় স্নিকারসের ফ্যাশন। এমনকি পছন্দসই জুতো না পরতে পারলে নিজের আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেন অনেকে!

প্রতি সপ্তাহেই নিত্যনতুন ব্র্যান্ডের নানা নকশার স্নিকারস আসছে পুরুষদের ফ্যাশনে। নতুন বছরে পা রেখে স্নিকারসপ্রেমীরাও নতুন কিছু প্রত্যাশা করতেই পারেন। গত এক সপ্তাহের ট্রেন্ডিং সেরা ৫ স্নিকারস নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। তাই নতুন জুতোজোড়া কেনার আগেই চোখ বুলিয়ে বুঝে নিন কোন স্নিকারস হবে আপনার জন্য মানানসই এবং আরামদায়ক!

সলোমন ইয়েলো এক্সটি-৬ অ্যাডভান্সড স্নিকারস

২০২২ সালে পা রাখবেনই যখন, তখন সলোমনের নতুন স্নিকারস পরেই রাখতে অসুবিধা কি! জুতার উপরের দিকে টিপিইউ প্যানেলের ফিনিশিং দেওয়া এই লো টপ স্নিকারসটি রাউন্ড টোয়ে ডিজাইনের। সাথে আর্থোলাইট সকলাইনার, ইভিএ কুশনিং এবং ব্র্যান্ডেড মাল্টিকালার টাং ও কন্টাগ্রিপ রাবার সোল থাকছে এই জুতায়। দৌড়ানো কিংবা একজোড়া ব্যাগি কর্ডোরয় প্যান্টের সাথে পরার জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন এই স্নিকারসকে। একজোড়া  সলোমন ইয়েলো এক্সটি-৬ অ্যাডভান্সড স্নিকারসের দাম পড়বে ১৭ হাজার ৯০০ টাকা।

নিউ ব্যালেন্স এম৯২০ইউপিজি (মেড ইন ইংল্যান্ড)

নিউ ব্যালেন্সের অনেকটা মাটিরঙা এই স্নিকারস কিনতে হলে আপনাকে গুনতে হবে ২৩ হাজার টাকা। ইংল্যান্ডে তৈরি এই জুতায় রয়েছে টোয়ে-ক্যাপ এবং লেস-স্টে। সাধারণ হাটাচলার জন্য আদর্শ এই স্নিকার্স পরলেই আপনার পায়ের সৌন্দর্য্য কয়েক গুণ বেড়ে যেতে বাধ্য!

অফ-হোয়াইট ডাংক লো লট ৩৪

লন্ডনভিত্তিক স্নিকারস আউটলেট প্রেজেন্টেডবাই তাদের যাত্রা শুরু করেছে ২০১৭ সালে। এরই মধ্যে তারা দোহা এবং কাতারেও নিজেদের পরিসর বৃদ্ধি করেছে। ইজি, অফহোয়াইট সুপ্রিম এবং নাইকির মতো ব্র্যান্ডের জুতাও তারা সুলভমূল্যে দিয়ে থাকে। তাছাড়া গুচি x দ্য নর্থ ফেস, জর্ডান  x ডায়র, সুপ্রিম x লুইস ভ্যুতো এবং নাইকি x অফহোয়াইট এর মতো বিখ্যাত কিছু কলাবরেশনও করেছে তারা। প্রেজেন্টেডবাইয়ের ওয়েবসাইটে এই স্নিকার্সের মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা।

অফহোয়াইট আউট অব অফিস স্নিকারস

ছিমছাম সাজের জন্য বা ছুটিতে ঘুরতে যেতে ভার্জিন আবলহ এর 'আউট অব অফিস' স্নিকারসের জুড়ি মেলা ভার। এই স্নিকার্সজোড়া কিনতে চাইলে আপনাকে গুনতে হবে প্রায় ৪৪ হাজার টাকা।

গ্রেনসন স্নিকার ১

গ্রেনসনের ভেগান স্নিকারস তৈরি হয়েছে টেকসই মাইক্রোফাইবার আপার এবং পুনঃব্যবহারযোগ্য মিডসোল দিয়ে। তাই ২৪ হাজার ৩০০ টাকা দিয়ে এ জুতা কিনে আপনার না ঠকার সম্ভাবনাই বেশি।

সূত্র: জিকিউ ম্যাগাজিন 

Related Topics

টপ নিউজ

স্নিকারস / পুরুষদের ফ্যাশন / ট্রেন্দ / ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 
  • তৈরি হচ্ছে মাত্র তিন মিনিটে; ভবিষ্যতের স্নিকার হবে মোজার মতো হালকা!
  • ব্র্যাড পিট, জেরাড লেটোর মতো তারকারা কেন 'পুরুষদের বিউটি ব্র্যান্ড' চালু করছেন?  
  • ‘কিং অব ঢাকা’র ড্যাপার বেসপোক, ফ্যাশনসচেতন কেতাদুরস্ত তরুণেরা কেন যাবে সেখানে?  
  • ২০২২-এ পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটিরা  

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net