Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে কত আয় করেন ইউটিউবাররা?  

ফিচার

ইনসাইডার
06 July, 2023, 04:45 pm
Last modified: 10 July, 2023, 11:03 am

Related News

  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • শূকর জবাইয়ে সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চীনা তরুণীর; পরদিনই হাজারো মানুষের ঢল

এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে কত আয় করেন ইউটিউবাররা?  

ইউটিউবারদের কাজ তো আমরা হরহামেশাই দেখে থাকি, কিন্তু এই কাজের মাধ্যমে তারা কত আয় করেন, সে ব্যাপারেও নিশ্চয়ই জানার কৌতূহল হয়! শুধু ইউটিউব থেকে মাসিক আয় দিয়েই জীবিকা নির্বাহ করছেন এমন ইউটিউবারের সংখ্যাও কম নয়। 
ইনসাইডার
06 July, 2023, 04:45 pm
Last modified: 10 July, 2023, 11:03 am
প্রতীকী ছবি/সংগৃহীত

বর্তমানে ডিজিটাল যুগে ইউটিউবার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ভ্লগার- এই শব্দগুলো বেশ পরিচিত। অনলাইন ভিডিও শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বহু আগে থেকেই নেটিজেনদের মধ্যে জনপ্রিয়, সেইসঙ্গে ইউটিউবাররাও। ইউটিউবারদের কাজ তো আমরা হরহামেশাই দেখে থাকি, কিন্তু এই কাজের মাধ্যমে তারা কত আয় করেন, সে ব্যাপারেও নিশ্চয়ই জানার কৌতূহল হয়! শুধু ইউটিউব থেকে মাসিক আয় দিয়েই জীবিকা নির্বাহ করছেন এমন ইউটিউবারের সংখ্যাও কম নয়। 

কিন্তু ইউটিউব থেকে টাকা উপার্জনের জন্যও পূরণ করতে হয় কিছু শর্ত। একজন ইউটিউবারের জন্য এক মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া অনেক বড় একটি মাইলস্টোন। কারো এক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে মানেই সে এখান থেকে আয় করেই স্বচ্ছন্দ্যে দিন পার করতে পারবে।

যদিও ইউটিউবারদের আয়ের বিভিন্ন পন্থা থাকে, কিন্তু তাদের ভিডিওর মধ্যে প্রচারিত বিজ্ঞাপনই তাদের আয়ের একটি প্রধান উৎস বলা যায়। তাহলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে একজন ইউটিউবারকে ইউটিউব কর্তৃপক্ষ কত টাকা দেয়?

এক মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এমন একজন জনপ্রিয় ইউটিউবার হলেন নেইট ও'ব্রিয়েন। চলতি বছরের তিনি ইউটিউব থেকে আয় করেছেন ৪৪০,০০০ ডলার! এই প্ল্যাটফর্ম থেকে তার মাসিক আয় ১৪,৬০০ থেকে ৫৪,৬০০ ডলার।

আরেকজন লাইফস্টাইল ক্রিয়েটর ইউটিউবার টিফানি মা ইনসাইডারকে বলেছিলেন যে, তিনি তার ভিডিওতে বিজ্ঞাপনের মাধ্যমে মাসে ১১,৫০০ ডলারের মতো আয় করেন।

তবে ইউটিউব থেকে সরাসরি টাকা উপার্জন করতে চাইলে ক্রিয়েটরদের অবশ্যই পার্টনার প্রোগ্রাম-এর জন্য আবেদন করতে হবে। একইসঙ্গে ৫০০ সাবস্ক্রাইবারের একটা কোটা পূরণ করতে হবে, বিগত ৯০ দিনে তিনটি পাবলিক আপলোড থাকতে হবে অথবা বিগত বছরে ৩০০০ ওয়াচ আওয়ার কিংবা বিগত ৯০ দিনে ৩ মিলিয়ন ইউটিউব শর্টস ভিউ থাকতে হবে। আবেদন গৃহীত হওয়ার পর যাদেরকে যোগ্য হিসেবে বেছে নেওয়া হবে, সেসব ক্রিয়েটররা চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার স্টিকারস, সুপার থ্যাংকস-এর মতো ফিচারগুলো থেকে এবং ইউটিউব শপিং-এর মাধ্যমে নিজেদের পণ্যের প্রচারণা চালানোর মাধ্যমে আয় করতে পারবেন।

ইউটিউব অ্যাডসেন্স থেকে টাকা আয় করার জন্য এই প্রোগ্রামে থাকা ক্রিয়েটরদের অবশ্যই ১০০০ সাবস্ক্রাইবার এবং গত এক বছরে ৪০০০ ওয়াচ আওয়ার থাকতে হবে। প্রতি ১০০০ অ্যাড ভিউ এর জন্য বিজ্ঞাপনদাতারা ইউটিউবকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে থাকেন। আয়ের ৪৫ শতাংশ ইউটিউব নেয় এবং বাকিটা ক্রিয়েটররা পান।

ইউটিউবে অর্থ উপার্জন পরিমাপের দুটি প্রধান সিস্টেম হলো সিপিএম রেট বা বিজ্ঞাপনদাতারা প্রতি ১০০০ অ্যাড ভিউতে ইউটিউবকে কত টাকা দিচ্ছে; এবং আরপিএম রেট বা প্রতি ১০০০ ভিডিও ভিউতে ইউটিউব টাকা কেটে রাখার পর একজন ক্রিয়েটর কত পাচ্ছে।

পারসোনাল ফাইন্যান্স ও ব্যবসায়ের মতো বিষয়গুলো বিজ্ঞাপনদাতাদের নজর আকৃষ্ট করে একজন ক্রিয়েটরের বিজ্ঞাপনের রেট বাড়াতে পারে। কিন্তু ইউটিউবার মা যেহেতু লাইফস্টাইল নিয়ে কাজ করেন, তাই নিজের আয় বাড়ানোর জন্যে অন্য একটি কৌশল অবলম্বন করেছেন তিনি।

"ইউটিউব থেকে সেরাটা বের করে আনার জন্য আমার মনে হয়, ইউটিউবারদের ৩-৪টি বিজ্ঞাপন দেওয়া উচিত একটি ভিডিওতে", বলেন মা।

ইউটিউব থেকে সরাসরি আসা টাকা অনেক ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস।

ইউটিউবার নুসেইর ইয়াসিন ( নাস ডেইলি)। ছবি: সংগৃহীত

নিচে এক মিলিয়নের অধিক ফলোয়ার্স আছে এমন আটজন ইউটিউবারের এই প্ল্যাটফর্ম থেকে এক্সক্লুসিভ আয়ের হিসেব দেওয়া হলো:

- ইউটিউবার নেইট ও'ব্রিয়েনের সাবস্ক্রাইবার সংখ্যা ১.৩১ মিলিয়ন এবং তিনি পারসোনাল ফাইন্যান্স বিষয়ে ভিডিও তৈরি করেন।

- মেরিনা মোজিলকোর চ্যানেলে রয়েছে প্রায় ২ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তিনি ব্যবসা-সংক্রান্ত ভিডিও তৈরি করেন। 

- মাইকেল গ্রথের সাবস্ক্রাইবার সংখ্যা ২.০৫ মিলিয়ন এবং তিনি পোকেমন সংক্রান্ত ভিডিও বানান। 

- শেলবি চার্চের সাবস্ক্রাইবার সংখ্যা ১.৭৯ মিলিয়ন এবং তিনি প্রযুক্তি ও লাইফস্টাইল ভিডিও বানান।

- আন্দ্রেই জিক এর ২.২৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনিও পারসোনাল ফাইন্যান্স বিষয়ক ভিডিও তৈরি করেন।

- টিফানি মা এর সাবস্ক্রাইবার সংখ্যা ১.৭৮ মিলিয়ন এবং তিনি লাইফস্টাইল ভিডিও বানান। 

- আলি আবদালের সাবস্ক্রাইবার সংখ্যা ৪.৪৬ মিলিয়ন এবং তিনি প্রোডাক্টিভিটি ও শিল্পোদ্যোগ বিষয়ে ভিডিও তৈরি করেন।

- আর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার নুসেইর ইয়াসিন, যিনি 'নাস ডেইলি' নামে অধিক পরিচিত, তার সাবস্ক্রাইবার সংখ্যা এখন ১২ মিলিয়ন। তিনি শিক্ষা বিষয়ক ও প্রাণবন্ত-বিনোদনধর্মী ভিডিও তৈরি করেন।  

Related Topics

টপ নিউজ

ইউটিউব / সাবস্ক্রাইবার / আয় / ইউটিউবার / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • শূকর জবাইয়ে সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চীনা তরুণীর; পরদিনই হাজারো মানুষের ঢল

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net