Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
সম্পর্ক না থাকলেও বিপদে-আপদে যেসব প্রাণী অপর প্রাণীকে সাহায্য করে

ফিচার

এল পাইস
30 June, 2023, 11:40 am
Last modified: 30 June, 2023, 11:46 am

Related News

  • মেরু সাগরের বরফ গলায় গ্রিনল্যান্ডে বাড়ছে দৈত্যাকার তিমিদের আগমন
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক

সম্পর্ক না থাকলেও বিপদে-আপদে যেসব প্রাণী অপর প্রাণীকে সাহায্য করে

এল পাইস
30 June, 2023, 11:40 am
Last modified: 30 June, 2023, 11:46 am
ছবি: অনুপ শাহ/গেটি ইমেজেস ভিয়া এল পাইস

প্রাণীরা স্রেফ জৈবিক যন্ত্র এবং তাদের আচরণ কেবল তাদের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে একটি ধারণা প্রচলিত আছে। এ দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কেবল সম্পর্কিত প্রাণীগোষ্ঠীর মধ্যেই একে অপরের সঙ্গে সহায়তাপূর্ণ সম্পর্ক দেখা যায়। যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে যায়, তাহলে একটি দলের অন্য প্রাণীরা সেটিকে পরিত্যাগ করে — কারণ এভাবেই প্রাকৃতিক নির্বাচন কাজ করে।

অন্যদিকে এর বিপরীতক্রমে বিশ্বাস করা হয়, মানুষ বিচারবুদ্ধিসম্পন্ন প্রাণী — মানুষ তার নিজের কাজকর্ম নিয়ে সচেতন। আমাদের মধ্যে এমন মূল্যবোধ আছে, যার কারণে আমরা সম্পর্ক না থাকা অন্য মানুষের বিপদের সময়েও সাহায্যের হাত বাড়িয়ে দিই।

পৃথিবীতে প্রাণীর প্রায় দশ লাখের বেশি প্রজাতি আছে। সি স্পঞ্জ বা ঝিনুকের মতো অনেক প্রাণী যে স্রেফ জৈবিক যন্ত্র, এ কথা অস্বীকার করার জো নেই। আবার বেশিরভাগ প্রজাতিরই জটিল অবধারণগত সক্ষমতা বা সমানুভূতি নেই।

কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে, কেবল মানুষ নয়, বিপদে অন্য গোত্রের প্রাণকে সহায়তা করার মানসিকতা আরও কিছু প্রজাতির প্রাণীরও রয়েছে। শিম্পাঞ্জি, হাতি, ও সিটাশিয়ান এ ধরনের আচরণের দিক থেকে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে।

শিম্পাঞ্জি

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে শিম্পাঞ্জি অন্য দলের শিম্পাঞ্জির গায়ের ক্ষতের চিকিৎসা করতে পোকা ব্যবহার করে। নাইজেরিয়ার গম্বে স্টেটে শিম্পাঞ্জিকে দেখা গেছে গাছের পাতা ব্যবহার করে ক্ষত পরিষ্কার করতে।

পশ্চিম আফ্রিকার তাই জাতীয় উদ্যানে বাস করা শিম্পাঞ্জিরা অসুস্থ শিম্পাঞ্জির দিকে বিশেষভাবে খেয়াল রাখে। যেমন দেখা যায়, শিম্পাঞ্জি পালের গোদা অন্য কোনো শিম্পাঞ্জিকে অসুস্থ শিম্পাঞ্জিকে বিরক্ত করতে দেয় না। আহত প্রাণীটি হাঁটতে শুরু করার আগ পর্যন্ত পুরো দল তার জন্য অপেক্ষা করে।

২০১১ সালে শিম্পাঞ্জির সহায়তামূলক আচরণ নিয়ে একটি বিস্তৃত গবেষণা করা হয়। সেখানে দেখা যায়, একটি তরুণ শিম্পাঞ্জি দুই দিন ধরে অন্য দলের একটি আহত মা শিম্পাঞ্জিকে তার বাচ্চা বইতে সহায়তা করছে। দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না মা-টি, তখন তরুণ শিম্পাঞ্জিটি বাচ্চাকে বেশিরভাগ সময় বহন করে।

শিম্পাঞ্জির বিভিন্ন গোত্রের মধ্যে পুরুষ শিম্পাঞ্জিরও এভাবে অন্যের বাচ্চা বহন করার নজির রয়েছে।

শিম্পাঞ্জির এতিম বাচ্চাকে নিজের মতো করে গ্রহণ করার অনেক ঘটনার কথাও জানা গেছে। এভাবে দত্তক নেওয়া সন্তানকে শিম্পাঞ্জি নিজের সন্তানের মতো যত্ন করে, খাওয়ায়, শত্রুর কাছ থেকে রক্ষা করে। এমনকি ভিন্ন দলের শিম্পাঞ্জির বাচ্চা দত্তক নেওয়ার নজিরও রয়েছে।

হাতি

বিপদে এক হাতি অন্য হাতিকে সাহায্য করার অনেক ঘটনার কথা জানা যায়। মা ও বোন হাতির অসুস্থ বাচ্চাকে তুলে নেওয়া, কাদা থেকে উদ্ধার করা, বা নদী পার হতে সাহায্য করা বেশ স্বাভাবিক ঘটনা। তবে অনেক ক্ষেত্রে ভিন্ন দলের অপরিচিত হাতিকে সাহায্য করতেও দেখা গেছে।

২০০৬ সালে হাতির সহায়তামূলক আচরণ নিয়ে একটি লেখা প্রকাশিত হয়। একটি দলের প্রধান মা হাতি সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায়। এর মিনিট দুয়েক পরে অন্য পরিবারের আরেকটি মা হাতি ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে।

নতুন মা হাতিটি এলেনর নামক অজ্ঞান হাতিটির গায়ের গন্ধ নেয়, এরপর শুঁড় ও পা দিয়ে দেহটি নাড়াচাড়া করে। তারপর এটি শুঁড় ব্যবহার করে এলেনরকে পুনরায় দাঁড়াতে সহায়তা করে। এ ঘটনার পরের দিন এলেনর মারা যায়। তখন বিভিন্ন আলাদা আলাদা হাতির দল তার মৃতদেহটি দেখতে আসে।

সিটাশিয়ান

সিটাশিয়ান হচ্ছে তিমি, ডলফিন, শুশুক ইত্যাদির মতো স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী। এ প্রাণীগুলোর উচ্চ অবধারণগত ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা রয়েছে। ফলে এগুলো নিবিড় সামাজিক সম্পর্ক তৈরি ও বজায় রাখতে সক্ষম।

বিভিন্নভাবে অন্যদেরকে সাহায্য করার ব্যাপারে ডলফিনের বেশ সুনাম রয়েছে। মাছ ধরার জালে আটকা পড়া মানুষকে মুক্ত করা, উপকূলের কাছে অসুস্থ মানুষকে ডুবে যাওয়া থেকে রক্ষা করা, বাচ্চা প্রসব করা মা ডলফিনের আশপাশে থাকা, আহত ডলফিন ও নৌকা যেন সংঘর্ষের মুখে না পড়ে তাই দুয়ের মাঝখানে অবস্থান নেওয়া — ডলফিনের সাহায্য করার এ ধরনের অনেক ঘটনা মানুষ প্রত্যক্ষ করেছে।

সিটাশিয়ানদের এক প্রজাতির অন্য প্রজাতিকে সহায়তার ঘটনাও রয়েছে। একটি ঘটনায় দুটি ডলফিনকে পালা করে নবজাত একটি শুশুকের বাচ্চাকে পানির ওপর ভাসিয়ে রাখতে দেখা গেছে। অর্কা যখন অন্য প্রজাতিকে শিকার করে, তখন হাম্পব্যাক তিমি নিজের জীবন বিপন্ন করে এগুলোকে বিরক্ত করার চেষ্টা করে।

Related Topics

টপ নিউজ

প্রাণী / সহায়তা / প্রাণীকুল / হাতি / তিমি / ডলফিন / শিম্পাঞ্জি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • মেরু সাগরের বরফ গলায় গ্রিনল্যান্ডে বাড়ছে দৈত্যাকার তিমিদের আগমন
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net