Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ইফতারে পুরান ঢাকার জনপ্রিয় শরবত!

ফিচার

শেহেরীন আমিন সুপ্তি
10 April, 2023, 01:15 pm
Last modified: 13 April, 2023, 12:12 pm

Related News

  • প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?
  • পুরান ঢাকায় উৎসবমুখর ভোট: উচ্ছ্বসিত নতুন ভোটার, স্বস্তিতে প্রবীণরা
  • ঢাকা-৬: উন্নয়নের প্রতিশ্রুতি বনাম দীর্ঘদিনের ভোগান্তি, কী ভাবছেন ভোটাররা?
  • সাকরাইন: পুরান ঢাকার শীতের আকাশে ঐতিহ্য, রঙ আর সম্প্রীতির মেলবন্ধন
  • সাকরাইনের বিরোধিতা করছে কারা?

ইফতারে পুরান ঢাকার জনপ্রিয় শরবত!

ঠান্ডা লেবুর শরবত থেকে শুরু করে লাচ্ছি, মৌসুমী ফলের শরবত, বাদামের শরবত এমনকি হালের জনপ্রিয় ‘মহব্বতের শরবত’—কী নেই পুরান ঢাকার অলি-গলিতে! কর্মব্যস্ত দিন শেষে এক গ্লাস বরফ ঠান্ডা শরবতের চেয়ে আকর্ষণীয় আর কী হতে পারে! শত বছরের ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণে তৈরি শরবতগুলো সারাদিনের ক্লান্তি শেষে ইফতারে যোগ করে সজীবতা। রমজানজুড়ে ঢাকাবাসীর ইফতারে জনপ্রিয় শরবতের খোঁজে তাই পুরান ঢাকা চষে বেড়িয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
শেহেরীন আমিন সুপ্তি
10 April, 2023, 01:15 pm
Last modified: 13 April, 2023, 12:12 pm
ছবি-শেহরীন আমিন সুপ্তি

বাহারি খাবারের পাশাপাশি অভিনব সব পানীয়র জন্য ভোজনপ্রেমীদের কাছে পুরান ঢাকার আবেদন সবসমসয় অমলিন। শুধু বিরিয়ানি-তেহারিই নয়, দিল জুড়ানো নানান শরবতের টানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরান ঢাকায় ছুটে আসেন ভোজন রসিকেরা। বিশেষ করে চৈত্রের কাঠফাটা গরমে সারাদিন রোজা রাখার পর সেসব শরবতের চাহিদা থাকে তুঙ্গে।

ঠান্ডা লেবুর শরবত থেকে শুরু করে লাচ্ছি, মৌসুমী ফলের শরবত, বাদামের শরবত এমনকি হালের জনপ্রিয় 'মহব্বতের শরবত'—কী নেই পুরান ঢাকার অলি-গলিতে! কর্মব্যস্ত দিন শেষে এক গ্লাস বরফ ঠান্ডা শরবতের চেয়ে আকর্ষণীয় আর কী হতে পারে! শত বছরের ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণে তৈরি শরবতগুলো সারাদিনের ক্লান্তি শেষে ইফতারে যোগ করে সজীবতা। রমজানজুড়ে ঢাকাবাসীর ইফতারে জনপ্রিয় শরবতের খোঁজে তাই পুরান ঢাকা চষে বেড়িয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

রয়েলের পেস্তা বাদামের শরবত ছাড়া অসম্পূর্ণ ইফতার

পুরান ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডে অবস্থিত 'রয়েল রেস্টুরেন্ট'। প্রায় দেড় দশক আগে রয়েলের যাত্রা শুরুর সময়ই মালিক জিয়াউদ্দিন দৈনন্দিন খাবারের পাশাপাশি রেস্টুরেন্টের মেন্যুতে যোগ করেছিলেন পেস্তা বাদামের শরবত। জিয়াউদ্দিনের ভাষ্যে, "বিয়েবাড়িতে যে লাচ্ছি-শরবত দেয় সেটা মানুষের এত পছন্দ দেখে ভাবলাম, আমার রেস্টুরেন্টে ওরকম কোনো শরবত রাখব। তখন দুধ, মালাই, পেস্তা, জাফরান এনে এই শরবত বানালাম। লোকজনকে খাওয়ানোর পর তারা খুব পছন্দ করেছিল। আস্তে আস্তে এটার প্রচারটা দূর-দূরান্তে ছড়িয়ে গেছে। তখন এই শরবতের দাম ছিল ১২০ টাকা লিটার।"

রোজ ১৫০-৩০০ লিটার বিক্রি হয় রয়েলের পেস্তার শরবত। ছবি: শেহেরীন আমিন সুপ্তি

ইফতারের ঘণ্টাখানেক আগে রয়েল রেস্টুরেন্টের সামনে দেখা যায় রোজাদারদের লম্বা লাইন। ইফতার কিনতে শহরের নানা প্রান্ত থেকে এসেছেন তারা। নানা ধরনের ভাজা-পোড়া, কাবাবের পাশাপাশি বোতলজাত পেস্তা বাদামের শরবত ছিল অধিকাংশের হাতে।

শরবত কিনতে আসা মো. মঞ্জুর হোসেন বলেন, "পেস্তা বাদামের শরবত আরো কয়েক জায়গায় পাওয়া গেলেও রয়েলেরটা সবচেয়ে ভালো। এই রেস্টুরেন্টের শুরু থেকেই আমি তাদের কাস্টমার। এই শরবত ছাড়া আমার বাসায় ইফতার অসম্পূর্ণ।"

বর্তমানে রয়ালের পেস্তা বাদামের এক লিটার শরবতের দাম ৩০০ টাকা। ডিপ ফ্রিজে সর্বোচ্চ তিনদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এই শরবত। সারাবছর পাওয়া গেলেও রমজানে এই শরবতের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এসময় প্রতিদিন দেড়শো থেকে তিনশো লিটার পর্যন্ত এই শরবত বিক্রি হয় বলে জানান জিয়াউদ্দিন।

শাহী জুস কর্নারের খেজুর মিল্কশেক

লালবাগ চৌরাস্তার কাছেই লালবাগ শাহী জামে মসজিদের বিপরীতে ছোট্ট দোকান 'শাহী জুস কর্নার'। ভেতরে দাঁড়ানোর জায়গাও তেমন নেই। একটা মাত্র বেঞ্চ পাতা। রমজানে ইফতারের আগে বসে খাওয়া নিষেধ সেখানে।

ইফতারের জন্য শাহী জুস কর্নারের সবচেয়ে চাহিদাসম্পন্ন শরবত হলো খেজুর মিল্কশেক, পেস্তা মিল্কশেক, জাম আর জলপাইয়ের জুস। শেষের দুটি ফলের মৌসুম না থাকলেও ফ্রিজিং করে রাখা পাল্প দিয়ে বানানো হয় জুস।

ছবি: শেহেরীন আমিন সুপ্তি

আয়তনে ছোট হলেও শাহী জুস কর্নারের জুসের সুনাম ছড়িয়ে গেছে পুরো শহর জুড়ে। দুধ-খেজুর দিয়ে বানানো তাদের খেজুর মিল্কশেক শক্তিজোগানকারী পানীয় হিসেবে ইফতারে বেশ জনপ্রিয়। দাম প্রতি গ্লাস মাত্র ৫০ টাকা। এখানকার আরেক জনপ্রিয় শরবত পেস্তা মিল্কশেকের দাম প্রতি গ্লাস ১০০ টাকা।

বানানা মিল্কশেক, কাঁচা আমের শরবত, জিরা পানিসহ আরো অনেক ধরনের শরবত শাহী জুস কর্নারে পাওয়া গেলেও সেগুলো ইফতারের জন্য পার্সেল করে নিতে ক্রেতাদের নিরুৎসাহিত করেন কর্মচারীরা। সেখানে কর্মরত রানা হামিদ বলেন, "সবচেয়ে ভালো জুসগুলাই কাস্টমারদের দিতে চাই আমরা। ইফতারের আগে পার্সেল নিলে অনেকসময় ফ্রিজের বাইরে থাকতে পারে সেটা। তখন সব ধরনের জুসের টেস্ট আর ভালো থাকবে না।"

শাহী জুস কর্নারের খেজুর মিল্কশেক। ছবি: শেহেরীন আমিন সুপ্তি

আল-কারীম জুসবারের 'মহব্বতকা শরবত'

শরবতপ্রেমীদের আরেক প্রিয় গন্তব্য নাজিরাবাজার চৌরাস্তায় অবস্থিত 'আল-কারীম জুসবার'। বছর চারেক আগে প্রতিষ্ঠিত এই জুসবারের মালিক প্রথমে ফুটপাতে নানান পাতা দিয়ে শরবত বানিয়ে বিক্রি করতেন। শরবতের ব্যবসার সম্ভাবনাকে পুঁজি করে এখন পুরান ঢাকায় তার দোকানের তিনটি শাখা। ইফতারে আল-কারীমের লাচ্ছি, তরমুজের শরবত, লেবুর শরবতের পাশাপাশি গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে 'মহব্বতকা শরবত' আর 'এ্যারাবিয়ান শরবত'।

দোকানের কর্মচারী শুভ আর ম্যানেজার কাউসার জানান, ভারতের এক রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে গত রমজান থেকে চালু হয়েছে মহব্বতের শরবত। ড্রাগন ফল, দুধ, তরমুজ কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে এই শরবত বানান তারা। প্রতি গ্লাসের দাম ১০০ টাকা। এ বছর প্রথম রমজানে নতুন যোগ হয়েছে এ্যারাবিয়ান শরবত। আম, ড্রাগন ফল, তরমুজ, দুধ আর দুই ধরনের বাদাম দিয়ে স্তরে স্তরে সাজানো থাকে এই শরবত। গ্লাসপ্রতি দাম ১৪০ টাকা।

আল কারীমের মহব্বতের শরবত। ছবি: শেহেরীন আমিন সুপ্তি

নানান ধরনের ফল আর বাদামের শরবত ছাড়াও ইফতারে আল-কারীম জুসবারের অন্যতম আরেক আকর্ষণ ফালুদা। কাশ্মিরী ফালুদা আর স্পেশাল ফালুদা নামের দুই ধরনের ফালুদা পাওয়া যায় এখানে। দাম যথাক্রমে ১০০ টাকা ও ১৫০ টাকা।

শরবত পার্সেল নিতে আসা ১৩ বছর বয়সী অন্তু জানায়, ইফতারে আল-কারীমের লাচ্ছি আর মহব্বতের শরবত তার সবচেয়ে পছন্দের।

রমজানে সেহরির পর থেকে বেলা ১১টা-১২টা পর্যন্ত বন্ধ থাকলেও সারাবছর প্রায় ২৪ ঘণ্টাই খোলা থাকে জুসবারটি। গভীর রাতে জুস বা ফালুদা খেতে এসে ফেরত যেতে হয় না কোনো ভোজনপ্রেমিকে।

শতবর্ষী বিউটির লেবুর শরবত

রায়সাহেব বাজার মোড়ের কাছেই অবস্থিত 'বিউটি লাচ্ছি'র প্রধান শাখা। বর্তমানে দোকানটির লাচ্ছি ও ফালুদার পরিচিতি বেশি থাকলেও ১৯২২ সালে এর পথচলা শুরু হয়েছিল লেবুর শরবত দিয়েই। এখনো প্রতিদিন বিউটির বরফঠান্ডা লেবুর শরবত চুমুকেই প্রাণ জুড়ায় হাজারো মানুষের। ইফতারে যার রয়েছে বিশেষ আবেদন।

শরবত বানানো হচ্ছে বিউটিতে। ছবি: শেহেরীন আমিন সুপ্তি

দোকানে ঢোকার মুখেই এক কোনায় বসে লেবুর শরবত আর লাচ্ছি বানাতে দেখা যায় বয়স্ক কর্মচারী আমির ও শহীদুল্লাহকে। গ্লাসে বরফ কুচি দিয়ে তাতে চিনির সিরাপ আর টাটকা লেবু মিশিয়ে বানানো হয় লেবুর শরবত। এক গ্লাসের দাম ২০ টাকা। বোতল ভর্তি করে এই শরবত ইফতারের জন্য নিয়ে যান অনেকেই।

বিউটির মিষ্টি বা নোনতা লাচ্ছিও পিছিয়ে নেই ইফতারে রোজাদারদের পছন্দের তালিকায়। শতবর্ষের ঐতিহ্যবাহী এই লাচ্ছির দাম ৫০ টাকা প্রতি গ্লাস।

Related Topics

টপ নিউজ

শরবত / ইফতারি আইটেম / পুরান ঢাকা / পুরান ঢাকার খাবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?
  • পুরান ঢাকায় উৎসবমুখর ভোট: উচ্ছ্বসিত নতুন ভোটার, স্বস্তিতে প্রবীণরা
  • ঢাকা-৬: উন্নয়নের প্রতিশ্রুতি বনাম দীর্ঘদিনের ভোগান্তি, কী ভাবছেন ভোটাররা?
  • সাকরাইন: পুরান ঢাকার শীতের আকাশে ঐতিহ্য, রঙ আর সম্প্রীতির মেলবন্ধন
  • সাকরাইনের বিরোধিতা করছে কারা?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net