Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
স্পেস স্টেশনে দিনে ১৬ বার সূর্যাস্ত দেখেন এই মহাকাশচারী। তিনি কীভাবে রোজা রাখবেন?

ফিচার

টিবিএস ডেস্ক
23 March, 2023, 07:15 pm
Last modified: 23 March, 2023, 07:29 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ

স্পেস স্টেশনে দিনে ১৬ বার সূর্যাস্ত দেখেন এই মহাকাশচারী। তিনি কীভাবে রোজা রাখবেন?

আন্তর্জাতিক স্পেস স্টেশন পৃথিবীর চারপাশে ঘণ্টায় প্রায় ২৭,৬০০ কিলোমিটার গতিতে চক্কর মারে। এর ফলে এই ল্যাবের যাত্রীরা প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। এই মহাশূন্যে তারা কীভাবে রোজা রাখবেন?
টিবিএস ডেস্ক
23 March, 2023, 07:15 pm
Last modified: 23 March, 2023, 07:29 pm
সুলতান আলনেয়াদি এবার পবিত্র রমজান মাস কাটাবেন মহাশূন্যে। ছবি: নাসা

পবিত্র রমজানে মুসলিমরা রোজা ভাঙেন সূর্যাস্ত দেখে। সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর সন্ধ্যায় তারা সূর্যের অস্ত যাওয়া দেখে রোজা ভাঙেন। এটাই নিয়ম। কিন্তু সূর্যের ঘূর্ণন যদি হঠাৎ বদলে যায়? যখন সূর্যাস্ত হওয়ার কথা, সে সময়ের অনেক আগেই কিংবা পরে যদি সূর্য ডোবে? যেমনটা হয়ে থাকে মহাশূন্যে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারীদের বেলায়। এই ঘূর্ণায়মান ল্যাবরেটরি পৃথিবীর চারপাশে ঘণ্টায় প্রায় ২৭,৬০০ কিলোমিটার গতিতে চক্কর মারে। এর ফলে এই ল্যাবের যাত্রীরা প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন।

ডজনখানেকের কিছু কম মুসলিম নভোচারী মহাশূন্য ভ্রমণ করেছেন। তাদের জন্য রমজান মাসে এটা একটা সমস্যাই। গত ৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হিসেবে মহাশূন্যে পাড়ি জমিয়েছেন সুলতান আলনেয়াদি। 

আলনেয়াদি যে ছয় মাস মহাশূন্যে থাকবেন, তখন পৃথিবীর মানুষ পবিত্র রমজান মাস পার করবে। আলনেয়াদি মহাশূন্যে অবস্থানকালে মুসলিমদের প্রধান দুটি ধর্মীয় উৎসব পালন করবেন—ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা।

তবে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আলনেয়াদি এ সময় রোজা রাখবেন কী করে। এ প্রশ্নের উত্তরও ইসলাম ধর্মে দেওয়া আছে। আলনেয়াদি বলেন, একজন নভোচারী হিসেবে তাকে 'সফরকারীর' তালিকায় ফেলা যায়। আর সফরকারীদের জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে।

তিনি আরও বলেন, 'অসুস্থ বোধ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। কাজেই এই মিশনকে বিপদে ফেলা কিংবা ক্রু মেম্বারদের ঝুঁকিতে ফেলার মতো পরিস্থিতি দেখা দিলে আমাদের খাবার খাওয়ার অনুমতি আছে।'

মালয়েশিয়ার প্রথম নভোচারী শেখ মুজাফর শুকুর, মহাশূন্যে তার রোজা রাখার জন্য বিশেষ নির্দেশিকা দিয়েছিল দেশটির ন্যাশনাল ফতোয়া কাউন্সিল। ছবি: এএফপি

দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে আলনেয়াদি আরও বলেন, তিনি গ্রিনিচ মান সময় কিংবা কোঅর্ডিনেটেড ইউনিভার্সেল টাইম (যা স্পেস স্টেশনের স্বীকৃত টাইম জোন হিসেবে ব্যবহৃত হয়) অনুসারে রোজা রাখতে পারেন।

জানুয়ারিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলনেয়াদি সাংবাদিকদের বলেন, 'যদি আমাদের সেই সুযোগ আসে আরকি। রোজা রাখার জন্য রমজান মাস খুব ভালো উপলক্ষ। আর এটা আসলে স্বাস্থ্যের জন্যও উপকারী।'

মহাশূন্যে ধর্মপালনের নজির

মহাশূন্যযাত্রার শুরু থেকেই মহাকাশচারীরা মহাশূন্যে নানাভাবে ধর্মীয় আচার পালন করে আসছেন। ১৯৬৮ সালে নাসার অ্যাপোলো ৮ মিশনে নভোচারীরা চাঁদে যাওয়ার পথে বাইবেলের প্রথম বই জেনেসিস পাঠ করেন। 

২০০৭ সালে মালয়েশিয়ান নভোচারী শেখ মুজাফর শুকুর প্রথম ধর্মপালনকারী (প্র্যাকটিসিং) মুসলিম হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেন। ইসলামিক ন্যাশনাল ফতোয়া কাউন্সিল অভ মালয়েশিয়া তার ও ভবিষ্যৎ মুসলিম নভোচারীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রদান করে।

মুজাফর রমজানে মহাশূন্যে পাড়ি দিলেও কাউন্সিল বলে যে, পৃথিবীতে ফেরার আগপর্যন্ত তিনি রোজা না রাখলেও চলবে, অথবা তিনি চাইলে যে জায়গা থেকে যাত্রা শুরু করেছেন সেখানকার টাইম জোন অনুসারে রোজা রাখতে পারবেন। 

এছাড়া কাউন্সিলের পক্ষ মুজাফরকে বলা হয়, নামাজ পড়ার সময় তাকে হাঁটু গেড়ে না বসলেও চলবে (শূন্য মাধ্যাকর্ষণে এ কাজটি অত্যন্ত কঠিন)। 

ফতোয়া কাউন্সিলের নির্দেশিকায় কিবলামুখী হয়ে—অর্থাৎ মক্কার দিকে ফিরে—নামাজ পড়ার বাধ্যবাধকতাও শিথিল করা হয় মুজাফরের জন্য। বলা হয়, এটি তার পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু করলেই হবে।


  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

রোজা / রমজান / মহাশূন্যে রোজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net