Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বিমানের সবচেয়ে নিরাপদ আসন কোনটি?

ফিচার

টিবিএস ডেস্ক
10 February, 2023, 08:40 pm
Last modified: 10 February, 2023, 08:48 pm

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

বিমানের সবচেয়ে নিরাপদ আসন কোনটি?

জরুরি পরিস্থিতির ধরনের ওপর বেঁচে থাকাটা অনেক সময় নির্ভর করে। কোনো পর্বতের ওপর বিমান হুমড়ি খেয়ে পড়লে, সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনাটা অনেক কমে যাবে। বিমান খাড়াভাবে সমুদ্রে পড়লেও মৃত্যুঝুঁকি বেড়ে যায়। এসব জরুরি মুহূর্তে পাইলটেরা বিমানকে কোনো সমতল স্থানে যতটা স্বাভাবিকভাবে সম্ভব ল্যান্ড করাতে চেষ্টা করেন।
টিবিএস ডেস্ক
10 February, 2023, 08:40 pm
Last modified: 10 February, 2023, 08:48 pm
ছবি: সংগৃহীত

ফ্লাইট বুক করার সময় কোন আসনটি জরুরি মুহূর্তে আপনাকে সবচেয়ে বেশি নিরাপত্তা দেবে — এমন বিষয় নিয়ে কি আপনি ভাবেন? খুব সম্ভবত না। তবে এ ভাবনার উত্তর খুঁজেছে দ্য কনভার্সেশন।

বেশিরভাগ মানুষ আরামের কথা ভেবে আসন নিয়ে থাকেন। যাদেরকে ঘনঘন বিমানে যাতায়ত করতে হয়, তারা সচরাচর দরজার পাশের আসনটি চান। কারণ তাহলে বিমান অবতরণের পর আগেভাগে বের হওয়া যায়।

বিমানভ্রমণ নিরাপদ

বিমানের আসনের সঙ্গে নিরাপত্তার সম্পর্ক নিয়ে আরও কিছু বলার আগে এ কথাটি স্পষ্ট করে দেওয়া উচিত যে, বিশ্বে পরিবহনের সবচেয়ে নিরাপদ উপায় হলো বিমানভ্রমণ। ২০১৯ সালে বিশ্বব্যাপী প্রায় সাত কোটি ফ্লাইট পরিচালিত হয়, এর মধ্যে কেবল ২৮৭টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিল-এর উপাত্ত অনুযায়ী, বিমান দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা প্রতি ২০৫,৫৫২টি ফ্লাইটের মধ্যে একটি। অন্যদিকে গাড়ির ক্ষেত্রে এ হার এক অনুপাত ১০২।

সত্যি কথা বলতে, বাণিজ্যিক বিমানে চড়ার সময় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কিন্তু তারপরও যদি আপনি কৌতূহলী হয়ে জানতে চান, কোন আসন সবচেয়ে বেশি নিরাপদ, তাহলে এ লেখার শেষ পর্যন্ত পড়তে পারেন।

মাঝখানে ও পেছনে

১৯৮৯ সালে ইউনাইটেড ফ্লাইট ২৩২ আইওয়াতে দুর্ঘটনায় পড়ে। ওই বিমানে থাকা ২৬৯ জনের মধ্যে ১৮৪ জন বেঁচে যান। এসব বেঁচে যাওয়া যাত্রীদের বেশিরভাগ বসেছিলেন প্রথম শ্রেণীর পেছনে, বিমানের সম্মুখভাগে।

তা সত্ত্বেও টাইম ম্যাগাজিনের ৩৫ বছরের বিমান দুর্ঘটনা নিয়ে করা অনুসন্ধানে দেখা গেছে, বিমানের মাঝখানের পেছনের আসনগুলোতে মৃত্যুঝুঁকি সবচেয়ে কম। এ ঝুঁকির হার ২৮ শতাংশ যেখানে মাঝখানের আইলের আসনগুলোতে ঝুঁকি ৪৪ শতাংশ।

এটি যৌক্তিক বলেই মনে হয়। বহির্গমন পথের পার্শ্ববর্তী সারির কাছাকাছি বসলে — ওই অংশে কোনো আগুন না ধরার সাপেক্ষে — যেকোনো জরুরি মুহূর্তে আপনি দ্রুত বিমান থেকে বের হতে পারবেন। কিন্তু বিমানের পাখায় এর জ্বালানি সংরক্ষণ করা হয়, তাই মাঝখানের দরজার পাশের সারি সবচেয়ে নিরাপদ সারির তালিকা থেকে এমনিই বাদ পড়ে যায়।

আবার একেবারে সামনে বসার মানে হচ্ছে দুর্ঘটনায় পেছনে বসা যাত্রীদের তুলনায় আপনি আগে ধাক্কাটা গ্রহণ করবেন। জানালা বা আইল সারির আসনের তুলনায় মাঝখানের আসনগুলো বেশি নিরাপদ, কারণ এ আসনগুলোতে বসলে আপনি দুপাশে থাকা যাত্রীদের একপ্রকার সুরক্ষাবেষ্টনীর মধ্যে থাকবেন।

কিছু জরুরি পরিস্থিতি একটু বেশিই বিপজ্জনক

জরুরি পরিস্থিতির ধরনের ওপর বেঁচে থাকাটা অনেক সময় নির্ভর করে। কোনো পর্বতের ওপর বিমান হুমড়ি খেয়ে পড়লে, সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনাটা অনেক কমে যাবে।

বিমান খাড়াভাবে সমুদ্রে পড়লেও মৃত্যুঝুঁকি বেড়ে যায়। এসব জরুরি মুহূর্তে পাইলটেরা বিমানকে কোনো সমতল স্থানে যতটা স্বাভাবিকভাবে সম্ভব ল্যান্ড করাতে চেষ্টা করেন।

আধুনিক বিমানগুলো আগের চেয়ে অনেক বেশি কম্পোজিট উপাদান দিয়ে তৈরি করা হয়। এসব বিমানের পাখাগুলো শক্ত না করে নমনীয় করে বানানো হয় যাতে এগুলো কাঠামোগত ত্রুটি প্রতিরোধে প্রচুর চাপ সইতে পারে।

বিমানের ধরনে কি নিরাপত্তার পার্থক্য তৈরি হয়?

এয়ারস্পিড, উচ্চতা ইত্যাদি চলক বিমানভেদে ভিন্ন হতে পারে কিন্তু সব ধরনের বিমানেই ওড়ার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের একই সূত্রসমূহ কাজ করে।

সাধারণত, বড় বিমানগুলো উড়ন্ত অবস্থায় বেশি চাপ সামলাতে পারে। অর্থাৎ, জরুরি মুহূর্তে এগুলো থেকে কিছু বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। কিন্তু এটা পুরোটাই নির্ভর করে বিপদের মাত্রার ওপর।

তার মানে এ নয় যে, পরবর্তী ফ্লাইটটি আপনাকে সবচেয়ে বড় বিমানটিতেই বুক করতে হবে। আবারও জোর দিয়ে এটাই বলতে হচ্ছে, বিমাযাত্রা সবচেয়ে নিরাপদ ভ্রমণের উপায়। তাই বিমানের চড়ে নিরাপত্তা নিয়ে না ভেবে বরং কোন সিনেমাটি দেখবেন সেটা নিয়ে ভাবতে বসুন।

Related Topics

টপ নিউজ

বিমান / ভ্রমণ / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net