Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
মধ্যরাতের পর মনকে জাগিয়ে রাখা উচিত নয়, বিজ্ঞানীদের সতর্কতা

ফিচার

টিবিএস ডেস্ক
12 August, 2022, 08:10 pm
Last modified: 12 August, 2022, 08:21 pm

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • যেভাবে পর্যাপ্ত ঘুমের অভাব কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস করে
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক

মধ্যরাতের পর মনকে জাগিয়ে রাখা উচিত নয়, বিজ্ঞানীদের সতর্কতা

রাতের বেলা ঘুমালেও শিকারি হোমো স্যাপিয়েন্সের নিজেই শিকার হয়ে যাওয়ার আশঙ্কা থাকত। গবেষকদের মতে, এই ঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই রাতের বেলা মানুষের মনে নেতিবাচক উদ্দীপকের (স্টিমুলি) প্রতি আকর্ষণ বেড়ে যায়।
টিবিএস ডেস্ক
12 August, 2022, 08:10 pm
Last modified: 12 August, 2022, 08:21 pm
ছবি: রিচার্ড জেমস/আনস্প্ল্যাশ

রাত যত গভীর হয়, সকাল তত নিকটে আসে। এই প্রবাদ বাক্য কে না শুনেছে। তবে রাত গভীর হলে মানুষের মনের ভেতর অনেক নেতিবাচক চিন্তাও উঁকি মারে। তাই এ সময় জেগে থাকলে এসব চিন্তা থেকে মানুষের 'গিল্টি প্লেজারেরও' জন্ম হয়।

রাতের বেলা ঘুমানোই নিয়ম। রাতের বেলায় জেগে থাকলে মানুষের মন ভিন্নভাবে কাজ করে- এমন অনেক প্রমাণ রয়েছে। গভীর রাত পার হয়ে গেলে ইতিবাচক চিন্তার বদলে মনজুড়ে বসে রাজ্যের নেতিবাচক চিন্তা। তখন কোনো নিষেধও মানতে চায় না মন।

গবেষকেরা মনে করছেন, দিন-রাতের সাপেক্ষে মনের এই কার্যপ্রণালী পরিবর্তনের সঙ্গে মানবদেহের সার্কাদিয়ান রিদমের (জৈবঘড়ি) শক্তিশালী যোগ রয়েছে। রাতের বেলা মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে এ নিয়ে সম্প্রতি ফ্রন্টিয়ার্স জার্নালে নতুন একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

গবেষকেরা তাদের এ অনুমানের (হাইপোথিসিস) নাম দিয়েছেন 'মাইন্ড আফটার মিডনাইট'। এ হাইপোথিসিস অনুযায়ী, মানুষের দেহ ও মন একটি প্রাকৃতিক ২৪-ঘণ্টা ঘড়ির সাইকেল মেনে চলে। আর এটি আমাদের আবেগ ও আচরণকে প্রভাবিত করে।

সোজা কথায়, দিন ও রাতের বেলা মানুষের অনুভূতি এবং কাজের ধরনে পার্থক্য তৈরি হয়। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে এটি স্বাভাবিক বলে মেনে নেওয়া যায়। কারণ মানুষ দিনের বেলাতেই শিকার করত ও রাতে ঘুমাত।

তবে রাতের বেলা ঘুমালেও শিকারি হোমো স্যাপিয়েন্সের নিজেই শিকার হয়ে যাওয়ার আশঙ্কা থাকত। গবেষকদের মতে, এই ঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই রাতের বেলা মানুষের মনে নেতিবাচক উদ্দীপকের (স্টিমুলি) প্রতি আকর্ষণ বেড়ে যায়। 

কোনো একসময় এ ধরনের উদ্দীপনাই মানুষকে প্রাগৈতিহাসিক শিকারির হাত থেকে বাঁচাত। তবে নেতিবাচক চিন্তার প্রতি এরকম মাত্রাতিরিক্ত মনোযোগের কারণে ব্যক্তি ঝুঁকিপূর্ণ আচরণপ্রবণও হয়ে উঠতে পারেন।

আর এর সঙ্গে বর্তমানে কম ঘুমানোর দিকটি সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট এলিজাবেথ ক্লেরম্যান বলেন, 'রাতের বেলা অসংখ্য মানুষ জেগে থাকেন। তাদের মস্তিষ্ক দিনের বেলা যে পরিমাণ ভালোভাবে কাজ করে, রাতে সেভাবে না করার বিষয়ে অসংখ্য প্রমাণ রয়েছে।'

বর্তমান গবেষণায় গবেষকেরা দুইটি উদাহরণ ব্যবহার করেছেন। প্রথমটি হলো, মাদক ব্যবহারকারীরা দিনের বেলা কোনোভাবে তাদের নেশাকে দমিয়ে রাখতে পারেন, কিন্তু রাত হলেই তারা নেশা করতে শুরু করেন।

অন্য উদাহরণটি হলো, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যারা অনিদ্রায় (ইনসমনিয়া) ভোগেন, তাদের এ সমস্যা দীর্ঘদিনের হলে তারা একটা সময় পর থেকে হতাশা, একাকিত্ব, ও অস্থিরতায় ভুগতে শুরু করেন।

দুটো ক্ষেত্রেই পরিণতি হতে পারে ভয়াবহ। রাতের বেলায় আত্মহত্যা ও নিজের ক্ষতিসাধন করার ব্যাপারটি অনেক সাধারণ। ২০২০ সালের এক গবেষণায় জানা গেছে, রাতের বেলা জেগে থাকাটা আত্মহত্যার জন্য একটি 'রিস্ক ফ্যাক্টর'। এছাড়া রাতেই মানুষ অবৈধ ও ক্ষতিকর মাদকগুলো ব্যবহার করে।

গবেষকেরা জানিয়েছেন, ঘুম কম হওয়া ও সার্কাদিয়ান রিদমে ব্যত্যয় কীভাবে ব্যক্তির 'রিওয়ার্ড প্রসেসিং'-এ প্রভাব ফেলে তা নিয়ে এখন পর্যন্ত গবেষণা হয়নি। সেজন্য পাইলট, ডাক্তারের মতো শিফট ধরে কাজ করা মানুষগুলো তাদের অস্বাভাবিক ঘুমের রুটিনের সঙ্গে কীভাবে খাপ খাওয়ায় তা নিয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।


সূত্র: সায়েন্স অ্যালার্ট

 

Related Topics

টপ নিউজ

রাত / ঘুম / মধ্যরাত / প্রবণতা / উদ্দীপনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • যেভাবে পর্যাপ্ত ঘুমের অভাব কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস করে
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net