Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
একবার পায় তারে

ফিচার

ধ্রুব এষ
19 July, 2022, 05:35 pm
Last modified: 19 July, 2022, 07:04 pm

Related News

  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • জীবনানন্দ তবুও আপনি কোনো প্রতিবাদ করেননি
  • বিএসএমএমইউতে চিকিৎসাধীন ধ্রুব এষের শারীরিক অবস্থা উন্নতির দিকে
  • ছোটগল্পে হুমায়ূন আহমেদ: অনিচ্ছুক উদাসীনতা?
  • আশ্চর্য নীল রঙের এক পোর্ট্রেট

একবার পায় তারে

১৯ জুলাই কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিবস। এই অসম্ভব জনপ্রিয় লেখককে নিয়ে অন্তরঙ্গ এক স্মৃতিচারণা শিল্পী ধ্রুব এষের। হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি সংখ্যক বইয়ের প্রচ্ছদ শিল্পী তিনি।
ধ্রুব এষ
19 July, 2022, 05:35 pm
Last modified: 19 July, 2022, 07:04 pm
হুমায়ূন আহমেদ, ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

১৭ জুলাই শুক্রবার। না বুধবার? 
একটা সতেরো জুলাই বুধবার ছিলো। তাহলে যে কোন ১৭ জুলাই-ই বুধবার। তাহলে গতকাল মানে মঙ্গলবার আমি দুটো বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছি। "যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ'' এবং ' — হিমুর দ্বিতীয় প্রহর।'   

রাতে টেক্সট করেছিলাম স্যার'কে, 'স্যার, আদাব। আমি কি কাল আসবো ? '
আজ ঘুম থেকে উঠে দেখি স্যার রিপ্লাই দিয়েছেন রাত তিনটায়, 'ইয়েস ইওর টাকিলা ইজ রেডি।' 
টাকিলা ইজ রেডি ! 
স্যার টাকিলা পছন্দ করেন না। আমার জন্য রাখেন। 
আমি স্যারের কাছে যাই সন্ধ্যায়। সকালে গেছি দুই–একবার। 
সকালে স্যার লিখেন। এজন্য বিরক্ত করতে যাই না সহজে। 
টাকিলা রঙের আকাশ ছিলো সারাদিন। মাথায় নিয়ে স্যারের ফ্ল্যাটে গেছি সন্ধ্যায়। 
ইয়েস, টাকিলা ইজ রেডি। 

স্যার প্রচ্ছদ দেখলেন। পছন্দ করলেন। দুটো বইয়ের প্রচ্ছদের চারটা ডিজাইন করেছি। 'হিমুর দ্বিতীয় প্রহর' – এর অমনোনীত প্রচ্ছদটা স্যার মনোনীত করলেন 'ম্যাজিক মুনশি'র জন্য। নতুন বই।ছাপা হয়েছে এক পত্রিকার ঈদ সংখ্যায়। মেলায় বই হবে। 

আমি টাকিলা, স্যার শিভাস। কোন কথা থেকে কোন কথায় গেছি, আতকা ভেতরে যে কী দুঃখ উথলাল, মনে পড়লো এক অপমানের দিন। 
ইন্ধন জোগানো অপমানের দিন। কী দুঃখের ! কী দুঃখের ! 
নিজে বলিনা, 'মিডিয়া' বলায়।

'স্যার আপনি একদিন আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছেন। '
'তোমার সাথে ! প্রশ্ন-ই উঠে না !'
'দিন তারিখ বলবো? আমার মনে আছে। ১৭ জুলাই ৷ আপনি বার বার অ্যানয়েড শব্দটা বলতেছিলেন। আমি তখন অ্যানয়েড শব্দের অর্থই জানিনা। বাসায় গিয়া ডিকশনারিতে দেখি বিরক্ত। আমার কর্মকাণ্ডে আপনি বিরক্ত।'

আমি এত কথা বলি নাকি? সব দোষ টাকিলার। স্যার দেখি চুপ করে গেছেন। আমাকে দেখছেন। আমার ধরল ডরে।
খেপিয়ে দিলাম নাকি ? খেপে গেলে রণচণ্ডীর পিতামহ স্যার। 
না, এখন খেপে গেলেন না। শান্ত গলায় বললেন, 'আমার মনে নাই। তবে তোমার সাথে খারাপ ব্যবহার আমি করতেই পারি।' 
আমি তাকালাম। 
হুমায়ুন আহমেদের চোখের লাবণ্য কজন দেখেছেন, যখন আমি লাবণ্য শব্দের উঃসমুখ জানি।
স্যারের কন্ঠস্বর কিছু আর্দ্র কি হলো ? বললেন, 'ইউ আর মাই সন আই হ্যাভ নেভার হ্যাড।'
অপমানের দিন এমন রঙিন হয়ে যায় ! অপমানের দিন ! কিছু ঘটেছিলো নাকি কোনোদিন ? আমার আর মনে থাকবে কেন ? ক্ষমা করে দিলাম গুপ্ত ইন্ধনদাতাদের। জগতের সকল প্রাণী সুখী হোক।

কিন্তু আজ ১৭ জুলাই ২০২০। আজ শুক্রবার নাকি বুধবার ? 
টাকিলা ইজ রেডি। আমি স্যারের কাছে যাব সন্ধ্যায়।
কোন দুটো বইয়ের প্রচ্ছদ নিয়ে যাবো ? 
মায়া। সব। টাকিলা শিভাসের আজব সন্ধ্যাও। এসব ঘটে গেছে নাকি ঘটবে ? কী দরকার এতো ভাবন ঠাকুরগিরির ? 
এই দুনিয়া মায়ার জালে বান্ধা।
আমি বলিনি, আইনস্টাইন বলেছেন। মুশকিল হলো সেই মায়া ধরার কোনো উপায় নেই। আমি আছি, থাকি মায়ায়। স্যারের বইয়ের প্রচ্ছদ বানাই এখনও।
স্যারকে টেক্সট দিই, স্যারের টেক্সট পাই,'ইওর টাকিলা ইজ রেডি।'

মায়ার ডিসেকশন করে আমি কী করব? 
এখনও, কখনও কখনও আমি স্যারের কাছে যাই সন্ধ্যায়। 

 

Related Topics

টপ নিউজ

হুমায়ূন আহমেদ / ধ্রুব এষ / মৃত্যু দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • জীবনানন্দ তবুও আপনি কোনো প্রতিবাদ করেননি
  • বিএসএমএমইউতে চিকিৎসাধীন ধ্রুব এষের শারীরিক অবস্থা উন্নতির দিকে
  • ছোটগল্পে হুমায়ূন আহমেদ: অনিচ্ছুক উদাসীনতা?
  • আশ্চর্য নীল রঙের এক পোর্ট্রেট

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net