Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
ফোনের ম্যাসেজ মুছে দিলেই নিশ্চিহ্ন হয়ে যায়? না, এখানেই গল্পের শেষ নয়!

ফিচার

টিবিএস ডেস্ক
19 July, 2022, 10:30 am
Last modified: 19 July, 2022, 03:33 pm

Related News

  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • ভোটকেন্দ্রে গণমাধ্যম কর্মীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন; আশ্বাস ইসির
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার

ফোনের ম্যাসেজ মুছে দিলেই নিশ্চিহ্ন হয়ে যায়? না, এখানেই গল্পের শেষ নয়!

ম্যাসেজ মুছে দেওয়ার পরেও তার কপি অপর প্রান্তের মানুষটির কাছে থেকে যেতে পারে! এমনকি ক্লাউড স্টোরেজেও সেই ডেটা থাকতে পারে অবিকৃত অবস্থায়।
টিবিএস ডেস্ক
19 July, 2022, 10:30 am
Last modified: 19 July, 2022, 03:33 pm
ছবি: এএফপি

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সময় মানুষ নানা কারণে ম্যাসেজ ডিলিট করে দেয়। ডিভাইসের মধ্যে জায়গা খালি করতে, তিক্ত কোনো কথোপকথনের পর সম্পর্ক ছিন্ন করতে এবং বিভিন্ন সময়ে কথোপকথনের মধ্যেই অন্যান্য কারণে ম্যাসেজ ডিলিট করেই দেয় মানুষ। একটি দীর্ঘ সময় ধরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এই সুবিধাটি ছিল না, তাই প্রযুক্তির কল্যাণে পাওয়া এই সুবিধা নিতে অনেকেরই আপত্তি নেই। কিন্তু ডিজিটাল কোনো ম্যাসেজ ডিলিট করে দেওয়ার পর কি আসলেই তা চিরদিনের জন্য ডিলিট হয়ে যায়?

আমরা একটা ম্যাসেজ মুছে দেওয়া যতটা সহজ মনে করি, ততটা সহজ এটি নাও হতে পারে! ব্যক্তি কী ধরনের প্রোগ্রাম ব্যবহার করছেন, তার উপর নির্ভর করে ম্যাসেজ মুছে দেওয়ার পরেও সেটির একটি কপি অপর প্রান্তের মানুষটির কাছে থেকে যেতে পারে! আর সেই ডেটা ক্লাউড স্টোরেজে অবিকৃত অবস্থায় থেকে যেতেও পারে।

টেকফিউশন-এর প্রতিষ্ঠাতা ও সিইও আলফ্রেড ডেমিরজিয়ান তার জীবনের ৩৫ বছর পার করেছেন বোস্টনে ডিজিটাল ফরেনসিক ও ডেটা পুনরুদ্ধারের কাজ করে। তার মতে, একবার ম্যাসেজ লিখে 'সেন্ড' বাটনে চাপ দিলে সেটির অস্তিত্ব চিরদিনের জন্যই থেকে যায়; বিশেষ করে সরকার যদি চায় তা রেখে দিতে, তাহলে তা সম্ভব।

ডেমিরজিয়ান বলেন, "আমার তত্ত্ব হচ্ছে- এবং আমার মনে হয় তা সত্যি- ডিজিটাল যেকোনো কিছুরই রেকর্ড রাখা হয়। আপনি যেকোনো জায়গায় যা কিছুই ম্যাসেজ পাঠান, সেগুলো নথিভুক্ত হয়ে যায়। আর জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি প্রয়োজন হয়, সেগুলো অন্য কেউ খুলে পড়তেও পারে।"

যখন আপনি আপনার ডিভাইস থেকে কোনো ম্যাসেজ মুছে দেন- সেটা হতে পারে কোনো ছবি, ভিডিও, লিখিত বার্তা বা ডকুমেন্ট, সেটা আসলে একেবারে উধাও হয়ে যায় না। তার বদলে ডিভাইস এটিকে এমনভাবে রেখে দেয় যাতে পরেও এডিট (সম্পাদনা) করে নতুন তথ্য যোগ করা যাবে।

ডিজিটাল তদন্তকারীরা কম্পিউটার, আইফোন, অ্যান্ড্রয়েডসহ অন্যান্য ডিভাইস থেকে ডেটা উদ্ধার করতে 'জেলব্রেকিং' নামক একটি পদ্ধতি ব্যবহার করে।

ডিভাইসের মেমোরি স্পেস যখন পুরোপুরি ভরে যায়, তখন পুরনো তথ্যগুলো সরিয়ে নতুনগুলো সামনের দিকে জায়গা করে নেয়। যারা প্রচুর ছবি-ভিডিও তোলেন, তাদের জন্য এটি একটি ভালো বিষয়। বড় ফাইলগুলো তখন পুরনো টেক্সট, ছবিকে সরিয়ে দেয়। ডেমিরজিয়ান বলেন, "যখন আপনি কোনোকিছু মুছে দেন, তখন তা চিরতরে মুছে না গিয়ে বরং সেগুলো নিচের দিকে পাঠিয়ে দেয়।"

কিন্তু বর্তমান যুগের মোবাইল ফোন, কম্পিউটারগুলোতে প্রচুর জায়গা থাকে। তার মানে আপনি সেই ডিভাইসে যা যা মুছে ফেলছেন, ডিজিটাল তদন্তকারীদের কাছে সেগুলো উদ্ধার করার সুযোগ ততই বেশি। এমনকি কেউ যদি তাদের ডিভাইসের মেমোরি বারবার বাড়াতেও থাকে, তবুও তারা সেই তথ্য উদ্ধার করতে পারবেন।

"কোনো তথ্য বারবার লেখা বা সম্পাদনা করা হলেও সেগুলো মুছে দেওয়ার পর উদ্ধার করা সম্ভব, হয়তো সবটা উদ্ধার করা যাবে না। তবে এই প্রক্রিয়া বেশ ব্যয়বহুল এবং অনেক সময় লাগে। কিন্তু কিছু কিছু তথ্য যে উদ্ধার করা যায় তা সত্যি।"

আর কেউ যদি তার ডিভাইস থেকে সব তথ্য সত্যিই চিরতরে নিশ্চিহ্ন করতে চায় পেশাদার কারো সাহায্যে, তাহলে তাকে অবশ্যই মোটা অংকের টাকা গুনতে হবে এর জন্য। সে কারণেই বোধহয় অনেকে তথ্য মুছে ফেলার জন্য চরম পন্থা অবলম্বন করেন! যেমন- হাতুড়ি দিয়ে বা আছাড় মেরে মোবাইল ভেঙ্গে ফেলা, সমুদ্রে ছুঁড়ে ফেলা! কিন্তু তা সত্ত্বেও দক্ষ ফরেনসিক বিশেষজ্ঞ সেসব নষ্ট ডিভাইস থেকেও তথ্য উদ্ধার করতে পারবেন। 

ডেমিরজিয়ান এযাবত নাসা, আইবিএম, হার্ভার্ড ও এমআইটি, পুলিশি সংস্থা এবং পরিবহন বিভাগের জন্য কাজ করেছেন। যদিও তিনি নিজেকে ডিজিটাল ফরেনসিকে একজন বিশেষজ্ঞ বলেই বিবেচনা করেন, কিন্তু তিনি জানান, সরকারি এজেন্সিগুলোর কাছে এমন সব ডেটা পুনরুদ্ধারকারী টুলস আছে যা তার কাছেও নেই!

তাই ডেমিরজিয়ানের ভাষ্যে, অনলাইনে কোনো ম্যাসেজ পাঠানোর সময় 'পলিটিক্যালি কারেক্ট' হওয়া উচিত, যাতে সেই ম্যাসেজ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।

"এমন কিছু লিখবেন না যার জন্য পরে আপনাকে কষ্ট পেতে হয়, অনুশচনা করতে হয়", এই বলে নিজের কথার ইতি টানলেন ডেমিরজিয়ান।


  • সূত্র: এনপিআর     

Related Topics

টপ নিউজ

মোবাইল / ডেটা / টেক্সট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • ভোটকেন্দ্রে গণমাধ্যম কর্মীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন; আশ্বাস ইসির
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net