Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
৪৮ দিনে ১০৩ টন বর্জ্য তোলা হল সাগর থেকে

ফিচার

টিবিএস ডেস্ক
14 July, 2020, 12:15 pm
Last modified: 14 July, 2020, 01:07 pm

Related News

  • ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে শিক্ষার্থীরা
  • বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার  
  • প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের, ৩ দেশের উদ্বেগ
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সুন্দরবনে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণে বন বিভাগের উদ্যোগ

৪৮ দিনে ১০৩ টন বর্জ্য তোলা হল সাগর থেকে

ওশেন ভয়েজ ইন্সটিটিউট এর এক সদস্য বলেন, এবারের এই অভিযানে আমরা ১০৩টন প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেছি। কিন্তু এটা এক বালতি পানি থেকে এক ফোঁটা পানি তুলে আনার মতোই সামান্য। আরও বিশাল পরিমাণ ময়লা ঐ এলাকায় ভাসছে। 
টিবিএস ডেস্ক
14 July, 2020, 12:15 pm
Last modified: 14 July, 2020, 01:07 pm

টানা ৪৮ দিন ধরে প্রশান্ত মহাসাগরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ১০৩টন প্লাস্টিক বর্জ্য উদ্ধার করেছে পরিবেশ বিষয়ক সংস্থা ওশেন ভয়েজ ইন্সটিটিউট। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক প্রতিষ্ঠানটি সমুদ্রের পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে গত ৪০ বছর ধরে। এরই অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরে 'গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ' থেকে বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নেয় সংস্থাটি।

এই গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ কি?

প্রতিদিনের সমস্ত ময়লা, আবর্জনা সমুদ্রে ফেলা হয়। বিভিন্ন নদী, জলাশয় থেকে স্রোতের টানেও অনেক ময়লা গিয়ে জমা হয় প্রশান্ত মহাসাগরে। এভাবে ধীরে ধীরে ময়লা জমে জমে ক্যালিফোর্নিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরে ময়লার একটা বিশাল আস্তরণ জমে গেছে। এটাই গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ।

ওশেন ভয়েজ ইন্সটিটিউট এর এক সদস্য বলেন, এবারের এই অভিযানে আমরা ১০৩টন প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেছি। কিন্তু এটা এক বালতি পানি থেকে এক ফোঁটা পানি তুলে আনার মতোই সামান্য। আরও বিশাল পরিমাণ ময়লা ঐ এলাকায় ভাসছে। 

তুলে আনা এই প্লাস্টিক ময়লার অধিকাংশই ছিল মাছ ধরার সরঞ্জাম আর মানুষের ফেলে আসা পণ্যের আবর্জনা। যেমন পানীয়ের বোতল, খাবারের প্যাকেট, একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, চামচ, গ্লাস, কাপ ইত্যাদি। 

এদের মধ্যে ছিল মাছ ধরার জাল, যাদেরকে গোস্ট নেট বা ভৌতিক জালও বলা হয়। কেননা পানিতে ভাসমান এই জালগুলো দেখা যায় না দূর থেকে। ফলে অনেক সময় পানিতে সাঁতার কাটা অবস্থায় এসমস্ত জালে আটকা পড়ে মারা যায় সামুদ্রিক প্রাণীরা।  

ওশেন ভয়েজ ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যারি ক্রাওলি বলেন, 'এই অভিযানে সবচেয়ে দুঃখজনক দৃশ্য ছিল- আমরা যখন এই জালগুলো তুলে আনি, দেখা গেল অনেক কচ্ছপের কংকাল। জালে আটকা পড়ে আর বের হতে পারেনি তারা, সেখানেই মারা গেছে।'

প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে এখনও প্রায় ৮০ হাজার মেট্রিক টন বর্জ্য ভাসছে। ম্যারি ক্রাওলি জানান, তাদের লক্ষ্য সমুদ্রে যত আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করা। এরপর তিনমাস ধরে তিনটি জাহাজ নিয়ে অভিযান পরিচালনা করতে চায় তার দল। 

ম্যারি জানান, 'এই পরিচ্ছন্নতা অভিযানগুলো নিঃসন্দেহে সামুদ্রিক পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। এতে করে সামুদ্রিক ডলফিন, তিমি, কচ্ছপ আর হাঙ্গররা জালে আটকা পড়ে মারা যাবে না, মাইক্রোপ্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়বে না তারা'। 

Related Topics

টপ নিউজ

প্রশান্ত মহাসাগর / প্লাস্টিক বর্জ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে শিক্ষার্থীরা
  • বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার  
  • প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের, ৩ দেশের উদ্বেগ
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সুন্দরবনে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণে বন বিভাগের উদ্যোগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net