Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
হ্যাকার জিমেইল বিক্রি করে ১৫৬ ও ফেসবুক ৭৫ ডলারে

ফিচার

টিবিএস ডেস্ক
03 August, 2020, 04:15 pm
Last modified: 03 August, 2020, 05:01 pm

Related News

  • গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • ক্রিপ্টো অপরাধীরা যেভাবে সাধারণ মানুষের ৭০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে
  • এআই শিক্ষক থেকে সাইবারনেটিক্স—২০৫০ সালে বিশ্ব কেমন হতে পারে?
  • এবার এক্সবক্স ও প্লেস্টেশনকে টেক্কা দিতে নতুন কনসোল আনছে পিসি গেমিং জায়ান্ট ভালভ

হ্যাকার জিমেইল বিক্রি করে ১৫৬ ও ফেসবুক ৭৫ ডলারে

হ্যাকাররা আন্ডারগ্রাউন্ড সাইটগুলোতে আপনার ফেসবুক লগইন, জিমেইল পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নম্বর বিক্রি করে টাকা কামিয়ে নিচ্ছে।
টিবিএস ডেস্ক
03 August, 2020, 04:15 pm
Last modified: 03 August, 2020, 05:01 pm

আপনি কি আপনার অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তার মূল্য কত হতে পারে অনুমান করতে পারেন? আপনি না পারলেও হ্যাকাররা পারে। ডার্ক ওয়েবে বিনিময় হওয়া এমন লগইন অ্যাকাউন্টের লেনদেনের গড় একটা হিসাব সম্প্রতি নতুন একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি ফার্ম নর্ডভিপিএন, ডার্ক ওয়েবের শত শত অ্যাকাউন্ট পর্যলোচনা করে দেখেছে, সেখানে নিয়মিত এরকম চুরি হওয়া, হাতিয়ে নেওয়া অ্যাকাউন্ট ক্রয়-বিক্রয় হচ্ছে। হ্যাক করা ফেসবুক অ্যাকাউন্টের গড় মূল্য ৭৪.৫০ ডলার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ৫৫.৪৫ ডলার আর টুইটারের ৪৯ ডলার। এই মূল্যেই অ্যাকাউন্টগুলো বিক্রি হচ্ছে।

এ বিষয়ে নর্ডভিপিএন বিশ্লেষক ড্যানিয়েল মার্কুসন বলেন, বিক্রি করা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোর দাম 'তুলনামূলকভাবে কম'। তবে হ্যাকাররা এসব অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করে বড় লোভনীয় অপরাধ সংঘটনের জন্য।

এই  চুরি করা তথ্য ব্যবহার করে অনেক ধরনের জালিয়াতিমূলক অপরাধ ঘটানো সম্ভব, তাই অ্যাকাউন্ট সুরক্ষিত করার বিষয়টিকে অবহেলা করা যাবে না, আরও বলেন মার্কুসন।

একটি হ্যাক করা জিমেইল অ্যাকাউন্টের গড় বিক্রয়মূল্য গড়ে সর্বোচ্চ ১৫৫.৭৩ ডলার। কারণ একটি জিমেইল অ্যাকাউন্ট মোটামুটি ব্যবহারকারীর তথ্যের ভাণ্ডার। এখান থেকে ব্যক্তির জীবন ও ব্যবসায়িকসহ যাবতীয় কাজর্মের ধারণা পাওয়া যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, হ্যাকাররা  চুরি করা ইমেইল অ্যাকাউন্টের তথ্য নিয়মিতভাবে পাঠানোর মাধ্যমে অপরাধ ঘটাতে থাকে।

এদিকে ২০১৯ সালে ইমেইল অ্যাকাউন্ট তথ্য চুরির কারণে ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ১.৭ বিলিয়ন ডলার। ফায়ার আইয়ের এক গবেষণায় দেখা গেছে, সাইবার অপরাধের ৯১ শতাংশই ইমেল দিয়ে শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হ'ল পেমেন্ট প্রসেসিং সার্ভিস অ্যাকাউন্টগুলো। যা হ্যাকাররা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর শনাক্ত হওয়া এড়িয়ে নগদ অর্থ স্থানান্তরের কাজে ব্যবহার করে।

প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা ১০০০-৩০০০ ডলার পর্যন্ত চুরি করা অর্থ পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে স্থানান্তরের জন্য গড়ে ৩২০ ডলার ফি নেয়।
 
আর ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের তথ্য আদানপ্রদান মূল্য অবশ্য কম-গড়ে গড়ে ১৫ থেকে ৩৫ ডলার। কার্ডে মূল্য কম কারণ এই লেনদেনগুলো সহজেই শনাক্ত করা যায়।

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, অ্যাকাউন্ট আপসরফায় বিক্রি হওয়া ঠেকাতে প্রত্যেকের উচিত নিয়মিত তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে, তাহলে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। অতীতে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, পাসওয়ার্ড চুরি হয়েছে কিনার বোঝার জন্য Have I Been Pwned এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। 

সূত্র:বিজনেস ইনসাইডার  
 

 

Related Topics

টপ নিউজ

হ্যাকার / প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • ক্রিপ্টো অপরাধীরা যেভাবে সাধারণ মানুষের ৭০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে
  • এআই শিক্ষক থেকে সাইবারনেটিক্স—২০৫০ সালে বিশ্ব কেমন হতে পারে?
  • এবার এক্সবক্স ও প্লেস্টেশনকে টেক্কা দিতে নতুন কনসোল আনছে পিসি গেমিং জায়ান্ট ভালভ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net