Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সড়কবাতির আলোক দূষণে কমছে কীটপতঙ্গ: গবেষণা 

ফিচার

টিবিএস রিপোর্ট
28 August, 2021, 11:55 am
Last modified: 28 August, 2021, 02:40 pm

Related News

  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • আকাশ কেন নীল?
  • সৌরঝড়ে উত্তর গোলার্ধের আকাশজুড়ে বর্ণিল মেরুজ্যোতির খেলা!
  • পতঙ্গ আসলে আলোর প্রতি আকৃষ্ট হয় না, বিভ্রান্ত হয়ে পড়ে: গবেষণা
  • পৃথিবীকে শীতল করতে ‘এযাবৎকালের সর্বাধিক সাদা’ রঙ আনলেন গবেষকেরা 

সড়কবাতির আলোক দূষণে কমছে কীটপতঙ্গ: গবেষণা 

সড়কবাতির কৃত্রিম আলো নিশাচর পতঙ্গের স্বাভাবিক আচরণে বাঁধা দেয় এবং শুঁয়োপোকার সংখ্যা অর্ধেকে হ্রাস করে।
টিবিএস রিপোর্ট
28 August, 2021, 11:55 am
Last modified: 28 August, 2021, 02:40 pm

গত কয়েক দশকে আলোক দূষণের কারণে পোকামাকড়ের সংখ্যা 'উদ্বেগজনকভাবে' কমে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 

যুক্তরাজ্যের বিজ্ঞানীদের করা একটি গবেষণার বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সড়কবাতির কৃত্রিম আলো নিশাচর পতঙ্গের স্বাভাবিক আচরণে বাঁধা দেয় এবং শুঁয়োপোকার সংখ্যা অর্ধেক কমিয়ে দেয়।

বিজ্ঞানীদের ভাষ্য, আলোর এ দূষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আধুনিক এলইডি সড়কবাতিগুলো।

নানা সময়েই বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তন, আবাসস্থল হ্রাস এবং কীটনাশকের কারণে পোকামাকড়ের সংখ্যা হ্রাস পাচ্ছে। 

এই ফ্যাক্টরগুলো ছাড়াও বিজ্ঞানীরা বলছেন, রাতের বেলায় কৃত্রিম আলোর ব্যবহার পোকার সংখ্যা কমে যাওয়ার ক্ষেত্রে একটি চলক হিসেবে কাজ করে। তবে এটার পরিমাণ ঠিক কতোটুকু সে বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে।

'সায়েন্স অ্যাডভান্সে' প্রকাশিত এই গবেষণাটিতে বলা হয়েছে, আলোক দূষণের কারণে পোকামাকড়ের সংখ্যার উপর ক্ষতিকর প্রভাব পড়ায় খাদ্যের জন্য তাদের উপর নির্ভরশীল পাখি, বন্যপ্রাণিসহ বাস্তুতন্ত্রের অন্যান্য প্রাণিরাও বিপাকে পড়ে।

যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির প্রধান গবেষক ডগলাস বয়েস বলেন, "আমরা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী যে আলোক দূষণ মারাত্মক। কিন্তু আমরা যদি সবকিছু বিবেচনা করতে যাই, তখন এটি অতোটা প্রভাব বিস্তার করছে বলে মনে হবে না।"

তিনি আরও বলেন, "আমরা মনে করি পোকামাকড় এ কারণে সমস্যায় পড়ছে। এই মনে করার পেছনে যথেষ্ট প্রমাণও আমাদের কাছে আছে। পোকামাকড়ের উপর এই নেতিবাচক প্রভাবগুলো কমাতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।"

গবেষকরা মনে করেন, রাস্তার আলো নিশাচর পতঙ্গকে তাদের ডিম পাড়া থেকে বিরত রাখতে পারে।

তারা মনে করেন, যেসব শুঁয়োপোকা স্ট্রিটলাইটের নিচে বিশেষ করে এলইডি লাইটের নিচে জন্মায় সেগুলো তাদের খাদ্যাভ্যাসও পরিবর্তন করে ফেলে।

গবেষণাটিতে এ বিষয়ে কিছু সমাধানের পথও বলে দিয়েছেন বিজ্ঞানীরা। তবে সেগুলোর কোনোটিই মানুষের নিরাপত্তার সঙ্গে আপোস করে নয়। এর মধ্যে রয়েছে রাতের প্রথম প্রহরে স্ট্রিটলাইটের আলো কমিয়ে দেওয়া, মোশন সেন্সর লাগানো বা সবচেয়ে ক্ষতিকর তরঙ্গদৈর্ঘ্য কাটাতে রঙিন ফিল্টার ব্যবহার করা।

পোকামাকড়ের সংখ্যা কমে যাওয়ায় বিজ্ঞানীরা বেশ উদ্বিগ্ন। 

২০১৯ সালের আরেকটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায়, বিশ্বজুড়ে ৪০ শতাংশ প্রজাতির পোকামাকড়ের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

গবেষণায় দেখা যায়, স্তন্যপায়ী প্রাণি, পাখি বা সরীসৃপের তুলনায় মৌমাছি, পিঁপড়া এবং গুবরে পোকা আটগুণ দ্রুত হ্রাস পাচ্ছে। অন্যদিকে, মাছি এবং তেলাপোকার মত প্রজাতিগুলো আবার বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পোকামাকড়ের এই ক্ষতি সমগ্র বাস্তুতন্ত্রের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে জানিয়েছেন গবেষকরা।

কারণ পাখি, অনেক উভচর প্রাণী, বাদুড় এবং সরীসৃপের খাদ্যের উৎস হলো পোকামাকড়। আবার অন্যদিকে, পরাগায়নের জন্য গাছপালাও পোকামাকড়ের উপর নির্ভরশীল।
 
 

Related Topics

টপ নিউজ

আলো / আলোক দূষণ / কীটপতঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • আকাশ কেন নীল?
  • সৌরঝড়ে উত্তর গোলার্ধের আকাশজুড়ে বর্ণিল মেরুজ্যোতির খেলা!
  • পতঙ্গ আসলে আলোর প্রতি আকৃষ্ট হয় না, বিভ্রান্ত হয়ে পড়ে: গবেষণা
  • পৃথিবীকে শীতল করতে ‘এযাবৎকালের সর্বাধিক সাদা’ রঙ আনলেন গবেষকেরা 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net