Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সৌরঝড়ে উত্তর গোলার্ধের আকাশজুড়ে বর্ণিল মেরুজ্যোতির খেলা!

আন্তর্জাতিক

এপি
11 May, 2024, 10:20 pm
Last modified: 12 May, 2024, 02:31 pm

Related News

  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • বর্ণান্ধদের জীবন যেভাবে রঙিন করে তুলছেন সাইফ
  • পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি রাশিয়ার জন্য পারমাণবিক হুমকি: রাশিয়া
  • আকাশ কেন নীল?
  • ছবি: ইউরোপের আকাশে রঙের খেলা

সৌরঝড়ে উত্তর গোলার্ধের আকাশজুড়ে বর্ণিল মেরুজ্যোতির খেলা!

এনওএএর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের বিজ্ঞানী স্টিনবার্গ বলেন, ‘‘অরোরা: এটি সত্যিই মহাকাশ আবহাওয়ার একটি উপহার।’’
এপি
11 May, 2024, 10:20 pm
Last modified: 12 May, 2024, 02:31 pm
ছবি: এপি

রাতের আকাশে বর্ণিল রঙের খেলা! এমনই এক ঘটনা দেখল পৃথিবীর উত্তর গোলার্ধের বাসিন্দারা। আকাশে বর্ণিল আলোর ঝলকানির এ ঘটনার নাম নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস। বাংলায় মেরুজ্যোতি বা মেরুপ্রভা। পৃথিবীর বায়ুমণ্ডলে একটি শক্তিশালী সৌরঝড়ের আঘাতে উত্তর গোলার্ধের আকাশজুড়ে এ দৃশ্য তৈরি হয়েছে।

ইংল্যান্ড, লন্ডন, বার্সেলোনা, প্রাগসহ ইউরোপের বিভিন্ন স্থান থেকে আকাশে এই রঙের খেলা দেখা গেছে। এটি আরও কয়েকদিন দেখা যেতে পারে।

অনেকেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন, কেউ কেউ ভিডিও ধারণ করেছেন। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করেছেন।

ব্রিটেনের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ক্রিস স্নেল জানান, বার্সেলোনা ও প্রাগসহ ইউরোপের বিভিন্ন জায়গা থেকে তারা ঘটনাটির ছবি ও তথ্য পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, এই সৌরঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের আলাবামা ও উত্তর ক্যালিফোর্নিয়ার মতো দক্ষিণের অঞ্চলগুলোতেও এই আলোর খেলা তৈরি হতে পারে।

এনওএএর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের বিজ্ঞানী স্টিনবার্গ বলেন, ''অরোরা: এটি সত্যিই মহাকাশ আবহাওয়ার একটি উপহার।''

স্টিনবার্গ এবং তার সহকর্মীরা বলেন, খালি চোখের চেয়ে ফোনের ক্যামেরা দিয়ে অরোরা ভালোভাবে দেখা যাবে। কারণ খালি চোখের চেয়ে ক্যামেরা ভালোভাবে আলো শনাক্ত করতে পারে।

এনওএএর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের অপারেশন প্রধান মাইক বেটউই বলেছেন, ''আকাশের একটি ছবি তুলুন। এটি সত্যিই আপনার জন্য সুন্দর ছোট্ট একটা মুহূর্ত হতে পারে।''

এ ঝড়ের কারণে অবশ্য বিদ্যুতের উচ্চ ভোল্টেজের ট্রান্সমিশন লাইনের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এমনকি স্যাটেলাইটগুলোও প্রভাবিত হতে পারে। এতে পৃথিবীতে যোগাযোগ পরিষেবাগুলো কিছুটা ব্যাহত হতে পারে।

ছবি: এপি

উদাহরণস্বরূপ, ২০০৩ সালে একটি শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড়ের কারণে সুইডেনে বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয় এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুতের ট্রান্সফরমারগুলো ক্ষতিগ্রস্ত হয়।

রেকর্ড অনুযায়ী, সবচেয়ে শক্তিশালী সৌরঝড়টি হয়েছিল ১৮৫৯ সালে। সেই ঝড়ের প্রভাবেও আমেরিকার মধ্যাঞ্চল থেকে হাওয়াই দ্বীপ পর্যন্ত এমন বর্ণিল আলোকচ্ছটা তৈরি হয়েছিল।

শুক্রবার বিকেলে একটি সৌর বিস্ফোরণ পৃথিবীতে পৌঁছার পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন একটি বিরল ভয়াবহ ভূ-চৌম্বকীয় ঝড়ের বিষয়ে সতর্কতা জারি করে। এটি বিদ্যুৎ কেন্দ্র ও পৃথিবীর কক্ষপথে মহাকাশযানের অপারেটরদের সতর্কতা অবলম্বন করতে বলেছে।

এনওএএ বলছে, সানস্পট ক্লাস্টার বা সূর্যের দাগের গুচ্ছ থেকে গত বুধবার বেশ কয়েকটি মাঝারি থেকে শক্তিশালী সৌর শিখা ছড়িয়ে পড়ায় বিরল এই ঘটনা ঘটেছে।


অনুবাদ: রেদওয়ানুল হক


 

Related Topics

টপ নিউজ

রঙ / আকাশ / সৌর ঝড় / আলো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • বর্ণান্ধদের জীবন যেভাবে রঙিন করে তুলছেন সাইফ
  • পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি রাশিয়ার জন্য পারমাণবিক হুমকি: রাশিয়া
  • আকাশ কেন নীল?
  • ছবি: ইউরোপের আকাশে রঙের খেলা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net