Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
শিশুদের মুটিয়ে যাওয়া ঠেকাবে ফুলক্রিম দুধ

ফিচার

টিবিএস ডেস্ক 
05 February, 2020, 02:40 pm
Last modified: 05 February, 2020, 06:07 pm

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

শিশুদের মুটিয়ে যাওয়া ঠেকাবে ফুলক্রিম দুধ

ব্রিটিশ পুষ্টিবিদদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হচ্ছে, পূর্ণ ননীর দুধ স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে শিশুদের বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।
টিবিএস ডেস্ক 
05 February, 2020, 02:40 pm
Last modified: 05 February, 2020, 06:07 pm

বাজারে প্রচলিত বাণিজ্যিক দুধের মান ও বিশুদ্ধতা নিয়ে চলতি দশকে অসংখ্য নেতিবাচক খবর গণমাধ্যমে এসেছে। খাদ্যপণ্যটির মান নিয়ে যা গণমানুষে অনেক নেতিবাচক ধারণার জন্ম দেয়। উন্নত দেশগুলোর ভোক্তারা তাই এখন খুব সচেতনভাবেই দুধ এবং এর উপজাত পণ্য নির্বাচন করে থাকেন। 

ভোক্তাদের এই সচেতনতার প্রধান বলি হয়েছে ফুল ক্রিম বা পূর্ণ ননী যুক্ত দুধের বাজার। মুটিয়ে যাওয়াসহ নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বিবেচনা করেই এমনটি করছেন ভোক্তারা। এর পাশাপাশি পশ্চিমা বিশ্বে নিরামিষভোজী ডায়েটের অভ্যস্ত মানুষের সংখ্যা বৃদ্ধিও এর পেছনে ভূমিকা রাখে। 

তবে ব্রিটিশ পুষ্টিবিদদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হচ্ছে, এ ধরনের ভোক্তা বিশ্বাসের পেছনে বিজ্ঞানের চাইতে প্রচলিত অন্ধ বিশ্বাসই দায়ী। পূর্ণ ননীর দুধ স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে শিশুদের বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। গবেষণাটি করেছে যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব ডায়েটিশিয়ানস। 

পুষ্টি বিশারদ লুসি আপটন জানান, পূর্ণ ননীর গরুর দুধ পান করাটা শিশুর বিকাশের জন্য একদম আবশ্যক। কারণ ননী সমৃদ্ধ ঘন দুধেই তাদের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, আয়োডিন, ভিটামিন এ এবং বি১২ এর পরিমাণ থাকে সবচেয়ে বেশি। ননী শিশুদের প্রাণচাঞ্চলের জন্য প্রয়োজনীয় বাড়তি শক্তিরও যোগান দেয়।  

শিশুদের ডায়েটে মূল তিনটি শক্তি যোগানদাতা উৎস হলো দুধজাত খাবার, আমিষ এবং শর্করা জাতীয় খাদ্যের সুষম উপস্থিতি। বড়দের চাইতে ছোটদের প্রতি পাউন্ড খাদ্যে শক্তির উৎস বেশি থাকা প্রয়োজন। 

লুসি আরও জানান, এইক্ষেত্রে একজন দুই বছর বয়সী শিশুর প্রতি পাউন্ড খাদ্যে একজন পূর্ণ বয়স্কের তুলনায় ৮০ ক্যালোরি বেশি থাকা দরকার। বড়দের ক্ষেত্রে ৪০ ক্যালোরি থাকলেই যথেষ্ট।  

এছাড়াও গবেষণায় আরও দেখা গেছে, যে সব শিশু পূর্ণ ননীর দুধ পান করে তাদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি যারা ননী ছাড়া পান করে তাদের তুলনায় খুবই কম। অবশ্য এই গবেষণার মূল প্রক্রিয়া ছিল পর্যবেক্ষণ নির্ভর।

ব্রিটিশ পুষ্টিবিদরা বলছেন, ক্যালোরি বেশি থাকা স্বত্বেও তাই এখন মুটিয়ে যাওয়ার ভয়ে ননীযুক্ত দুধ পরিহারের কোনো দরকার নেই। তবে শিশুর যদি এই ধরনের দুধপানের ফলে অ্যালার্জি বা বদহজমের মতো সমস্যা হয়, তবে তা এড়িয়ে চলাই ভালো। অবশ্য এমন শিশুর সংখ্যা ২ থেকে ৭ শতাংশের বেশি নয়।   

Related Topics

টপ নিউজ

শিশু / ফুলক্রিম দুধ / মুটিয়ে যাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net