Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
শিশুদের টিকা পেতে আরো অপেক্ষা

ফিচার

টিবিএস ডেস্ক
28 November, 2020, 12:45 am
Last modified: 28 November, 2020, 10:11 am

Related News

  • দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ‘ভেন্টাস’-এর প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন
  • ছয় বছরের মধ্যেই পড়ে যাওয়া দাঁত নতুন করে গজাবে!
  • বিশ্বের প্রথম 'দাঁত গজানোর ওষুধ'-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে আগামী বছর
  • ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিএসএমএমইউ
  • আজ থেকে শিশুদের কোভিড ভ্যাকসিন প্রদান শুরু

শিশুদের টিকা পেতে আরো অপেক্ষা

চলতি মাসেই আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স গবেষকদের প্রতি চলমান ট্রায়ালের পরিধি বাড়িয়ে সেখানে আরও শিশু স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করার আহবান জানায়। পদক্ষেপটি নিতে দেরি করা হলে শিশুরা অনেক দেরিতে টিকা পাবে, এমন আশঙ্কাই প্রকাশ করে শিশু চিকিৎসকদের সংস্থাটি। 
টিবিএস ডেস্ক
28 November, 2020, 12:45 am
Last modified: 28 November, 2020, 10:11 am
ছবি: এনপিআর

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার জরুরি প্রয়োগ অনুমোদন দেবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তার কিছুদিনের মধ্যে মডের্নার টিকাও এমন সবুজ সংকেত পেতে পারে।  

এসব টিকা উন্নত দেশের বাজারে এলেও, সেগুলো শিশুদের জন্য সহজলভ্য হবে না। এর প্রধান কারণ, টিকা গবেষণার ক্লিনিক্যাল ট্রায়ালে শিশুদের অংশগ্রহণ ছিল একেবারেই কম। ফাইজার ট্রায়ালে কিছুসংখ্যক ১২ বছরের শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। 

তাদের সহ অন্যান্য বয়সী শিশুদের মধ্যে টিকাটি কী পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে- তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া অল্প-বয়সীদের মৃত্যুহারও কম যেকারণে তুলনামূলক বয়স্কদের জন্য ফলপ্রসূ টিকা তৈরিতে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এমন কথাই বলছেন বিশেষজ্ঞরা। 

চলতি মাসেই আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স গবেষকদের প্রতি চলমান ট্রায়ালের পরিধি বাড়িয়ে সেখানে আরও শিশু স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করার আহবান জানায়। পদক্ষেপটি নিতে দেরি করা হলে শিশুরা অনেক দেরিতে টিকা পাবে, এমন আশঙ্কাই প্রকাশ করে শিশু চিকিৎসকদের সংস্থাটি। 

এব্যাপারে ডিউক ইউনিভার্সিটি অব মেডিসিনের অণুজীব বিজ্ঞান ও টিকা গবেষক অধ্যাপক স্যালি পার্মার বলেন, ''শিশুরা প্রাপ্তবয়স্কদের মতো নয়। তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা অন্য বয়সীদের থেকে অনেকটা আলাদা। এজন্যেই কিছু টিকা বয়স্কদের চাইতে তাদের শরীরে বেশি কার্যকর হয়। ঠিক একইভাবে, অন্যান্য বয়সের ব্যক্তির দেহে ফলপ্রসূ হয় এমন টিকা শিশুদের মধ্যে কাজ করে না। এজন্যেই কম বয়সী (পেডিয়াট্রিক) জনসংখ্যার মধ্যে আলাদা গবেষণা চালাতে হবে।''  

এনপিআর'কে দেওয়া সাক্ষাৎকারের চুম্বক অংশ: 

এনপিআর: বয়স্কদের যে প্রতিষেধক দেওয়া হবে, শিশুদের দেহে কী তার কম পরিমাণে ডোজ দিলেই কাজ করবে বলে আপনি মনে করেন নাকি সম্পূর্ণ ভিন্ন ফর্মুলা দরকার?

স্যালি পার্মার: কোন বিশেষ টিকার ক্ষেত্রে এমনভাবে ডোজ দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। সেই অনুসারে শিশুর বয়স মাফিক পরিমাণ নির্ধারণ করতে হবে। টিকার ডোজ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু, সেজন্য শিশু জনসংখ্যার মধ্যে আগে তা পরীক্ষা করে নেওয়ার প্রয়োজন আছে।

প্রশ্ন: বয়স্কদের মধ্যে যেভাবে বড় আকারের ট্রায়াল চালানো হয়েছে, শিশুদের জন্যেও কী তবে আমরা একই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে দেখতে পাব?

পার্মার: কিছু ভ্যাকসিন বয়স্কদের মধ্যে চমৎকার কাজ করেছে। এটা একটা ভালো সংবাদ। তাই শিশু জনসংখ্যায় করা পরীক্ষায় একই রকম বা বেশি ভালো ফল পাওয়া যাবে বলে আশা করছি। তাছাড়া, পূর্ণবয়স্কদের ট্রায়ালের তথ্য থেকেও অনেক সহায়তা পাওয়া যাবে। যেমন; সংক্রমণের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়- সেব্যাপারেও আভাস পাওয়া যাচ্ছে, ফলে শিশুদের জন্য খুব বড় ট্রায়াল অনুষ্ঠানের হয়তো দরকার হবে না। 

প্রশ্ন:কবে নাগাদ শিশুদের জন্য নিরাপদ ও ফলপ্রসূ টিকা বাজারে পাওয়া যাবে বলে আপনি অনুমান করছেন?

পার্মার: ঠিক কতটা সময় লাগবে তা আন্দাজ করা বেশ কঠিন। তবে আমি আশাবাদী। বয়স্কদের মধ্যে যেভাবে রোগ প্রতিরোধে দ্রুত সফলতা এসেছে তা অর্থপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তারপরও আমি টিকা উৎপাদক কোম্পানিগুলোকে শিশুদের জন্য কাজ করার উৎসাহ দিতে চাই। একইকথা বিনিয়োগকারীদের উদ্দেশ্যেও বলব। এখন কালক্ষেপণ করার সময় নেই। এখন অবহেলা করা হলে হয়তো আরও কয়েক মাস বেশি সময় লাগবে। এখন ট্রায়ালের উদ্যোগ নেওয়া হলে  ২০২১ সালের শেষদিকে শিশুদের জন্য টিকা বিষয়ক পর্যাপ্ত তথ্য পাওয়া যাবে। তারপর অনুমোদনের প্রক্রিয়া তো আছেই।

  • সূত্র: এনপিআর 
     
Related Topics

টপ নিউজ

শিশুদের কোভিড-১৯ টিকা / ক্লিনিক্যাল ট্রায়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ‘ভেন্টাস’-এর প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন
  • ছয় বছরের মধ্যেই পড়ে যাওয়া দাঁত নতুন করে গজাবে!
  • বিশ্বের প্রথম 'দাঁত গজানোর ওষুধ'-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে আগামী বছর
  • ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিএসএমএমইউ
  • আজ থেকে শিশুদের কোভিড ভ্যাকসিন প্রদান শুরু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net