Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
মানব হাড়ের পাঠাগার

ফিচার

সিফায়েত উল্লাহ, চট্টগ্রাম
01 February, 2020, 03:35 pm
Last modified: 01 February, 2020, 03:48 pm

Related News

  • চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮
  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

মানব হাড়ের পাঠাগার

ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, কার্পাস, স্ক্যাফয়েড, লুনেট, ক্ল্যাভিকল, স্ক্যাপুলাসহ প্রায় সাত হাজার ৪১৬টি হাড় নিয়ে চট্টগ্রাম মেডিকেলে কলেজে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম মানব হাড়ের পাঠাগার।
সিফায়েত উল্লাহ, চট্টগ্রাম
01 February, 2020, 03:35 pm
Last modified: 01 February, 2020, 03:48 pm
চট্টগ্রাম মেডিকেলে কলেজে গড়ে উঠেছে দেশের প্রথম মানব হাড়ের পাঠাগার। ছবি: মিনহাজ উদ্দিন

পাঠাগারের প্রবেশমুখেই একটি কঙ্কাল। ভেতরে যেতেই চোখে পড়বে টেবিলের উপর পাশাপাশি সাজানো মানুষের মাথা, পাঁজর, মেরুদণ্ড, হাত, পাসহ নানা অঙ্গের হাড়। প্রতিটির হাড়ের সঙ্গে রয়েছে বৈজ্ঞানিক নাম, শারীরিক অবস্থানের তথ্য। এরকম ৩৬টি মানবের হাড় রয়েছে পাঠাগারটিতে। রয়েছে এনাটমির ওপর দেড়শ’ বই। ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, কার্পাস, স্ক্যাফয়েড, লুনেট, ক্ল্যাভিকল, স্ক্যাপুলাসহ প্রায় সাত হাজার ৪১৬টি হাড় নিয়ে চট্টগ্রাম মেডিকেলে কলেজে (চমেক) গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম মানব হাড়ের পাঠাগার।

প্রায় এক হাজার বর্গফুট জায়গার ওপর কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এই পাঠাগার গড়ে তোলা হয়েছে। পাঠাগারটির নামকরণ হয়েছে কলেজের এনাটমি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডা. মনসুর খলিলের নামে।

ফিমার নামে হাড়টি মনোযোগ দিয়ে দেখছিলেন চমেকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন। পাশাপাশি এটি সম্পর্কে খাতায় লিখছিলেন তিনি। 

‘আগে এক সেট হাড় কিনতে প্রায় ৪০ হাজার টাকা লাগতো। অনেকের পক্ষে এতো টাকা দিয়ে এক সেট হাড় কেনা সম্ভব হতো না। তাই অনেকে ভোগান্তিতে পড়তেন। এই পাঠাগার ভোগান্তি কমিয়েছে।’ বললেন বায়েজিদ।

প্রথম বর্ষের সাদিয়া সুলতানা ক্ল্যাভিকলের মুভমেন্ট বুঝার চেষ্টা করছিলেন। তিনি বলেন, ‘এখানে সহপাঠীরাসহ বসে পড়ার সুবিধা আছে। এটি একটি আলাদা সুবিধা। অনেক সময় ক্লাসে না বুঝলে নিজেদের মধ্যে এখানে আলোচনা করে পড়তে পারি। রুমের মধ্যে হয়তো সেই সুযোগ হতো না।’

পাঠাগারে রয়েছে ১২টি টেবিল। সেখানে একসঙ্গে ৪৮ জন শিক্ষার্থী বসতে পারবেন। পড়া শেষে হাড়গুলো রাখার জন্য রয়েছে দুটো আলমারি। এছাড়া দেয়ালজুড়ে থাকা স্টিল আর কাঠের ফ্রেমেও আছে কিছু হাড়। 

পাঁচ বছরের এমবিবিএস কোর্সের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এনাটমি পড়তে হয়। এজন্য দরকার হয় মানব হাড়। তবে এক সেট মানব হাড়ের দাম ৩৫ থেকে ৪০ হাজার টাকা হওয়ায় অনেকের পক্ষে কেনা সম্ভব হয় না। এ পাঠাগারটি এখন তাদের সহায় হয়েছে।

চমেক ছাত্রসংসদ ও ছাত্রলীগের উদ্যোগে এই পাঠাগারটি তৈরি হয়েছে। পাঠাগার তৈরিকে তারা শিক্ষকসহ বিভিন্নজনের কাছ থেকে অনুদান নিয়েছেন। সংগঠন দুইটি এই পাঠাগারটি রক্ষণাবেক্ষণ করছে।

চট্টগ্রাম মেডিকেলে কলেজে মানব হাড়ের পাঠাগারে পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি: মিনহাজ উদ্দিন

চমেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এখানে ৩৬ সেট মানব হাড় রয়েছে। পর্যায়ক্রমে ৫০ সেট করা হবে।

‘এনাটমি কোর্সে দরকার হয় মানব হাড়। একসময় ১৫ হাজার টাকায় একসেট মানব হাড় পাওয়া যেতো। কিন্তু একটি সিন্ডিকেট সেটির দাম ৪০ হাজার পর্যন্ত নিয়ে গেছে। সরকারি মেডিকেলে পড়াশোনা করেন বেশিরভাগ মধ্যবিত্ত্ব পরিবারের সন্তান। এজন্য অনেকের পক্ষে এতটাকা দিয়ে হাড়ের সেট কেনা সম্ভব হয় না। মূলত তাদের কথা চিন্তা করে আমরা এই উদ্যোগটা নিয়েছি।’

কলেজের এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান বলেন, অনেক গরীব শিক্ষার্থী এই পাঠাগারের মাধ্যমে উপকৃত হচ্ছেন।

‘আমরা মাত্র এক হাজার টাকা দিয়ে একসেট মানবহাড় কিনেছি। কিন্তু এটি এখন গড়ে ৪০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাই সবার পক্ষে কেনা সম্ভব হয় না। পাঠাগারটি তাদের জন্য ভরসা।’

চমেক অধ্যক্ষ ডা. শামীম হাসান বলেন, এনাটমিতে প্রত্যেকটা হাড় সম্পর্কে আলাদাভাবে ধারণা দেয়া হয়। এর মাধ্যমে চিকিৎসা পদ্ধতি জানা যায়। 

‘পাঠাগার করার আইডিয়াটি দারুণ। এ ধরনের পাঠাগার বাংলাদেশে আর নেই। তাছাড়া এটি শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী।’

পাঠাগারটি উদ্বোধন করা হয়েছে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে ১৩ সেট হাড় নিয়ে সেটি চালু হয়। এসব হাড় ব্যবহার করলে কোনো টাকা দিতে হয় না শিক্ষার্থীদের।

Related Topics

টপ নিউজ

মানব হাড় / পাঠাগার / চট্টগ্রাম / চমেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮
  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net