Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
ভ্যাকসিন নিলেও কেন পরতে হবে মাস্ক?

ফিচার

টিবিএস ডেস্ক
05 February, 2021, 01:35 pm
Last modified: 05 February, 2021, 01:35 pm

Related News

  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

ভ্যাকসিন নিলেও কেন পরতে হবে মাস্ক?

'দাবি নিয়ে বলছি, মাস্ক আমাকে-আপনাকে অনেক বেশি সুরক্ষা দেবে; ভ্যাকসিনের চেয়েও বেশি।'
টিবিএস ডেস্ক
05 February, 2021, 01:35 pm
Last modified: 05 February, 2021, 01:35 pm
অলংকরণ: সংগৃহীত

পৃথিবীর অনেক দেশে ইতোমধ্যেই ভ্যাকসিনের ব্যবহার শুরু হয়ে গেছে। ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, এর সংরক্ষণের চ্যালেঞ্জ- এসব নিয়ে ইতোমধ্যেই আমাদের মনে অনেক প্রশ্ন জমে আছে। তারমধ্যে আরেকটি বড় প্রশ্ন, টিকা দেওয়ার পরেও  কি ফেস মাস্ক পরে যেতে হবে?

যুক্তরাষ্ট্রের এলার্জি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি নভেম্বরে সিএনএনকে বলেন, 'আমি জনগণকে পরামর্শ দেব, শুধু ভ্যাকসিন গ্রহণের কারণে হাত ধোয়া, মাস্ক পরার মতো অন্যান্য স্বাস্থ্যবিধি না মানলে চলবে না।'

তার মানে, ভ্যাকসিন নেওয়ার পরেও আপনাকে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো মেনে চলতে হবে।

কিন্তু এর কারণ কী? কেন ভ্যাকসিন গ্রহণের পরেও ফেস মাস্ক ব্যবহার করতে  হবে আমাদের?

এর কারণ, অন্য ভ্যাকসিনের মতো কোভিড-১৯ ভ্যাকসিনও শতভাগ সুরক্ষা দিতে পারবে না। ফাইজার ও মডার্না থেকে প্রকাশিত একটি ডাটায় বলা হয়, ৯০ শতাংশ কার্যকরী ভ্যাকসিনগুলোও কোভিড-১৯ থেকে শতভাগ সুরক্ষা দিতে পারবে না।

আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিশেষজ্ঞ মিশাল টাল বলেন, 'বহু মানুষের ধারণা, একবার টিকা নিলে আর মাস্ক পরার দরকার হবে না। কিন্তু তাদের জানা দরকার, টিকা নেওয়ার পরেও মাস্ক পরা চালিয়ে যেতে হবে।'

গবেষণা বলছে, প্রায় ৫০ শতাংশ মানুষ এই ভাইরাসে কোনো লক্ষণ ছাড়াই আক্রান্ত হচ্ছে। টিকা নেওয়া একজন ব্যক্তি হয়তো অসুস্থ হয়ে পড়বেন না বা তার কোনো লক্ষণও চোখে পড়বে না; কিন্তু তিনি নিঃশব্দে করোনাভাইরাস ছড়িয়ে দিতে পারেন। মাস্ক না পরলে এবং শারীরিক দূরত্ব না মানলে যে এই ঝুঁকির পরিমাণ বেশি, সে কথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে টিকা না পাওয়া মানুষের জন্য হবে চরম বিপদ।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, 'নিজের ও অন্যদের সুরক্ষার জন্য টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে তা হবে কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা।'

কোভিড-১৯ ভ্যাকসিনের সুরক্ষা সম্পর্কে চিকিৎসকরা এখনো সবকিছু জানেন না। ভ্যাকসিন বিতরণ অব্যাহত থাকলে  এ সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে।

সিডিসি পরিচালক রবার্ট রেডফিল্ড জানান, ভ্যাকসিনের চেয়েও সুরক্ষা বেশি দেয় ফেস মাস্ক। তিনি বলেন, 'আমাদের কাছে বিজ্ঞানসম্মত প্রমাণ রয়েছে, ফেস মাস্কই করোনাভাইরাসের বিরুদ্ধে সেরা রক্ষা কবচ। দাবি নিয়ে বলছি, মাস্ক আমাকে-আপনাকে অনেক বেশি সুরক্ষা দেবে; ভ্যাকসিনের চেয়েও বেশি।'

নর্থইস্ট ওহিও মেডিকেল ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ রিচার্ড ওয়াটকিন্স জানান, কোভিড-১৯ ভ্যাকসিনগুলো কার্যকরী হলেও যতদিন পর্যন্ত মহামারি নিয়ন্ত্রণে না আসছে, আমাদের মাস্ক পরা অব্যাহত রাখতে হবে।'

নিউইয়র্কের বাফালো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ থমাস রুশো বলেন, 'একজনের কাছ থেকে যেন অন্যজনের মাঝে ভাইরাসটি ছড়াতে না পারে, সেজন্য মাস্ক পরাই হবে বুদ্ধিমানের কাজ।'

'সর্বাধিক সুরক্ষার জন্য টিকার দুটি ডোজই নেওয়া উচিত। অনেকেই প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয়টি আর নেন না। অথচ ভ্যাকসিন গ্রহণের সঙ্গে সঙ্গেই নয়; বরং দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর থেকেই মানবদেহে করোনা প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়,' বলেন তিনি।

রুশো আরও জানান, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পাঁচ-ছয় সপ্তাহের মধ্যে এর কার্যকারিতা শুরু হয়।

  • সূত্র: প্রিভেনশন ডটকম

Related Topics

টপ নিউজ

মাস্ক / করোনাভাইরাস / লাইফস্টাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net