Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
পেঁয়াজ ছাড়া আপ্যায়ন

ফিচার

সুমাইয়া জামান
16 November, 2019, 04:35 pm
Last modified: 16 November, 2019, 04:57 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

পেঁয়াজ ছাড়া আপ্যায়ন

ধরুন আপনার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু ঘরে পেঁয়াজ নেই। কী করবেন আপনি?
সুমাইয়া জামান
16 November, 2019, 04:35 pm
Last modified: 16 November, 2019, 04:57 pm
পেঁয়াজ ছাড়াই রান্না করা একটি তরকারী। ছবি: সংগৃহীত

বাড়িতে মেহমান এসেছে, কিন্তু ঘরে পেঁয়াজ নেই, এমতাবস্থায় আপনি চাইলে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারেন। কিন্তু মেহমান নিশ্চয়ই রেস্টুরেন্টের খাবার খেতে আপনার বাড়িতে আসেননি।  তার মানে, আপনার রান্না করেই মেহমানকে খাওয়াতে হবে। কিন্তু ঘরে তো পেঁয়াজ নেই। তাহলে? দুশ্চিন্তার দিন শেষ! পেঁয়াজের দাম যতই বাড়ুক, কিছু পদ্ধতি অনুসরণ করলে আপনার রান্নার স্বাদ থাকবে অটুট। তবে দেখে নিন পেঁয়াজহীন কিছু রেসিপি:

 

খিচুড়ি

দেশজুড়ে শীতের আগমন হচ্ছে, সাথে আসছে শীতের মজার মজার সব সবজি। বাড়িতে মেহমান এলে আপনি অনায়াসে বানাতে পারেন শীতের সবজি দিয়ে খিচুড়ি। সেক্ষেত্রে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। শুধু সবজি-চাল-ডালের পরিমাণ সমান রেখে, রসুন, আদা, জিরা এবং গরম মশলার পরিমাণ সামান্য বাড়িয়ে দিলেই হয়ে যাবে মজাদার খিচুড়ি।

 

মাংস

আমরা সবাই জানি পেঁয়াজ ছাড়া মাংস রান্না করা যায় না। মাংস রান্নায় অনেক পেঁয়াজের পাশাপাশি প্রচুর মসলার মধ্যে কষিয়ে রান্না করা হয় মাংস, সেটার সাথেই তো আমরা অভ্যস্ত। তবে বর্তমানে পেঁয়াজ যেহেতু নিত্যদিনের পণ্যের জায়গায় প্রায় বিলাসিতায় রূপ নিয়েছে, তাই অনেকের পক্ষেই এখন ইচ্ছেমতো পেঁয়াজ দিয়ে থকথকে ঝোলের মাংস ভুনা রান্না করা সম্ভব হচ্ছে না। কিন্তু আপনি জানেন কি, যদি রান্নার আগে সব মশলা মিশিয়ে মাংস ম্যারিনেট করে রাখেন, তাহলে সেটা খুবই সুস্বাদু হবে। ম্যারিনেট করার জন্য রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, দই, এবং অন্য সকল মশলা দিয়ে মেখে রাখুন। মাংস চুলায় দিয়ে পানি কমে আসলে একটু বেশি করে আলু অথবা পেঁপে দিন।

 

ইলিশ মাছের ঝোল

একটু চেষ্টা করলেই পেঁয়াজ ছাড়া ইলিশ মাছের তেল ঝোল রান্না করে চমকে দিতে পারেন অতিথিদের। সেক্ষেত্রে, বেছে নিতে পারেন কালোজিরা আর কাঁচামরিচের ফোড়ন বা বাগাড়। পুরো রান্নার প্রণালী আপনি খুঁজলেই পেয়ে যাবেন ইউটিউবে।

 

ভর্তা, ভাজি এবং সবজি

নানান রকমের ভর্তা ভাজি, এবং সবজি বানানো যায় পেঁয়াজ ছাড়া। ইউটিবে অনেক রকমের বহু রেসিপি আপনি পাবেন।   

এছাড়াও, ডিমভাজি এবং পেঁয়াজুতে ব্যবহার করতে পারেন পেঁপেকুচি। অথবা পেঁয়াজের জায়গায় স্প্রিং ওনিয়ন বা পেঁয়াজের কলি ব্যবহার করতে পারেন। পাশাপাশি অলিভ অয়েল দিয়ে রান্না করলেও খাবারের স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।  

সম্প্রতি ভারত থেকে আমদানি বন্ধ হবার পর, বাজারে পেঁয়াজের ঝাঁজ যেন দিনদিন বেড়েই চলেছে। ১২০টাকা প্রতি কেজি ছুঁতেই যেখানে সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছিলেন, শনিবার (১৬ নভেম্বর) পর্যন্ত ঢাকায় পেঁয়াজ গড়ে ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হয়েছে। এমতাবস্থায়, অনেকেই এখন পেঁয়াজের বিকল্প অথবা পেঁয়াজহীন রেসিপির খোঁজে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।  
 

Related Topics

অফবিট / টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজের দাম / পেঁয়াজ ছাড়া রান্না

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net