Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
নভোচারীরা ফিরলেন এক ভিন্ন পৃথিবীতে

ফিচার

টিবিএস ডেস্ক
19 April, 2020, 08:00 pm
Last modified: 19 April, 2020, 08:13 pm

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার
  • মঙ্গল অভিযানে নভোচারীদের চিকিৎসা দিতে এআই চিকিৎসা সেবা চালু করবে গুগল-নাসা
  • অ্যাপোলো ১৩ মহাকাশযানকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা নভোচারী জিম লাভেল মারা গেছেন

নভোচারীরা ফিরলেন এক ভিন্ন পৃথিবীতে

করোনাভাইরাস পরিস্থিতির ইঙ্গিত করে মার্কিন নভোচারী জেসিকা মায়ার বলেন, ‘এবার মহাশূন্যের চেয়ে বরং পৃথিবীর বুকেই সম্ভবত আমাকে বেশি আইসোলেশন অনুভব করতে হবে।’
টিবিএস ডেস্ক
19 April, 2020, 08:00 pm
Last modified: 19 April, 2020, 08:13 pm
পৃথিবীতে ফেরা তিন নভোচারী। বাঁ থেকে- অ্যান্ড্রু মরগ্যান, অলেগ স্ক্রাইপোচকা ও জেসিকা মায়ার। ছবি: নাসা

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) থেকে তিন নভোচারী ফিরে দেখেন, গত বছর রেখে যাওয়া তাদের চিরচেনা পৃথিবীটা একেবারেই বদলে গেছে!

রুশ অলেগ স্ক্রাইপোচকা ও মার্কিন জেসিকা মায়ার পৃথিবী ছেড়ে মহাশূন্যে পাড়ি জমিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে; তখনো করোনাভাইরাস বা কোভিড-১৯-এর আবির্ভাব ঘটেনি। অন্যদিকে, আরেক মার্কিন নভোচারী অ্যান্ড্রু মরগ্যান মহাকাশ স্টেশনে ছিলেন গত বছরের জুলাই থেকে।

শুক্রবার সকালে তারা তিনজন পৃথিবীর বুকে ফিরে এসে দেখেন, এ এক অন্য পৃথিবী। মহাশূন্য থেকে ফেরা এই নভোচারীদের প্রাত্যহিক রুটিন পাল্টে দিয়েছে করোনাভাইরাস। খবর বিবিসির।

২০৫ দিন মহাশূন্যে কাটিয়ে আসার পর রোদ উপভোগ করছেন অলেগ স্ক্রাইপোচকা। ছবি: ইপিএ

পৃথিবীতে ফেরার আগে এক ভিডিও কলে মিসেস মায়ার জানান, 'মহাশূন্য থেকে পৃথিবীর বুকে তাকিয়ে একদমই যেন পরাবাস্তব কিছুর দেখা পাচ্ছি।' তিনি আরও বলেন, 'এখান থেকে পৃথিবীকে দেখা বরাবরের মতোই মনোমুগ্ধকর। আমরা পৃথিবী থেকে মহাশূন্যে আসার পর পৃথিবীর এত বদল ঘটে গেছে, ভাবতেও অবাক লাগছে।'

এই তিন নভোচারী পৃথিবীর বুকে পা রেখেছেন ১৭ এপ্রিল, শুক্রবার। এর মধ্যে স্ক্রাইপোচকা ও মায়ার কাটিয়ে এসেছেন ২০৫ দিন, এবং মরগ্যান ২৭২ দিন।

আইএসএস-এর অফিসিয়াল টুইটার পেজে একগুচ্ছ পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, কী দারুণভাবে মহাকাশযান সয়ুজ থেকে পৃথিবীর বুকে নেমে আসেন এই তিন নভোচারী।

Home safe and sound. ?

Today's landing wraps up a 205-day mission for both @Astro_Jessica and Oleg Skripochka and a 272-day mission for @AstroDrewMorgan. Welcome home!

Watch live as the space travelers are helped out of their vehicle: https://t.co/0A4ev0XgBq pic.twitter.com/4ZkpnJ8OhE— NASA (@NASA) April 17, 2020

মার্কিন মহাকাশসংস্থা নাসার একটি ভিডিওতে দেখা যায়, তাদের বহনকারী ক্যাপসুলটি কাজাখস্তানে সফলভাবে অবতরণ করলে মাস্কপরা একদল উদ্ধারকর্মী এই তিন নভোচারীকে পৃথিবীর বুকে স্বাগত জানান।

এরপর তাদের সোজা কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয় এবং করানো হয় কারোনাভাইরাসের টেস্ট। 

সাধারণত, মহাকাশ থেকে ফিরলে নভোচারীদের নিকটবর্তী বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তারা বাড়ি ফেরার বিমান ধরেন। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে কাজাখস্তান সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি রেখেছে এবং বেশিরভাগ বিমানবন্দরই বন্ধ করে দিয়েছে।

অবশ্য বাইতোনুর স্পেস লঞ্চ প্যাডের কার্যক্রম এখনো চলছে। এই তিন নভোচারীকে প্রথমে সেখানে নিয়ে যাওয়া হবে। তারপর রাশিয়ান নভোচারীকে সেখান থেকে তুলে দেওয়া হবে দেশে ফেরার বিশেষ বিমানে। অন্যদিকে আমেরিকান নভোচারীদের নিয়ে যাওয়া হবে তিন ঘণ্টার দক্ষিণ-পূর্বের শহর কিজিলোর্দায়; সেখানে থাকা নাসার একটি বিমান তাদের যুক্তরাষ্ট্রে উড়িয়ে নেবেন।

আইএসএস-এ এই নভোচারীদের স্থলাভিষিক্ত হতে মহাশূন্যের উদ্দেশে যে দুই রাশিয়ান ও এক আমেরিকান নভোচারী ৯ এপ্রিল ওড়াল দিয়েছেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে তাদেরও কঠিন সতর্কতার মধ্যে থাকতে হয়েছে; ওড়াল দেওয়ার আগে দেড় মাস কাটাতে হয়েছে কোয়ারেন্টিনে।

সাধারণত মহাকাশ থেকে ফেরার পর নভোচারীদের কয়েক সপ্তাহ মেয়াদী একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর থাকতে হয়। জিরো গ্র্যাভিটিতে দীর্ঘদিন থাকার ফলে পৃথিবীর নিরন্তর গ্র্যাভিটির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খানিকটা সময় প্রয়োজন পড়েই তাদের।

তবে এ বেলা সেগুলোর সঙ্গে চিকিৎসকরা বাড়তি জুড়ে দিয়েছেন করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার টাস্কও।

মহাকাশে জেসিকা মায়ার ও ক্রিস্টিনা কোচ। মহাশূন্যে পদচারণা সম্পন্ন করা প্রথম নারী হিসেবে যৌথভাবে ইতিহাস গড়েন তারা। ছবি: নাসা

পৃথিবীর বুকে পা রাখার আগেই, ভিডিও কলে নভোচারী মায়ার আরও বলেছিলেন, 'সাত মাস মহাশূন্যে কাটিয়ে আসার পর পরিবার ও বন্ধুদের জড়িয়ে ধরতে না পারাটা খুবই কষ্টের কারণ হবে।' গত বছর নাসার আরেক নভোচারী ক্রিস্টিনা কোচের সঙ্গে তিনি যৌথভাবে মহাশূন্যে পদচারণা সম্পন্ন করা প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন।

করোনাভাইরাস পরিস্থিতির ইঙ্গিত করে মায়ার বলেন, 'এবার মহাশূন্যের চেয়ে বরং পৃথিবীর বুকেই সম্ভবত আমাকে বেশি আইসোলেশন অনুভব করতে হবে। মহাশূন্যে আমাদের অনেক রোমাঞ্চকর কাজে ব্যস্ত থাকতে হয় বলে আইসোলেশন অতটা টের পাই না।'

১৯৯৮ সাল থেকে পৃথিবীর কক্ষপথে রয়েছে আইএসএস। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ মালিকানা পরিচালিত হয় এটি।

Related Topics

টপ নিউজ

নভোচারী / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার
  • মঙ্গল অভিযানে নভোচারীদের চিকিৎসা দিতে এআই চিকিৎসা সেবা চালু করবে গুগল-নাসা
  • অ্যাপোলো ১৩ মহাকাশযানকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা নভোচারী জিম লাভেল মারা গেছেন

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net