Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
নক্ষত্রের প্রাচীনতম মানচিত্র প্রদর্শিত হবে জাদুঘরে

ফিচার

টিবিএস ডেস্ক
18 October, 2021, 01:50 pm
Last modified: 18 October, 2021, 01:55 pm

Related News

  • জাপানের সামুরাইদের অর্ধেকই ছিলেন নারী; ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনীতে উঠে এল অজানা ইতিহাস
  • ডার্ক এনার্জি নিয়ে রহস্য আরও বাড়ল; কেন মহাবিশ্ব ধ্বংস হতে পারে ‘মহাসংকোচনে’
  • মহাবিশ্বের রহস্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিশেষ আয়োজন অনুষ্ঠিত
  • স্পেনের গুহায় শকুনের বাসা থেকে মিলল ৬৫০ বছর আগের জুতাসহ অজস্র নিদর্শন 
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!

নক্ষত্রের প্রাচীনতম মানচিত্র প্রদর্শিত হবে জাদুঘরে

ব্রোঞ্জ যুগে তৈরি ‘নেব্রা স্কাই ডিস্ক’ নামক এই মানচিত্র ৩ হাজার ৬০০ বছরের পুরাতন।
টিবিএস ডেস্ক
18 October, 2021, 01:50 pm
Last modified: 18 October, 2021, 01:55 pm
নেব্রা স্কাই ডিস্ক। ছবি: বিবিসি'র সৌজন্যে

বিশ্বের নক্ষত্রের প্রাচীনতম মানচিত্র হিসেবে ধারণা করা একটি ডিস্ক প্রদর্শিত হবে ব্রিটিশ মিউজিয়ামে। ব্রোঞ্জ যুগে তৈরি 'নেব্রা স্কাই ডিস্ক' নামক এই মানচিত্র ৩ হাজার ৬০০ বছরের পুরাতন।

১৯৯৯ সালে জার্মানিতে ব্রোঞ্জের ডিস্কটি আবিষ্কৃত হয়। বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হয় এটি।

নেব্রা ডিস্কটির দৈর্ঘ প্রায় ৩০ সেন্টিমিটার। নীল-সবুজ রঙের চাকতিটির ওপর স্বর্ণের তৈরি প্রতীকী সূর্য, চাঁদ, তারা, নিরক্ষরেখা-সহ আরও কিছু মহাজাগতিক বিষয় ফুটিয়ে তোলা হয়েছে।

এদিকে, এই ডিস্ককে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডকুমেন্টের বৈশ্বিক তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। তাদের মতে, স্বর্গ সম্পর্কে মানুষের প্রাথমিক জ্ঞানের একটি অনন্য আভাস দেয় ডিস্কটি।

আবিষ্কারের পর থেকে জার্মানির হালে শহরে অবস্থিত স্টেট মিউজিয়াম অব প্রিহিস্টোরি'তে রাখা ছিল এটি। প্রথমবারের মতো প্রদর্শনীর জন্য ব্রিটিশ মিউজিয়ামকে ধার হিসেবে দেওয়া হয়েছে।

আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত আয়োজিত হতে যাওয়া 'দ্য ওয়ার্ল্ড অব স্টোনহেজ' প্রদর্শনীতে দেখানো হবে এটি।

প্রদর্শনীর কিউরেটর নীল উইলকিন বলেন, 'ইউরোপ অঞ্চলে পাওয়া ব্রোঞ্জ যুগের সবচেয়ে উল্লেখযোগ্য দুটি নিদর্শন নেব্রা স্কাই ডিস্ক এবং দ্য সান পেনডেন্ট। তিন সহস্রাব্দেরও বেশি সময় ধরে মাটির নিচে থাকা বস্তু দুটি সম্প্রতিই আবিষ্কৃত হয়েছে।'

'দুটি নিদর্শনই স্টোনহেজ থেকে শত শত মাইল দূরে আবিষ্কৃত হয়েছে। স্টোনহেজের আশেপাশে, অর্থাৎ ব্রিটেন, আয়ারল্যান্ড এবং ইউরোপজুড়ে বিদ্যমান বিস্তৃত জগতের ইতিহাস তুলে ধরতে এগুলো কাজে লাগাব আমরা,' বলেন তিনি।

ইংল্যান্ডের উইল্টশায়ারে অবস্থিত স্টোনহেজ এখনো রহস্যময় হলেও, পাথরের বৃত্তটি সূর্যের গতিবিধির সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে। খ্রিস্টপূর্ব ২৫০০ শতকে তৈরি এটি।

স্টোনহেজের পাশাপাশি নেব্রা ডিস্কেও সূর্য এবং এর নিরক্ষরেখাগুলো দেখানো হয়েছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, উত্তর ইউরোপীয় ব্রোঞ্জ যুগে ধর্মের কেন্দ্র ছিল সূর্য।

ব্রোঞ্জ যুগ বিশেষজ্ঞ প্রত্নতাত্ত্বিক এবং অধ্যাপক মিরান্ডা অ্যালডহাউস-গ্রিন বিবিসিকে বলেছিলেন, নেব্রা ডিস্কের প্রতীকগুলো 'ইউরোপজুড়ে বিস্তৃত ধর্মীয় বিশ্বাসের অংশ। যেহেতু নেব্রা বিভিন্ন প্রতীক একত্রিত করেছে, তাই সে সময়ের লোকেরা আসলে কী দেখছিলেন, কী উপলব্ধি করেছিলেন এবং কী বিশ্বাস করেছিলেন, সে সম্পর্কে ধারণা দেয় এটি।'

নেব্রা ডিস্ককে একটি পবিত্র পাঠ্যের দৃশ্যমান সংস্করণের সঙ্গে তুলনা করেন তিনি।

এখান থেকেই উদ্ধার করা হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ছবি: বিবিসি'র সৌজন্যে

বর্ণিল ইতিহাস

ব্রোঞ্জ যুগের তলোয়ার, কুড়াল ও অন্যান্য সামগ্রীর সঙ্গে এই ডিস্ক জার্মানির নেব্রা শহরের কাছাকাছি আবিষ্কৃত হয়। মেটাল ডিটেক্টরের সাহায্যে বস্তুগুলো আবিষ্কার করেন দুজন অবৈধ ট্রেজার হান্টার। পরবর্তীকালে সেগুলো উদ্ধার করে পুলিশ।

অবশ্য প্রত্নতাত্ত্বিক বিষয়ে অভিজ্ঞ কিছু ব্যক্তি এই আবিষ্কারের সত্যতা নিয়ে দ্বিমত পোষণ করায় ডিস্কটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। গত সেপ্টেম্বরে নেব্রা ডিস্ক নিয়ে দুজন প্রত্নতাত্ত্বিক একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে বলা হয়, বস্তুটি বরং লৌহযুগের নিদর্শন হতে পারে। তবে তাদের এ দাবি মানতে নারাজ জার্মান মিউজিয়াম।


  • সূত্র: বিবিসি

Related Topics

অফবিট / টপ নিউজ

নেব্রা স্কাই ডিস্ক / নক্ষত্র / নক্ষত্রের প্রাচীনতম মানচিত্র / মহাবিশ্ব / ব্রিটিশ মিউজিয়াম / প্রত্নতাত্ত্বিক নিদর্শন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • জাপানের সামুরাইদের অর্ধেকই ছিলেন নারী; ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনীতে উঠে এল অজানা ইতিহাস
  • ডার্ক এনার্জি নিয়ে রহস্য আরও বাড়ল; কেন মহাবিশ্ব ধ্বংস হতে পারে ‘মহাসংকোচনে’
  • মহাবিশ্বের রহস্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিশেষ আয়োজন অনুষ্ঠিত
  • স্পেনের গুহায় শকুনের বাসা থেকে মিলল ৬৫০ বছর আগের জুতাসহ অজস্র নিদর্শন 
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net