Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
তিব্বতের ঐতিহাসিক অঞ্চলগুলোতে পর্যটকদের ভিড়, বাড়ছে ঝুঁকি

ফিচার

মার্ক শিফেলবেইন ও স্যাম ম্যাকনিল, এপি
22 June, 2021, 06:20 pm
Last modified: 22 June, 2021, 06:23 pm

Related News

  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

তিব্বতের ঐতিহাসিক অঞ্চলগুলোতে পর্যটকদের ভিড়, বাড়ছে ঝুঁকি

তিব্বতের মোট জনসংখ্যা ৩৫ লাখ। পর্যটকদের সংখ্যা এরচেয়ে অনেক বেশি। ফলে অঞ্চলটির পরিবেশ ও সংস্কৃতি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক।
মার্ক শিফেলবেইন ও স্যাম ম্যাকনিল, এপি
22 June, 2021, 06:20 pm
Last modified: 22 June, 2021, 06:23 pm
১ জুন ২০২১: তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোতালা পেলেসের কাছের একটি চত্বরে ঐতিহ্যবাহী তিব্বতি পোশাক পরে ছবি তুলছেন দুই চীনা পর্যটক। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই চীনের অভ্যন্তরীন পর্যটকদের ভিড় বাড়ায় তিব্বতের ভঙুর পরিবেশ ও ঐতিহাসিক অঞ্চলগুলোতে ঝুঁকি বাড়ছে।

দালাই লামার প্রাক্তন আবাসস্থল পোতালা পেলেসে প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার পর্যটক হাজির হতে পারবেন বলে সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। পার্বত্য স্থাপনায় পর্যটকদের চাহিদার ভারসাম্য রক্ষা করতে গিয়ে প্রশাসনকে নিরন্তর চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পরিচালক গংগার তাশি।

'সাংস্কৃতিক পুরাণিদর্শনের সুরক্ষা ও ব্যবহারের মধ্যকার বিরোধটিই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়,' তিব্বতের রাজধানী লাসা সাংবাদিকদের বলেন তিনি।

তিব্বতে বিদেশি সাংবাদিকদের উপস্থিতি বিরল, তবু পর্যটনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের দিকে তারা নজর রাখছেন, এমন পরিস্থিতিতে সরকার পরিচালিত একটি টুর চলাকালে তিনি এ মন্তব্য করেন।

২ জুন ২০২১: তিব্বতের নামতসো এলাকার লেকশোরে পর্যটক। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

তিব্বত ঘিরে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের মধ্যে সেখানে পর্যটক প্রতিনিয়ত বাড়ার কারণে তৈরি হওয়া ঝুঁকির ব্যাপারে চীন সরকার খুব একটা মনোযোগী নয় বলে অভিযোগ উঠেছে। বলে রাখা ভালো, ১৯৫১ সালে চীনা কমিউনিস্ট সরকার জোরপূর্বক ওই অঞ্চলে প্রবেশ করে এবং চীনা শাসনের বিরুদ্ধে হওয়া এক ব্যর্থ বিক্ষোভের পর ১৯৫৯ সালে তিব্বতের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা দালাই লামা ভারতে পালিয়ে যান।

১ জুন ২০২১: লাসার জোকাং টেম্পলের বাইরে এক সুভিনিয়রের দোকানে পর্যটকদের ভিড়। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

প্রতি বছর লাখ লাখ পর্যটক তিব্বতে পাড়ি জমান। ২০২০ সালে এ হার আগের বছরের চেয়ে ১২.৬ শতাংশ বেড়েছিল বলে জানান চীনা টুরিজম মার্কেটিং অ্যাসোসিয়েশনের উপ পরিচালক গে লেই। ২০২৬ সাল নাগাদ সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হবে বলে ধারণা তার।

১ জুন ২০২১: পোতালা পেলেসের আঙিনায় ঐতিহ্যবাহী তিব্বতি পোশাক পরে ছবি তুলছেন এক চীনা পর্যটক। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

তিব্বতের মোট জনসংখ্যা ৩৫ লাখ। পর্যটকদের সংখ্যা এরচেয়ে অনেক বেশি। এর ফলে অঞ্চলটির পরিবেশ ও সংস্কৃতি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক বলে দাবি করেছেন লেই।

৪ জুন ২০২১: পর্যটকদের জন্য ঝাসিগাং গ্রামে বানানো হচ্ছে আবাসিক হোটেল। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

এদিকে, নিউইয়র্ক ইউনিভার্সিটি সাংহাইয়ের কালচারাল ফটোগ্রাফার ট্র্যাভিস ক্লিংবার্গ জানিয়েছেন, 'তুষারাবৃত প্রত্যন্ত ভূখণ্ড হিসেবে তিব্বতের রহস্যময়তা ও মিথ' পর্যটকদের আকৃষ্ট করে। 'তবে নয়নাভিরাম প্রাকৃতিক ল্যান্ডস্কেপের জায়গা হিসেবে তিব্বত চীনা জাতির কাছে অর্থবহ হয়ে উঠেছে,' বলেন তিনি।

৪ জুন ২০২১: ঝাসিগাং গ্রামের একটি আবাসিক হোটেলে ঐতিহ্যবাহী পোশাক পরে কাজ করছেন এক কর্মী। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

করোনাভাইরাস বাস্তবতায় বিদেশি পর্যটকদের চেয়ে চীনের মধ্যবিত্ত শ্রেণির কাছে পর্যটনের প্রিয় জায়গায় পরিণত হয়েছে তিব্বত, এমনটাই জানিয়েছেন ইউনিভার্সিটি অব কলোর‍্যাডো বোল্ডারের জিওগ্রাফির অধ্যাপক এমিলি ইয়েহ।

১ জুন ২০২১: পোতালা পেলেসের অন্দরমহলে ঢোকার জন্য সিঁড়িতে পর্যটকদের ভিড়। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

তিনি জানান, চীনা পর্যটকরা এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অশ্রদ্ধা জানাচ্ছেন, যার মধ্যে রয়েছে প্রার্থনার পতাকাগুলো পায়ে মাড়ানো- এমন অভিযোগ রয়েছে তিব্বতবাসীদের।

১ জুন ২০২১: লাসার জোকাং টেম্পলে সেলফি তোলায় মগ্ন এক পর্যটক। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

পর্যটন বিভাগ আসলে সরকারের প্রপাগান্ডার বিকাশ ঘটাচ্ছে, বলেন তিনি। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছে, ১৯৫১ সালে ধর্মীয় শাসনের অবসান ঘটানোর মাধ্যমে তারা এ অঞ্চলের লাখ লাখ মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে এবং একইসঙ্গে হিমালয় সীমান্তবর্তী এ অঞ্চলে ঘটিয়েছে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন।

'ইতিহাসের পুনঃলিখন এই টুরিজম ল্যান্ডস্কেপের একটা বড় অংশ জুড়ে জায়গা করে নিয়েছে,' বলেন ইয়েহ।

১ জুন ২০২১: জোকাং টেম্পলের বাইরে এক সুভিনিয়র দোকানের সামনে ভিড়। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে তুষারাবৃত পর্বতচূড়া এবং বৌদ্ধ ধর্মীয় প্রার্থণালয়গুলো। এ ছাড়া প্রচুর ইয়াক (তিব্বত অঞ্চলের বৃহৎ লোমশ গরুজাতীয় প্রাণী) ও পরিযায়ী পাখিতেও ছেয়ে থাকে এ অঞ্চল। এখানে উন্নয়নের নামে যেন প্রাকৃতিক সৌন্দর্যহানি করা না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লেই।

২ জুন ২০২১: নামতসোতে এক তিব্বতি পুরুষ একটি সাদা ইয়াকে এক চীনা পর্যটককে চড়িয়ে ঘোরাচ্ছেন। ছবি: মার্ক শিফেলবেইন/এপি

তিনি বলেন, 'দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করা হলে তিব্বতের বাস্তুসংস্থান ও সংস্কৃতি সুরক্ষা করা কঠিন হবে।... তাই তিব্বতে অবকাঠামো নির্মাণের আগে মূল্যবোধ ও আচরণবিধি ঠিক করে নেওয়া খুবই জরুরি।'


  • এপি থেকে অনুবাদ: রুদ্র আরিফ

Related Topics

টপ নিউজ

তিব্বত / চীন / পর্যটন / ফটো ফিচার / ছবির গল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net