Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ছবিতে রাতের সমুদ্রের অদ্ভুতুরে প্রাণীরা

ফিচার

টিবিএস ডেস্ক
16 October, 2021, 04:10 pm
Last modified: 16 October, 2021, 04:15 pm

Related News

  • বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র—মিঠাপানিতে ঢুকছে সাগরের নোনাজল, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • টানা ৪ ঘন্টা সাঁতরে সমুদ্রে ভেসে যাওয়া মা, ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের অস্ট্রেলীয় কিশোর
  • গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

ছবিতে রাতের সমুদ্রের অদ্ভুতুরে প্রাণীরা

‘রাতের বেলা অদ্ভুত সব জিনিস পানির মধ্যে নেচে বেড়াচ্ছে মনে হয়।”
টিবিএস ডেস্ক
16 October, 2021, 04:10 pm
Last modified: 16 October, 2021, 04:15 pm
আফ্রিকান পম্পানো। এর ফিলামেন্ট দেখতে অনেকটা জেলিফিশের টেনট্যাকেলের মতো। রাতে শিকারির হাত থেকে বেঁচে থাকতে সাহায্য করে এগুলো। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

রাতের অন্ধকার নেমে এলে ভূপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশেও সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যায়। যেন সম্পূর্ণ নতুন এক ভুবন।

স্কুভা ডাইভিং এর সরঞ্জাম, পানি নিরোধক ডিএসএলআর ক্যামেরাসহ ডাইভাররা রাতের বেলা সমুদ্রের যতো নিচে নামতে থাকেন, অকল্পনীয় সব দৃশ্যের মুখোমুখি গন। এমনই দুইজন ডেভিড ডুবিলেট ও জেনিফার হায়েসের অভিজ্ঞতার কথা উঠে এসেছে ন্যাশনাল জিওগ্রাফিকে। 

সমুদ্রে যখন রাত নেমে আসে, জুপ্লাঙ্কটন পানির তলদেশ থেকে খাবারের সন্ধানে উপরের দিকে উঠতে থাকে। এসব ছোট প্রাণীদের অনেকেই থাকে লার্ভা দশায়। ছবির মান্টিস চিংড়িও লার্ভা দশাতেই আছে। এ ধরনের চিংড়ি তাদের জীবদ্দশার সবসময় চতুর শিকারি একটি প্রাণী। রাতের সাগরে তাদের জীবনের অদ্ভুত সব দৃশ্যের দেখা মেলে। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

'প্রথমে প্রবেশ করলে মনে আলোর এক দুনিয়া,' নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন ডেভিড। 

জেলিফিশের মতো জুপ্লাঙ্কটন রাত নামলেই খাবারের জন্য উপরের দিকে উঠতে থাকে। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

উত্তর আটলান্টিকের সারগাসো সাগর হোক কিংবা ইন্দোনেশিয়ার রাজা আমপাত দ্বিপপুঞ্জের ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের পানি- ডেভিড ও জেনিফার এমন সব দৃশ্য দেখেছেন যা সাধারণত বেশিরভাগ মেরিন বায়োলজিস্টের চোখ এড়িয়ে যায়। জেনিফার নিজেও একজন মেরিন বায়োলজিস্ট। 

লার্ভাদশার লায়নফিশ, চারপাশে অ্যাম্ফিপডস। এরাও রাত নামলেই খাবারের জন্য উপরের দিকে উঠতে থাকে। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

'রাতের বেলা অদ্ভুত সব জিনিস পানির মধ্যে নেচে বেড়াচ্ছে মনে হয়," বলছিলেন ডেভিড। 

কিছু দৃশ্যের দেখা পাওয়া বেশ দুর্ল্ভ। এমনই এক মুহূর্ত হলো জেনিফারের তোলা জেলিফিশের ছবিটি। এ ধরনের জেলিফিশ বিপদ আঁচ পেলেই নিজের শরীর পরিবর্তন করে জীবনের একদম প্রাথমিক দশায় ফিরে যেতে পারে। এমন ছবি তুলতে পারা ডাইভারদের জন্য সৌভাগ্যের বিষয়। ডেভিড ও জেনিফারের এমন সৌভাগ্যের শীর্ষে রয়েছে ব্ল্যাংকেট অক্টোপাসের ছবি। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

তারা দুজন বেশ কিছু প্রাণির লার্ভা দশার ছবি তুলেছেন, দেখেছেন কীভাবে অত্যন্ত সুচতুরভাবে তারা সমুদ্রের তলদেশে টিকে থাকে। 

রঙ বেরঙা ফ্লায়িং ফিশ। এরা গ্লাইডিং করে নিজদের পেক্টোরাল ফিনসকে পাখার মতো ব্যবহার করে ৬৫০ফুট পর্যন্তও ভেসে বেড়াতে পারে। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
সমুদ্রের তলদেশে ডুব দেওয়ার আগে শরীর থেকে এক ধরনের রঙ ছুড়ে দিচ্ছে একটি পেলাগিক স্কুইড। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
সি-বাটারফ্লাই একটি বালুর দানার মতোও ছোট হতে পারে। এদের পা পাখা সদৃশ অঙ্গে বিবর্তিত হয়েছে, এর সাহায্যেই এরা পানিতে ভেসে বেড়ায়। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
জেনিফারের তোলা এ ছবিটিতে দেখা যাচ্ছে কয়েন আকারের কম বয়সী কাউফিশ। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
অনেক প্রাণীই নিজেদের নিরাপত্তার জন্য ক্যামোফ্লজের আশ্রয় নেয়। এই পাইপফিশটিও তেমন একটি প্রাণী। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
শিকারিদের হাত থেকে বাঁচতে জেলিফিশের ভেতর আশ্রয় নিয়েছে কম বয়সী এ ট্রেভালি। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
প্রাথমিকভাবে এককোষী প্লাঙ্কটন রেডিওলারিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছিল একে। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
জেলিফিশের উপরে বসে আছে একটি অ্যাম্ফিপড হিচহাইকার। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
জেলিফিশের পেছনে লুকিয়ে আছে কম বয়সী একটি জ্যাক। জেলিফিশের পাশে থাকায় প্রাণীটি নিরাপত্তা পায়, পোষক দেহের শরীরে আশ্রয় নেওয়া পরজীবী প্রাণী খেয়ে থাকে এটি। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

"আপনার সামনে যা-ই দেখবেন অভীভূত হবেন," স্বগোক্তি করেন জেনিফার। 

  • সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক

Related Topics

টপ নিউজ

সমুদ্র / সামুদ্রিক প্রাণী / রাতের সমুদ্র / সাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র—মিঠাপানিতে ঢুকছে সাগরের নোনাজল, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • টানা ৪ ঘন্টা সাঁতরে সমুদ্রে ভেসে যাওয়া মা, ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের অস্ট্রেলীয় কিশোর
  • গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net