Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
চরের পতিত জমিতে সূর্যমুখীর হাসি

ফিচার

কুড়িগ্রাম সংবাদদাতা
13 March, 2020, 01:05 pm
Last modified: 13 March, 2020, 01:22 pm

Related News

  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩
  • কুড়িগ্রামে সাপুড়ের প্রাণ নেয়া সাপকে কাঁচা চিবিয়ে খেয়ে নিলেন আরেক সাপুড়ে
  • কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ৩
  • শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পরিবেশ উপদেষ্টা

চরের পতিত জমিতে সূর্যমুখীর হাসি

কুড়িগ্রামে চলতি বছর সদর উপজেলার সাত একরের পাশাপাশি জেলাব্যাপী ৫৭ একর জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমূখী চাষ করা হচ্ছে। ফলনও হয়েছে বাম্পার। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভীড় করছেন দর্শণার্থীরাও।
কুড়িগ্রাম সংবাদদাতা
13 March, 2020, 01:05 pm
Last modified: 13 March, 2020, 01:22 pm

কুড়িগ্রামে প্রথমবারের মতো পতিত জমিতে সূর্যমুখী চাষ করে সাফল্য পেয়েছেন চাষিরা। এই চাষের ফলে একদিকে যেমন আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে পতিত অনাবাদি জমিকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সূর্যমুখী থেকে পাখির খাবারের পাশাপাশি কোলস্টরেলমুক্ত তেল উৎপাদন করে ক্ষতিকর পামওয়েল ও সয়াবিনের স্বাস্থ্যঝুঁকি থেকে রেহাই পাবেন ভোক্তারা। এই ধারণা থেকে চর ও দ্বীপচরগুলোতে কৃষিবিভাগ প্রণোদনার মাধ্যমে ব্যাপক জমিকে চাষাবাদের আওতায় আনতে পারলে পাল্টে যেতে পারে এই এলাকার চিত্র।

কুড়িগ্রাম সদর উপজেলার চর মাধবরাম গ্রামে সাত একর জমিতে সূর্যমুখী চাষ করা হচ্ছে। এর মধ্যে ১২ বিঘায় চাষ করছেন কুড়িগ্রাম পৌরসভার পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবু বকর সিদ্দিক (৬০)। বাকি ৯ বিঘায় এলাকার ৯ জন কৃষক সূর্যমুখী চাষ করছেন।

সূর্যমুখী চাষ শুরুতে কেউ বুঝে উঠতে না পারলেও যখন হলুদ বর্ণের ফুল ফুটাতে শুরু করে, তখন থেকে অনেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউবা সূর্যমুখীর সফল চাষ দেখতে ছুটে আসেন। প্রতিদিন ৬০ থেকে ৭০ দর্শণার্থী সূর্যমুখী দেখতে চর মাধবরাম গ্রামে আসেন।

নিজ জমিনের পাশে আবু বকর সিদ্দিক। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আবু বকর সিদ্দিক জানান, আমি কয়েক বছর ধরে চাষাবাদের সঙ্গে যুক্ত। ২০১১ সাল থেকে প্রতিবছর চরের পতিত জমিতে তিন থেকে চার মাসের জন্য লিজ নিয়ে কলা, বাঁধা ও ফুলকপি চাষাবাদ করে আসছি। এতে খরচের তুলনায় লাভ অনেক কম হতো।

তিনি আরও বলেন, আমি কুড়িগ্রাম সদর কৃষি বিভাগ থেকে সূর্যমুখীর প্যাসিফিক হাইসান-৩৩ (হাইব্রিড) জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সংগ্রহ করেছি। এবারই প্রথম কৃষি বিভাগের পরামর্শে ও সহযোগিতায় সূর্যমুখী চাষ করেছি। গত বছরের নভেম্বর মাসে সারি করে বীজ রোপন করেছি। তিন মাসের মধ্যে ফুল আসা শুরু হয়। আসা করছি চার মাসের মধ্যেই ফলন পাওয়া যাবে।

ঠিকাদারির পাশাপাশি কৃষিকাজ করা এই ব্যক্তি জানান, এখন পর্যন্ত ১২ বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ বাবদ তার খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। তবে ফসল কর্তন ও মারাইয়ের জন্য কত খরচ হতে পারে, তা তার জানা নেই। প্রায় ৫ বিঘা জমির সূর্যমুখী ফসল কাটার সময় হয়েছে। কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী সূর্যমুখী মারাইয়ের যন্ত্র কেনার জন্য তিনি এরই মধ্যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন।

কৃষি কর্মকর্তারা ভেবেছিলেন, সূর্যমুখীর প্রতি চাকে প্রায় ১৩০০ বীজ থাকবে। কিন্তু এখানকার সূর্যমুখী গাছের উচ্চতা প্রায় সাত ফুট। প্রতি চাকে বীজ রয়েছে দুই থেকে আড়াই হাজার। একে তাই বাম্পার ফলন বলাই যায়।

মাধবরাম গ্রামের কৃষক আবদুর রহিম (৬৫) বলেন, সূর্যমুখী চাষে খরচ অল্প এবং পরিশ্রমও কম। যদি দেখি বাজারজাত করা সহজ, তাহলে আগামী মৌসুমে চরে কয়েক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করব।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, সূর্যমুখীর বাজারজাত করার ব্যাপারে লক্ষ্মীপুরের একটি সূর্যমুখী তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেছি। তারা সূর্যমুখী বীজ কিনতে আগ্রহী। সূর্যমুখীর স্বাভাবিক ফলন বিঘা প্রতি ছয় থেকে দশ মণ, তবে কুড়িগ্রামের চরাঞ্চলে সূর্যমুখীর ফলন দশ মণের বেশি আশা করছি। 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মুস্তাফিজুর রহমান প্রধান জানান, জেলায় ১৬টি নদ-নদীর পায় পাঁচ শতাধিক চর রয়েছে। এসব চরে কৃষি বিভাগ পরীক্ষামূলকভাবে প্রতিবন্ধকতা সহনশীল ফসল চাষাবাদ করে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার কাজ করছে।

তিনি আরও বলেন, চলতি বছর সদর উপজেলার সাত একরের পাশাপাশি জেলাব্যাপী ৫৭ একর জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমূখী চাষ করা হচ্ছে। ফলনও হয়েছে বাম্পার। সূর্যমূখীকে সয়াবিনের বিকল্প তেল হিসেবে ব্যবহার করা যায়। এতে কোলস্টেরল কম। এছাড়া পশু-পাখির খাবার হিসেবেও ব্যবহার করা যায়। আশা করা যায়- সূর্যমুখীর চাষ চর অঞ্চলের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

Related Topics

টপ নিউজ

সূর্যমুখী / কুড়িগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩
  • কুড়িগ্রামে সাপুড়ের প্রাণ নেয়া সাপকে কাঁচা চিবিয়ে খেয়ে নিলেন আরেক সাপুড়ে
  • কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ৩
  • শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পরিবেশ উপদেষ্টা

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net