Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

চট্টগ্রামের এক উদ্যোক্তার স্বাবলম্বী হওয়ার যাত্রা

'দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেকেই টিকে থাকার সংগ্রাম করেন। শিরিন আক্তার সেই সংগ্রামে জয়ী হয়েছেন। তার এই সাফল্য নিঃসন্দেহে হতাশায় ভোগা অন্য নারীদের অনুপ্রেরণা যোগাবে।'
চট্টগ্রামের এক উদ্যোক্তার স্বাবলম্বী হওয়ার যাত্রা

ফিচার

শাহাদাৎ হোসেন চৌধুরী
28 February, 2021, 02:55 pm
Last modified: 28 February, 2021, 03:02 pm

Related News

  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 

পারিবারিক টানাপড়েনে ২০২০ সালের শুরুর দিকে বিপর্যস্ত হয়ে পড়েন শিরীন আক্তার। স্বামীর সঙ্গে সেপারেশনের পর দুই সন্তান নিয়ে কীভাবে পথ চলবেন, এই চিন্তায় ছিলেন দিশেহারা। এর মধ্যে দেশে করোনার সংক্রমণ শুরু হলে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার।

এমন বিপর্যয় মুহূর্তে চট্টগ্রামের এই নারী শুরু করেন হোম মেইড ফুড বিজনেস। ২০২০ সালের ১১ মার্চ 'ক্যাফে স্পাইস' নামে একটি ফেসবুক পেজ খোলেন তিনি। ১৩ মার্চ ১ হাজার টাকার চিকেন রোল ও চিকেন সমুচার অর্ডার পান। রান্না ঘরে থাকা সরঞ্জাম দিয়েই তিনি সেই অর্ডার ডেলিভারি দেন।

এক বছরের ব্যবধানে চট্টগ্রামের হালিশহর এলাকার উদ্যোক্তা শিরিন আক্তারের হোম মেইড ফুড ব্যবসার প্রসার ঘটেছে বহুগুণ।

হোম মেইড ফুড এবং ফরিদপুরের খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠা বিক্রি করে শিরিন আক্তার বিপর্যয় কাটিয়ে হয়েছেন স্বাবলম্বী। প্রতি মাসে এখন তার গড় বিক্রি প্রায় এক লাখ টাকা। বিভিন্ন মেলায় অংশ নিলে বিক্রি বাড়ে কয়েক গুণ। বর্তমানে তার ব্যবসায় নিয়মিত কাজ করেন ৫ জন শ্রমিক। মেলার স্টলে এ সংখ্যা দাঁড়ায় ১২ থেকে ১৫। শিরিন স্বপ্ন দেখছেন একটি রেস্টুরেন্ট দেওয়ার।

নিজের তৈরি করা পিঠা অনলাইনে বিক্রি করে স্বাবলম্বী চট্টগ্রামের উদ্যোক্তা শিরিন আক্তার। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

ক্যাফে স্পাইসের স্বত্বাধিকারী শিরিন আক্তার বলেন, 'অনলাইন বিজনেস শুরু করতে আমাকে সাহস জুগিয়েছেন নারী উদ্যোক্তা এসএফ বুটিকসের স্বত্বাধিকারী সৈয়দা ফারজানা হারুন। রান্নায় পূর্বের অভিজ্ঞতা এবং ইউটিউবে নিয়মিত রান্নার রেসিপি দেখে শিখে নিজের রান্নাঘরকেই বানিয়েছি উপার্জনের অবলম্বন। নিজ এলাকা ফরিদপুর থেকে খেজুরের গুড় সংগ্রহ করে তৈরি করি বিভিন্ন রকমের পিঠা। হালিশহর ও আগ্রাবাদ, পাঁশলাইশ, মেহেদীবাগ এলাকার বেশ কয়েকটি ব্যাংক, কারপোরেট প্রতিষ্ঠান আমার নিয়মিত গ্রাহকে পরিণত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ফুড ও পিঠা কিনতে আসেন ক্রেতারা।'

সম্প্রতি চট্টগ্রামে এফ কমার্স ভিত্তিক অনলাইন গ্রুপ ইজি শপিং সিটিজি আয়োজিত পণ্য প্রদর্শনীতে অংশ নেয় শিরিন আক্তারের ক্যাফে স্পাইস। গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে কথা হয় শিরিনের সঙ্গে। সেখানে কর্মীদের সঙ্গে তিনি নিজেও তৈরি করছেন বিভিন্ন রকমের পিঠা। স্টলে বিক্রি হচ্ছিল দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, কুশলি, নারিকেল পুলি, মুগ পাকন, নকশি পিঠা, সেওই পিঠা, খাজা, গজা, নিমকি, চমুচা, চিকেন রোল-সহ মুখরোচক বিভিন্ন খাবার।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

শিরিন আক্তার বলেন, 'অনলাইন ব্যবসা আমাকে নতুন করে পথ চলতে শিখিয়েছে। শুধু মুনাফা নয়, গ্রাহক সন্তুষ্টি ও পণ্যের ব্রান্ডিংকেই আমি গুরুত্ব দিয়েছি বেশি। কোনো মূলধন ছাড়াই শুরু করা এই ব্যবসার আয় দিয়েই চলছে আমার দুই সন্তানের পড়ালেখাসহ সব খরচ।'

তিনি আরও বলেন, 'নিজস্ব ডেলিভারি সার্ভিস চালু করা গেলে পুরো চট্টগ্রাম শহরে ব্যবসার পরিধি বাড়ানো যেত। ব্যবসার এই ধারাবাহিকতা থাকলে একদিন এই প্রত্যাশাও পূরণ হবে।'

'ব্যবসার শুরু থেকে আমার ভাই ইকরাম হোসেন তুহিন আমাকে সার্বিক সহযোগিতা করছে। আমার এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুরাও সাহস যুগিয়েছে। এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞ,' বলেন তিনি।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

এস এফ বুটিকসের স্বত্বাধিকারী সৈয়দা ফারজানা হারুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সিঙ্গেল মাদার হিসেবে ভীষণ হতাশাগ্রস্ত ছিলেন শিরিন আক্তার। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, তিনি যা করতে পছন্দ করেন, সেটি নিয়েই যেন অনলাইনে ব্যবসা শুরু করেন। অনলাইন বিজনেস নিয়ে আমার অভিজ্ঞতা প্রতিনিয়ত তার সঙ্গে শেয়ার করি। মানসিকভাবে যেন তিনি ভেঙে না পড়েন, সেই সাহস যুগিয়েছি।'

'দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেকেই টিকে থাকার সংগ্রাম করেন। শিরিন আক্তার সেই সংগ্রামে জয়ী হয়েছেন। তার এই সাফল্য নিঃসন্দেহে হতাশায় ভোগা অন্য নারীদের অনুপ্রেরণা যোগাবে,' বলেন ফারজানা।

Related Topics

টপ নিউজ

শিরিন আক্তার / অনলাইন প্লাটফর্ম / উদ্যোক্তা / নারী উদ্যোক্তা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab