Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
গ্রেস: রোবট নয়, যেন জলজ্যান্ত নার্স!

ফিচার

টিবিএস ডেস্ক
20 August, 2021, 11:35 am
Last modified: 20 August, 2021, 11:46 am

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

গ্রেস: রোবট নয়, যেন জলজ্যান্ত নার্স!

আশা করা হচ্ছে, গ্রেস স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
টিবিএস ডেস্ক
20 August, 2021, 11:35 am
Last modified: 20 August, 2021, 11:46 am
রোবট গ্রেস। ছবি: সংগৃহীত

২০১৬ সালে হ্যানসন রোবোটিক্সের 'সোফিয়া' রোবট উদ্ভাবন ছিল বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এক ঘটনা। সৌদি আরব নাগরিকত্বও দিয়েছিল রোবট সোফিয়াকে। আর এখন হংকংভিত্তিক সেই একই রোবোটিক্স প্রতিষ্ঠান তাদের সর্বশেষ উদ্ভাবন 'গ্রেস'কে উন্মোচন করেছে।

আশা করা হচ্ছে, গ্রেস স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

রোবটটিকে এমনভাবে গঠন করা হয়েছে যেন এটি ডাক্তারদের কাজে সহায়তা করতে পারে। রোবট গ্রেস রোগীর তাপমাত্রা ও নাড়ি পরীক্ষাসহ রোগ নির্ণয় ও চিকিৎসাদানে ডাক্তারদের সাহায্য করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তাছাড়া রোগীদের সুবিধার কথা চিন্তা করে এ রোবটের ভেতর বিশেষ কিছু বৈশিষ্ট্য জুড়ে দেওয়া হয়েছে। ইংরেজি, মান্দারিন ও ক্যান্টোনিজ- মোট তিন ভাষায় কথা বলতে পারে গ্রেস।

রোবট গ্রেস। ছবি: সংগৃহীত

হ্যানসন রোবটিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড হ্যানসন বলেন, 'গ্রেসের মতো রোবটগুলো প্রতিস্থাপন হিসেবে নয়, বরং চিকিৎসা পেশাজীবীদের সহায়তা করতেই তৈরি করা হয়েছে।'

'কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের ব্যবহার স্বাস্থ্যসেবা প্রদানকারীদের রোগীর সুস্থতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে,' যোগ করেন তিনি।

রোবট গ্রেস। ছবি: সিএনএনের সৌজন্যে

স্বাস্থ্যসেবায় সাহায্যের জন্য গ্রেসের উদ্ভাবন এমন একটি সময়ে হয়েছে, যখন করোনাভাইরাস মহামারি বাস্তবতায় টেলিমেডিসিন সেবার প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্সের (আইএফআর) মতে, মহামারির আগে থেকেই মেডিকেল রোবটের বৈশ্বিক বিক্রয় বাড়ছিল। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে বিক্রি বেড়েছিল ২৮ শতাংশ। আইএফআর-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী তিন বছরে এই বৃদ্ধি হতে পারে দ্বিগুণ।

হ্যানসন রোবোটিক্স আরও জানিয়েছে, ২০২১ সালের শেষ নাগাদ তারা সোফিয়া ও গ্রেস-সহ আরও কিছু বিশেষ রোবটের ব্যাপক উৎপাদন শুরু করবে।

  • সূত্র: সিএনএন

Related Topics

অফবিট / টপ নিউজ

রোবট / রোবট গ্রেস / রোবট সোফিয়া / নার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net