Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
খাঁচাবন্দী মানুষ প্রদর্শনী: শতবর্ষ পর ক্ষমা চাইল চিড়িয়াখানা 

ফিচার

টিবিএস ডেস্ক
27 August, 2020, 06:45 pm
Last modified: 27 August, 2020, 06:50 pm

Related News

  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে
  • ইরান যুদ্ধে দূরপাল্লার প্রায় সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র, নতুন যুদ্ধ বাধলে অপ্রস্তুত অবস্থায় পড়তে পারে
  • ইরান যুদ্ধ যেভাবে ঘরোয়া রাজনীতিতে ট্রাম্পকে বেকায়দায় ফেলেছে 
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের
  • হরমুজের নিয়ন্ত্রণ ও ‘সার্ভিস ফি’ থেকে প্রাপ্ত আয় ভাগাভাগি নিয়ে চুক্তির কাছাকাছি ইরান-ওমান

খাঁচাবন্দী মানুষ প্রদর্শনী: শতবর্ষ পর ক্ষমা চাইল চিড়িয়াখানা 

১৯০৪ সালে মার্কিন ব্যবসায়ী স্যামুয়েল ভার্নার তৎকালীন বেলজিয়াম কঙ্গো থেকে ওটা বেঙ্গাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ১৯০৬ সালের সেপ্টেম্বরে ব্রোংক্স চিড়িয়াখানায় ২০ দিন ধরে তাকে অন্যান্য প্রাণীর সঙ্গে প্রদর্শন করা হয়।
টিবিএস ডেস্ক
27 August, 2020, 06:45 pm
Last modified: 27 August, 2020, 06:50 pm
ছবি: লাইব্রেরি অব কংগ্রেস

১৯০৪ সালে ওটা বেঙ্গা নামের এক বালককে কঙ্গো থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হয়। অবশেষে এক শতাব্দীরও বেশি সময় পর, নিউইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে।

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর গড়ে ওঠা আন্দোলনের জের ধরেই 'দ্য ওয়াইল্ডলাইফ কনভার্ভেটিভ সোসাইটি' নামের প্রতিষ্ঠানটির ক্ষমা প্রার্থনার ঘোষণা আসে।

সংস্থাটির বর্তমান প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান স্যাম্পার বলেন, 'আমাদের প্রতিষ্ঠানের ইতিহাস এবং বিদ্যমান বর্ণবাদ নিয়ে ভাবা প্রয়োজন ছিল।'

ইতোপূর্বে সমালোচনা শুরু হওয়ার পর প্রতিষ্ঠানটি ওটা বেঙ্গা চিড়িয়াখানার কর্মচারী ছিলেন বলেও দীর্ঘদিন প্রচার করে।

১৯০৪ সালের ওয়ার্ল্ড ফেয়ারে ওটা বেঙ্গা (ডানে) ও আরও তিনজন, যাদের 'পিগমি' হিসেবে প্রদর্শন করা হয়েছিল। ছবি: মিসৌরি হিস্টোরিক্যাল সোসাইটি

ওটা বেঙ্গা কে ছিলেন? 

১৯০৪ সালে মার্কিন ব্যবসায়ী স্যামুয়েল ভার্নার তৎকালীন বেলজিয়াম কঙ্গো থেকে ওটা বেঙ্গাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ওটা বেঙ্গার বয়স ছিল তখন ১২ কিংবা ১৩। ১৯০৬ সালের সেপ্টেম্বরে ব্রোংক্স চিড়িয়াখানায় ২০ দিন ধরে তাকে অন্যান্য প্রাণীর সঙ্গে প্রদর্শন করা হয়। সমালোচনার মুখে এবং সরকারি হস্তক্ষেপে এটি অবশেষে বন্ধ হয়। এরপর তাকে নিউইয়র্কের একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়।

১৯১০ সালে তিনি ভার্জিনিয়ার থিওলজিকাল সেমিনারি অ্যান্ড কলেজে যোগ দেন। সেখানে প্রতিবেশী শিশুদের শিকার করা ও মাছ ধরা শেখাতেন। শোনাতেন তার নিজ দেশের গল্প।

১৯১৬ সালের মার্চ মাসে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন ওটা বেঙ্গা।

১৯৭৪ সালে চিড়িয়াখানার কিউরেটর উইলিয়াম ব্রিজেস দাবী করেন, সেসময় কী হয়েছিল  তা জানা সম্ভব না। ১৯৯২ সালে ওটা বেঙ্গার অপহরণকারী স্যামুয়েল ভার্নারের নাতি একটি বই প্রকাশ করেন। বইটিতে ওটা বেঙ্গা ও স্যামুয়েল ভার্নারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দাবী করে বিভিন্ন গল্প ছাপা হয়।

বইটিতে এমনকি এ-ও দাবী করা হয়েছে, ওটা বেঙ্গা তার আবদ্ধ সময়কালে ওইসব প্রদর্শনী উপভোগ করতেন। শতাব্দীজুড়েই এ ধরনের নানা মিথ্যা আখ্যান ছড়ানো হয়েছে বিশ্বজুড়ে। 

সম্প্রতি চিড়িয়াখানা কর্তৃপক্ষ তৎকালীন নথিপত্র অনলাইনে প্রকাশ করেছে।  এরমধ্যে কিছু চিঠিতে ওটা বেঙ্গা ও স্যামুয়েল ভার্নারের দৈনন্দিন কার্যাবলির বিবরণ আছে। এই চিঠিগুলোর বেশ কয়েকটি ইতোপূর্বে, ২০১৫ সালে প্রকাশিত 'Spectacle : The Astonishing Life of Ota Benga' বইয়ে উল্লেখ করা হয়।

এই বই প্রকাশের পরেও আরও পাঁচ বছর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খোলেনি। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ওটা বেঙ্গা রাখার চিন্তা করছে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ওটা বেঙ্গা / চিড়িয়াখানা / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে
  • ইরান যুদ্ধে দূরপাল্লার প্রায় সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র, নতুন যুদ্ধ বাধলে অপ্রস্তুত অবস্থায় পড়তে পারে
  • ইরান যুদ্ধ যেভাবে ঘরোয়া রাজনীতিতে ট্রাম্পকে বেকায়দায় ফেলেছে 
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের
  • হরমুজের নিয়ন্ত্রণ ও ‘সার্ভিস ফি’ থেকে প্রাপ্ত আয় ভাগাভাগি নিয়ে চুক্তির কাছাকাছি ইরান-ওমান

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net