Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ক্যানসারে মৃত্যুশয্যায় বাবা, মেয়ের বিয়ে হাসপাতালে

ফিচার

টিবিএস ডেস্ক
12 February, 2020, 12:10 pm
Last modified: 12 February, 2020, 12:19 pm

Related News

  • প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েও গোপন রেখেছিলেন নেতানিয়াহু, চিকিৎসায় ‘সুস্থ’ আছেন এখন
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • তরুণদের মধ্যে বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • প্রতিদিন এক গ্লাস দুধ কমাতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি
  • অবশেষে আশা জাগাচ্ছে ক্যানসারের ভ্যাকসিন

ক্যানসারে মৃত্যুশয্যায় বাবা, মেয়ের বিয়ে হাসপাতালে

নিজের শেষ ইচ্ছে পূরণ করেছেন সন্দীপকুমার, শেষ পর্যন্ত মেয়ের রেজিস্ট্রির প্রশংসাপত্রে নিজেই সই করলেন। কেক কেটে অতিথিদের মুখে কেকের টুকরো তুলেও দিলেন। আর সেই সন্ধ্যায় হল তার অস্ত্রোপচার।
টিবিএস ডেস্ক
12 February, 2020, 12:10 pm
Last modified: 12 February, 2020, 12:19 pm
অশক্ত হাতেই সবাইকে কেক খাওয়াচ্ছেন সন্দীপকুমার সরকার। ছবি: আনন্দবাজার পত্রিকা

সময় নেই হাতে, নয় বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়তে লড়তে এসে দাঁড়িয়েছেন শেষ প্রান্তের দরজায়। কিন্তু যেতে কি ইচ্ছে করে? শেষ একটাই ইচ্ছে- একমাত্র মেয়ের বিয়ে দেখে যেতে চান তিনি। 

ভারতের পশ্চিমবঙ্গের সন্দীপকুমার সরকারের শরীরে মরণরোগ বাসা বেঁধেছে। এখন সময়ও যেন আর সময় দিতে নারাজ। তেমনটাই আশঙ্কা তার পরিবার ও চিকিৎসকদের। তাই তার চোখের সামনে অন্তত মেয়ের বিয়ের রেজিস্ট্রিটুকু হতে পারে, তারই ব্যবস্থা করল হাসপাতাল কর্তৃপক্ষ। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হাওড়ার এক হাসপাতালে বাবা সন্দীপকুমারের সামনেই তার মেয়ে দিওতিমার সরকারি মতে বিয়ে হল। হাসপাতালের ঘরে সব কিছুর ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সন্দীপকুমার সরকার। ২০১১ সাল থেকে তিনি জিহ্বার ক্যানসারে আক্রান্ত। মুম্বইয়ের একটি ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে নিজের শেষ ইচ্ছে পূরণ করেছেন সন্দীপকুমার, শেষ পর্যন্ত মেয়ের রেজিস্ট্রির প্রশংসাপত্রে নিজেই সই করলেন। কেক কেটে অতিথিদের মুখে কেকের টুকরো তুলেও দিলেন। আর সেই সন্ধ্যায় হল তার অস্ত্রোপচার।

বরাহনগরের বাসিন্দা, সন্দীপকুমার সরকারের মেয়ে দিওতিমা রাজাবাজার সায়েন্স কলেজে শারীরবিদ্যা নিয়ে গবেষণা করছেন। তার সঙ্গে এ দিন বিয়ে হল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মকর্তা সুদীপ্ত কুণ্ডুর। 

দিওতিমা জানান, ‘‘অদ্ভুত অনুভূতি। আমাদের নতুন জীবন শুরু হল অথচ বাবার জীবন শেষের পথে। চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না। শুধু আমাদের একসঙ্গে দেখার অপেক্ষায় মনের জোরে লড়াই করছেন। বাবার ইচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য সফল হয়েছে।’’ 

জামাই সুদীপ্ত বলছেন, ‘‘কয়েক বছর ধরে ওনার লড়াই দেখছি। এমন মনের জোর কারও দেখিনি। হাসপাতাল থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন।’’

সন্দীপবাবুর এই লড়াইয়ের সর্বক্ষণের সঙ্গী স্ত্রী সুজাতাদেবী। ভবিষ্যৎ কী, তা তিনি আন্দাজ করতে পারেন। তবুও স্বামীর মতো তিনিও হাল ছাড়তে নারাজ। সুজাতাদেবী বলেন, ‘‘জানতাম উনি পারবেন, পেরেছেন।’’ 

সন্দীপকুমারের লড়াই আর কতক্ষণের, তা সময় বলবে। 

তবে হাসপাতাল কর্মীদের কথায়, ‘‘এমন লড়াই বহু দিন মনে থাকবে। আমরা একটা মুহূর্তের সাক্ষী রইলাম।’’

Related Topics

টপ নিউজ

ক্যানসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েও গোপন রেখেছিলেন নেতানিয়াহু, চিকিৎসায় ‘সুস্থ’ আছেন এখন
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • তরুণদের মধ্যে বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • প্রতিদিন এক গ্লাস দুধ কমাতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি
  • অবশেষে আশা জাগাচ্ছে ক্যানসারের ভ্যাকসিন

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net