Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আম্বানি পরিবারে নতুন সদস্য?

ফিচার

টিবিএস ডেস্ক
16 July, 2021, 09:45 am
Last modified: 16 July, 2021, 09:52 am

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও

আম্বানি পরিবারে নতুন সদস্য?

গুজব আছে, অনন্ত ও রাধিকা ২০১৯ সালে গোপনে বাগদান সেরে ফেলেছেন। তবে সে সম্ভাবনা কম। কারণ আম্বানি পরিবার যেকোনো বিয়েই জাঁকজমকের সঙ্গে আয়োজন করে থাকে।
টিবিএস ডেস্ক
16 July, 2021, 09:45 am
Last modified: 16 July, 2021, 09:52 am
ছবি-সংগৃহীত

রাধিকা মার্চেন্ট। এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রেমিকা তিনি। দিন-রাত প্রাচুর্য ঘিরে রাখে তাকে। তবু 'সাধারণ' জীবনযাপন ও নিজস্ব স্টাইলের কারণে আলোচিত হয়ে উঠেছেন রাধিকা। 

ইতিমধ্যে আম্বানি পরিবারের সদস্য হয়ে গেছেন রাধিকা মার্চেন্ট। আম্বানি পরিবারের সবচেয়ে শান্ত ও চুপচাপ সদস্য তিনি। তবে অনন্ত আম্বানির মা নিতা ও বোন ইশা আম্বানির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক।  

২০১৮ সালে ইশার বিয়ের সংগীত অনুষ্ঠানে মূল দায়িত্ব পালন করেছেন রাধিকা। আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানের ফাঁস হওয়া ছবিতে রাধিকাকে হবু শ্বশুরবাড়ির সবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতে দেখা গেছে।

নীতা আম্বানির সাথে রাধিকা মার্চেন্ট

ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রেম শুরুর আগে দীর্ঘদিন বন্ধু ছিলেন অনন্ত-রাধিকা। ২০১৮ সালে এই যুগলের একটি ছবি ফাঁস হওয়ার পর তাদের প্রেম নিয়ে গুঞ্জন ওঠে।

এমনও গুঞ্জন আছে যে, অনন্ত ও রাধিকা ২০১৯ সালে গোপনে বাগদান সেরে ফেলেছেন। যদিও পারিবারিকভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। কিছু সংবাদমাধ্যমে তো রাধিকাকে অনন্তের স্ত্রী হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে সে সম্ভাবনা কম। কারণ আম্বানি পরিবার যেকোনো বিয়েই জাঁকজমকের সঙ্গে আয়োজন করে থাকে।  

রাধিকা মার্চেন্ট সাদাসিধে জীবনযাপন পছন্দ করেন। প্রায়ই দেখা যায়, তিনি নিজে কফি কিনতে যাচ্ছেন, সাধারণ জায়গায় খেতে যাচ্ছেন। সাদাসিধে জিন্স ও টি-শার্ট পরে মেকআপ ছাড়া বাইরে বের হওয়ার জন্যও ব্যাপক প্রশংসিত রাধিকা।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট

রাধিকার বাবা বীরেন মার্চেন্টও সুপরিচিত ব্যবসায়ী। ফার্মাসিউটিক্যাল গ্রুপ এনকোর হেলথ কেয়ারের প্রধান নির্বাহী তিনি। সংস্থাটি বিশ্বের নানা বহুজাতিক কোম্পানির জন্য ওষুধ উৎপাদন করে। জানা গেছে, বীরেন মার্চেন্ট ও মুকেশ আম্বানি ভালো বন্ধু। আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যায়।

রাধিকা মার্চেন্ট পড়াশোনা করেছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, রাজনীতি ও অর্থনীতি নিয়ে। পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি একটি রিয়েল এস্টেট ফার্মে সেলস এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট

রাধিকা ট্রেকিং করতে পছন্দ করেন। শান্ত, নির্জন জায়গায় ছুটি কাটানোও তার পছন্দের।

২০২০ সালে মুকেশের জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুকেশকে কেক খাইয়ে দিচ্ছেন রাধিকা। ভিডিওতে আরও দেখা যায়, মুকেশই নিজে থেকে এগিয়ে গিয়ে রাধিকাকে আলিঙ্গন করছেন। এই ভিডিও ফাঁস হওয়ার পরই অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় সবাই।

  • সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট  

 
 

Related Topics

টপ নিউজ

নীতা আম্বানি / মুকেশ আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net