Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
আমেরিকানরা কেন কেটলি ব্যবহার করে না

ফিচার

টিবিএস ডেস্ক
23 September, 2021, 03:15 pm
Last modified: 23 September, 2021, 03:29 pm

Related News

  • গত বছর আমেরিকায় প্রতিদিন গড়ে তৈরি হয়েছে ১,২০০ নতুন মিলিয়নিয়ার
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ‘৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নাও, নাহলে আমেরিকা ছাড়ো’; কঠিন পরিস্থিতিতে ভারতীয় টেক কর্মীরা

আমেরিকানরা কেন কেটলি ব্যবহার করে না

কেটলির পরিবর্তে অনেক মার্কিনী মাইক্রোওয়েভে পানি গরম করে নেয়; তাছাড়া আমেরিকানদের মধ্যে চা খাওয়ার রেওয়াজ নেই। তার বদলে, বহু মার্কিন পরিবার একটা কফি মেশিন কিনে কাজ চালিয়ে নেয়।
টিবিএস ডেস্ক
23 September, 2021, 03:15 pm
Last modified: 23 September, 2021, 03:29 pm
প্রতীকি ছবি/সংগৃহীত

চটজলদি চা বানানো বা পানি গরম করার জন্য বৈদ্যুতিক কেটলি খুবই পরিচিত একটি গৃহস্থালি সরঞ্জাম। রান্নাঘরের কাজ এগিয়ে নিতে বিশ্বের বহু দেশে এটি ব্যবহৃত হয়। তবে আপনি জেনে অবাক হবেন, শুধুমাত্র আমেরিকানরা বৈদ্যুতিক কেটলি ব্যবহার করেনা; বরং তারা এখনও স্টোভেই পানি গরম করে থাকে! কিন্তু বিশ্বের অন্যতম একটি আধুনিক দেশে এই অস্বাভাবিকতার কারণ কি? 

আমেরিকানদের বৈদ্যুতিক কেটলি ব্যবহারের প্রতি অনাগ্রহ ইতিমধ্যেই নানা প্রান্তের মানুষকে অবাক করেছে। সম্প্রতি রিয়েলিটি শো 'লাভ আইল্যান্ড অস্ট্রেলিয়া'র হোস্ট, সোফি মংক তার যুক্তরাষ্ট্রে থাকাকালীন অভিজ্ঞতা শেয়ার করে এক বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, একাধিক আমেরিকান দোকানে গিয়ে কেটলি কিনতে চাওয়ায়, দোকানীরা তার দিকে বিভ্রান্ত হয়ে তাকিয়েছেন, যা তাকে অত্যন্ত অবাক করেছে!

সোফি ১০ বছর আমেরিকায় কাটিয়েছেন এবং তিনি নিজের চোখকে বিশ্বাসই করতে পারেননি যে মার্কিনিরা স্টোভে পানি গরম করে।

ইয়াহু লাইফস্টাইল অস্ট্রেলিয়াকে তিনি বলেন, "আমি দোকানে গিয়ে একটা কেটলি খুঁজছিলাম, আর তারা আমায় এমনভাবে উত্তর দিল (আমেরিকান উচ্চারণে) 'কেটলি?' ভাবটা এমন, যেন তারা জানেই না এটা কি জিনিস!

তারা এগুলো ব্যবহারই করে না, সেখানে আসলে কারো ঘরেই কেটলি নেই, কি আশ্চর্য!"

তবে আমেরিকানদের বৈদ্যুতিক কেটলি ব্যবহার না করার পেছনের যুক্তিটাও খুব সাদামাটা।

আমেরিকার বাড়িগুলোতে শুধু ১০০-১২৭ মাত্রার বৈদ্যুতিক ভোল্টেজ থাকে। অন্যদিকে, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে ভোল্টেজের মাত্রা থাকে ২৩০।

সে কারণেই আমেরিকায় কেটলিতে পানি গরম করতে দিলে তা ব্রিটেনের চাইতে দেরিতে গরম হয়। তাই আমেরিকানরাও আর কেটলি নিয়ে মাথা ঘামায় না। তার চেয়ে বরং চুলায় অথবা মাইক্রোওয়েভে পানি গরম করে নেয়।

মার্কিনিদের কেটলি ব্যবহারে অনীহা নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা হয়ে আসছে। রেডইট তাদের পোস্টে জানিয়েছে, কেটলি ব্যবহার না করার আরেকটি কারণ হলো, আমেরিকানদের মধ্যে চা খাওয়ার রেওয়াজ নেই। তার বদলে, বহু মার্কিন পরিবার একটা কফি মেশিন কিনে কাজ চালিয়ে নেয়।

গেল জানুয়ারিতে এক অস্ট্রেলিয়ান টিকটক ব্যবহারকারী আমেরিকানদের এই অভ্যাস জানতে পেরে অবাক প্রতিক্রিয়া দেখান। আরও অনেকেই ওই নারীর সাথে একমত হয়ে এটিকে 'আজব', 'উদ্ভট' বলে আখ্যা দেন।     

  • সূত্র: ডেইলি মিরর  

Related Topics

টপ নিউজ

কেটলি / আমেরিকা / বৈদ্যুতিক কেটলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • গত বছর আমেরিকায় প্রতিদিন গড়ে তৈরি হয়েছে ১,২০০ নতুন মিলিয়নিয়ার
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ‘৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নাও, নাহলে আমেরিকা ছাড়ো’; কঠিন পরিস্থিতিতে ভারতীয় টেক কর্মীরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net