Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অপরের বিপদে পাশে সবসময় কিউবার মেডিকেল টিম

ফিচার

টিবিএস ডেস্ক
01 April, 2020, 05:20 pm
Last modified: 01 April, 2020, 05:40 pm

Related News

  • মার্কিন তেল অবরোধে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল, অন্ধকারে কোটি মানুষ
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ইরান অভিযানের পর এবার সংকটগ্রস্ত কিউবার দিকে নজর ট্রাম্পের
  • কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
  • ‘আমরা কী করব, তা বাইরের কেউ ঠিক করে দিতে পারে না’: ট্রাম্পের চুক্তির প্রস্তাব নিয়ে কিউবার প্রেসিডেন্ট

অপরের বিপদে পাশে সবসময় কিউবার মেডিকেল টিম

বৈশ্বিক এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে ইতোমধ্যেই ১৪টি দেশে ১৭৯ জন ডাক্তার, ৩৯৯ জন নার্স এবং ১৫ জন হেলথ টেকনোলজিস্ট পাঠিয়েছে কিউবা। এ নিয়ে গত ৫০ বছরে ১ লাখ ৩৫ হাজার থেকে ৪ লাখ কিউবান ডাক্তার বিদেশে গিয়েছেন দুর্যোগকালীন সেবা দিতে।
টিবিএস ডেস্ক
01 April, 2020, 05:20 pm
Last modified: 01 April, 2020, 05:40 pm
করোনা মোকাবেলায় ইতালিতে কিউবার মেডিকেল টিম

সারা দুনিয়া যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তখন সেই লড়াইয়ে শক্তি যোগাচ্ছে কিউবা। বৈশ্বিক এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে ইতোমধ্যেই ১৪টি দেশে ৫৯৩ জন চিকিৎসাকর্মী পাঠিয়েছে দেশটি। এ তথ্য জানিয়েছে কিউবার স্বাস্থ্যমন্ত্রণালয়।

কিউবা প্রথম মেডিকেল টিম পাঠায় ইতালিতে, ২১ মার্চ। এরইমধ্যে অ্যান্ডোরা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, সুরিনাম, জ্যামাইকা, হাইতিসহ ১৪টি দেশে টিম পাঠিয়েছে দেশটি।

২৮ মার্চ প্রয়াত কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রোর দেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জোসে অ্যাঞ্জেল পোর্টাল মিরান্ডা এক টুইট বার্তায় জানান, ইতিহাসে অনেকবারই অন্য দেশের সংকটকালে পাশে দাঁড়িয়েছে কিউবা। তবে কখনো এত অল্প সময়ে এত দেশে এত বড় টিম পাঠায়নি। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, এ পর্যন্ত চিকিৎসা সেবা দিতে ১৭৯ জন ডাক্তার, ৩৯৯ জন নার্স এবং ১৫ জন হেলথ টেকনোলজিস্ট পাঠিয়েছে কিউবা। খবর আল জাজিরার।

এই চিকিৎসাকর্মীরা উনবিংশ শতকে কিউবার প্রথম স্বাধীনতা যুদ্ধে লড়াই করা, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জেনারেল হেনরি রিভের নামে কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত বিশেষ ইউনিট 'হেনরি রিভ ইমার্জেন্সি মেডিকেল কন্টিনজেন্ট'-এর অন্তর্ভুক্ত।

২০০৫ সালে বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর হাতে এই ইউনিটের সৃষ্টি। মূলত প্রাকৃতিক বিপর্যয় ও প্রাদুর্ভাব মোকাবেলায় এই ইউনিট কাজ করে।

২৩ মার্চ, ইতালির এক অস্থায়ী হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুত কিউবান চিকিৎসকরা। ছবি: আল জাজিরা

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের তথ্যমতে, ২০০৫ থেকে ২০১৭ সালের মধ্যে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও মহামারির মতো বিপর্যয়ে আক্রান্ত ২১টি দেশে এই ইউনিটের কর্মীরা ৩৫ লাখ মানুষকে সাহায্য করেছেন। এরমধ্যে ২০১৪ সালে পশ্চিম আফ্রিকার ইবোলা প্রাদুর্ভাবেও তাদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

এদিকে ১৮ মার্চ কয়েকজন করোনা আক্রান্ত যাত্রীসহ একটি ব্রিটিশ ক্রুজ শিপ যখন ক্যারিবিয়ান অন্যান্য দেশে নোঙ্গর করার অনুমতি পাচ্ছিল না, কিউবা সেটিকে ভিড়তে দেয়। সেই জাহাজের প্রায় ৬৮০ যাত্রী এরপর হাভানা থেকে চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরে গেছেন।

কিউবায় এ পর্যন্ত ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন চারজন। করোনা প্রতিরোধে জনসচেতনা তৈরি করা হলেও অন্যান্য দেশের মতো দেশজুড়ে লকডাউন করেনি দেশটি।

'সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে...'

অন্য দেশের বিপদে কিউবার চিকিৎসাদলের ঝাঁপিয়ে পড়ার ইতিহাস বেশ পুরনো। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবান বিপ্লব পরবর্তী শুরুর দিনগুলো থেকেই এর নজির দেখে আসছে বিশ্ব।

কাস্ত্রো রাষ্ট্রক্ষমতায় বসার এক বছর পর, ১৯৬০ সালে কিউবা একটি মেডিকেল টিম পাঠিয়েছিল চিলিতে, সেদেশের প্রলয়ঙ্কারী ভূমিকম্পের প্রেক্ষিতে। এর তিন বছর পর সদ্যস্বাধীন আলজেরিয়ার স্বাস্থ্যখাত গড়ে দিতে চিকিৎসাকর্মী পাঠিয়েছে কিউবা।

অন্যদিকে, ভেনেজুয়েলায় হুগো শ্যাভেজ ক্ষমতায় আসার পর সেদেশে মেডিকেল স্টাফ ও শিক্ষক পাঠানো শুরু করে কাস্ত্রোর দেশ।

কিউবার এ রকম উদ্যোগের নজির প্রচুর। গত ৫০ বছরেরও বেশিকাল ধরে ১ লাখ ৩৫ হাজার থেকে ৪ লাখ কিউবান ডাক্তার বিদেশে গিয়েছেন সেবা দিতে।

করোনা দুর্যোগে দেশটির সেই অনন্য ঐতিহ্যের প্রমাণ আরও একবার পেল গোটা দুনিয়া। 

Related Topics

টপ নিউজ

কিউবা / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • মার্কিন তেল অবরোধে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল, অন্ধকারে কোটি মানুষ
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ইরান অভিযানের পর এবার সংকটগ্রস্ত কিউবার দিকে নজর ট্রাম্পের
  • কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
  • ‘আমরা কী করব, তা বাইরের কেউ ঠিক করে দিতে পারে না’: ট্রাম্পের চুক্তির প্রস্তাব নিয়ে কিউবার প্রেসিডেন্ট

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net